শেয়ারFacebookWhatsApp

প্রশাসনিক জবাবদিহিতা বলতে কী বোঝায় ?

উত্তর: প্রশাসনিক কাজের ক্ষেত্রে নিজের কাজের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ব্যাখ্যাদানের বাধ্যবাধকতাই হচ্ছে প্রশাসনিক জবাবদিহিতা। প্রশাসনিক জবাবদিহিতা সুশাসনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমলাতন্ত্রের পদসোপান নীতি অনুযায়ী একজন আমলা তার কাজের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দায়বদ্ধ থাকে এবং জবাবদিহি করতে বাধ্য থাকে। এটিই প্রশাসনিক জবাবদিহিতা। এর ফলে আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস পায় এবং জনকল্যাণ নিশ্চিত হয়, যা সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

প্রশাসনিক জবাবদিহিতা বলতে কী বোঝায় ?

উদ্দীপক

'AA^{\prime} দেশের প্রশাসন স্বাধীনভাবে কাজ করতে পারে না, ফলে আইনের শাসন বিঘ্নিত হয়, সম্পদের অপচয় হয়। অন্যদিকে 'BB^{\prime}দেশে জনপ্রতিনিধিরা নির্বাচনের মাধ্যমে পরিবর্তিত হয়। সে দেশের আমলারা দায়িত্বশীল ও রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল।

Dinajpur · 2019

উত্তর

রাষ্ট্রীয় আইন দ্বারা যেসব কর্তব্য আরোপিত ও কার্যকর করা হয় সেগুলো হচ্ছে আইনগত কর্তব্য।

উত্তর

প্রশাসনিক কাজের ক্ষেত্রে নিজের কাজের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট ব্যাখ্যাদানের বাধ্যবাধকতাই হচ্ছে প্রশাসনিক জবাবদিহিতা। প্রশাসনিক জবাবদিহিতা সুশাসনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আমলাতন্ত্রের পদসোপান নীতি অনুযায়ী একজন আমলা তার কাজের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দায়বদ্ধ থাকে এবং জবাবদিহি করতে বাধ্য থাকে। এটিই প্রশাসনিক জবাবদিহিতা। এর ফলে আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস পায় এবং জনকল্যাণ নিশ্চিত হয়, যা সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।

উত্তর

উদ্দীপকের 'AA^{\prime} এবং 'BB^{\prime} রাষ্ট্রের শাসনব্যবস্থায় গুণগত পার্থক্য রয়েছে। কারণ 'AA^{\prime} রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হয়নি, আর 'BB^{\prime} রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে। সুশাসন হলো দায়িত্বশীল, অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও ন্যায়সঙ্গত একটি প্রক্রিয়া যা রাষ্ট্রে আইনের শাসন প্রতিষ্ঠা করে। দায়িত্বশীল প্রশাসন, স্থিতিশীল রাজনৈতিক ব্যবস্থা, আইনের শাসনের নিশ্চয়তা প্রভৃতি নিশ্চিত করার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠিত হয়। দায়িত্বশীল প্রশাসন ও আইনের শাসন ছাড়া সুশাসন নিশ্চিত করা যায় না। উদ্দীপকে দেখা যায়,'AA^{\prime} দেশের প্রশাসন স্বাধীনভাবে কাজ করতে পারে না। ফলে আইনের শাসন বিঘ্নিত হয়, সম্পদের অপচয় হয়। সুশাসন না থাকার কারণেই এরকম হয়। অপরদিকে 'BB^{\prime} রাষ্ট্রে জনপ্রতিনিধিরা নির্বাচনের মাধ্যমে পরিবর্তিত হয়। সে দেশের আমলারা দায়িত্বশীল ও রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল। এসব বিষয় 'BB^{\prime} রাষ্ট্রে সুশাসনের উপস্থিতিকেই নির্দেশ করে। আইনের শাসন সুশাসন প্রতিষ্ঠার অন্যতম প্রধান উপাদান। আইনের শাসন প্রতিষ্ঠিত হলে সমাজে শান্তি বিরাজ করে। রাষ্ট্রে প্রত্যেকটি বিভাগের স্বাধীনভাবে কাজ করতে পারাটাও সুশাসনের জন্য অপরিহার্য। 'AA^{\prime} রাষ্ট্রে এসব শর্ত পূরণ হয়নি। কিন্তু 'BB^{\prime} রাষ্ট্রে এসব শর্ত পূরণ হয়েছে। তাই বলা যায়, উদ্দীপকে 'AA^{\prime} ও 'BB^{\prime} রাষ্ট্রের শাসনব্যবস্থায় গুণগত পার্থক্য রয়েছে।

উত্তর

'AA^{\prime} রাষ্ট্রের শাসনব্যবস্থায় উল্লেখিত প্রতিবন্ধকতা অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বিদ্যমান সমস্যা দূরীকরণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া যায় । সুশাসন প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের আমলাতন্ত্রকে দক্ষ ও কার্যকর করে তোলা অপরিহার্য। যেকোনো রাষ্ট্রের সরকার আমলাতন্ত্র বা জনপ্রশাসনের মাধ্যমেই তার নীতির বাস্তবায়ন করে থাকে। তাই সুশাসন প্রতিষ্ঠায় সরকারের একান্ত কর্তব্য হলো সুশাসনমুখী জনপ্রশাসন গড়ে তোলা। 'AA^{\prime} রাষ্ট্রের প্রশাসন স্বাধীনভাবে কাজ করতে পারে না। তাই 'AA^{\prime} রাষ্ট্রে সুশাসনমুখী প্রশাসন গড়ে তুলতে হবে। সুশাসন প্রতিষ্ঠায় আইনের শাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিক স্বাধীনতা, গণতন্ত্র, সামাজিক মূল্যবোধ, সাম্য ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আইনের শাসন অত্যাবশ্যক। তাই 'AA^{\prime} রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় আইনের শাসন নিশ্চিত করতে হবে। উদ্দীপকের 'AA^{\prime} রাষ্ট্রে সম্পদের অপচয়ও হয়, যা সুশাসনের অন্তরায়। তাই সুশাসন প্রতিষ্ঠায় সম্পদের সঠিক ব্যবহার ও বণ্টন নিশ্চিত করতে হবে। সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রাকৃতিক সম্পদের পাশপাশি মানবসম্পদের উন্নয়নেও উদ্যোগ গ্রহণ করতে হবে। সর্বোপরি সুশাসনের উপাদানসমূহ নিশ্চিত করার জন্য জনগণের সচেতনতা প্রয়োজন । নাগরিকরা যদি তাদের অধিকার, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হয়, তবে তাদের পক্ষে উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ সম্ভব হবে। এর ফলে সুশাসন বাস্তবায়নের জন্য গঠিত প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা বৃদ্ধি পাবে। পরিশেষে বলা যায়, সুশাসনের প্রতিবন্ধকতা দূরীকরণে সরকার ও নাগরিক উভয়কেই সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। উভয়ের কার্যকরী পদক্ষেপে উদ্দীপকের 'AA^{\prime} রাষ্ট্রের শাসনব্যবস্থায় উল্লেখিত সমস্যা তথ্য সুশাসনের প্রতিবন্ধকতা দূর করা সম্ভব হবে।
HSCCivics 1st PaperDinajpur 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।