উদ্দীপকের রাফি ও অপির দেশে সুশাসন প্রতিষ্ঠায় সমস্যা রয়েছে।
প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে প্রতিষ্ঠিত শাসনব্যবস্থাই সুশাসন। তবে সুশাসন নিশ্চিত করা সহজ নয়। এটি প্রতিষ্ঠায় বিভিন্ন সমস্যা থাকতে পারে। আইনের শাসনের অভাব, বাক স্বাধীনতার অভাব, বিচার বিভাগের স্বাধীনতার অভাব, মানবাধিকার লঙ্ঘন, দারিদ্র্য, দুর্নীতি প্রভৃতি সমস্যা থাকলে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে না ।
উদ্দীপকে দেখা যায়, রাফি ও অপি লণ্ডনের একটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে। তারা ঐ দেশের আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠা দেখে অভিভূত যা রাফি ও অপির রাষ্ট্রে অনুপস্থিত। এ বিষয়গুলো হলো সুশাসন প্রতিষ্ঠার উপাদান, যা রাফি ও অপির রাষ্ট্রে নেই। কিন্তু আইনের শাসন ছাড়া সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। বিচার বিভাগ স্বাধীন না হলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় না যা সুশাসনের অন্তরায়। এছাড়া সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ উপাদান হলো শক্তিশালী ও কার্যকর জনমত। জনগণের মতামত প্রকাশের স্বাধীনতা না থাকলে তা তৈরি হতে পারে না। ধর্ম-বর্ণ-নারী-পুরুষ নির্বিশেষে মানবাধিকার প্রতিষ্ঠাও সুশাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এসব বিষয় রাফি ও অপির দেশে নেই। তাই বলা যায়, উদ্দীপকের রাফি ও অপির দেশে সুশাসন প্রতিষ্ঠায় সমস্যা রয়েছে।