উদ্দীপকে উল্লিখিত জনাব সাদিকের দেশের সমস্যাগুলো হলো স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসনের অভাব।কোনো রাষ্ট্রের প্রশাসনিক ব্যবস্থায় স্বচ্ছতা ও জবাবদিহিতা না থাকলে কোনোভাবেই সুশাসন নিশ্চিত করা সম্ভব নয়। যদি সরকারের শাসন বিভাগ তাদের কাজের জন্য আইন বিভাগের নিকট জবাবদিহি না করে। তাহলে সুশাসন বিঘ্নিত হয়। আর সুশাসন তখনই প্রতিষ্ঠিত হয় যখন রাষ্ট্রে অথবা প্রশাসনে আইনের শাসন বিদ্যমান থাকে। কেননা আইনের শাসনের মূলকথাই হলো আইনের দৃষ্টিতে সকলেই সমান, সকলেরই আইনের আশ্রয় লাভের সমান সুযোগ রয়েছে। এক্ষেত্রে আইন হতে হবে সুনির্দিষ্ট, স্পষ্ট ও সহজবোধ্য। এছাড়াও আইনের শাসনের জন্য প্রয়োজন সরকারের ন্যায়পরায়ণ আচরণ, রাষ্ট্রের নিপীড়নমুক্ত স্বাধীন পরিবেশ এবং নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগ। আবার জবাবদিহিতার অভাব থাকলে শাসন কাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং দুর্নীতি বেড়ে যায়। সুতরাং, রাষ্ট্র ও জনগণের কল্যাণে সরকারকে কার্যকর পদক্ষেপ গ্রহণ এবং তা বাস্তবায়ন করতে হবে। একই সাথে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণও জরুরি।