A2i বা একসেস টু ইনফরমেশন মূলত একটি ই-তথ্য সেবা প্রোগ্রাম। এটি তথ্য ও সেবা জনগণের দোরগোড়ায় পৌছানোর লক্ষ্যে ইউএনডিপির আর্থিক সহায়তায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ই-গর্ভেনেন্স সেল এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে।
বাংলাদেশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকল্পের অধীনে গণযোগাযোগ অধিদপ্তর কর্তৃক ৬৪টি জেলা ও ৪টি উপজেলা তথ্য অফিসের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে একসেস টু ইনফরমেশন A2i প্রকল্প পরিচালিত হচ্ছে। যার কারিগরি সহায়তায় রয়েছে ইউএনডিপি। A2i প্রকল্পের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের প্রায় প্রতিটি নাগরিক কোনো না কোনো ই- সেবা উপভোগ করছে। এছাড়া একসেস টু ইনফরমেশন A2i প্রকল্পের আওতায় গণযোগাযোগ অধিদপ্তর ৬৪টি জেলা ও ৪ টি উপজেলা অফিস দেশের ইতিহাস ঐতিহ্য, সংস্কৃতিকে তুলে ধরতে ফটোগ্রাফী এক্সিবিশন আয়োজন করে। ফটোগ্রাফী এক্সিবিশনে নির্বাচিত ছবিগুলো বাংলাদেশ পোর্টাল সহ বিভিন্ন পোর্টালে ব্যবহৃত হচ্ছে।