সুশাসন গণতন্ত্রের পূর্বশর্ত- যুক্তি দাও।
উত্তর: সুশাসন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে সমাজের প্রত্যাশা ও রাষ্ট্রের কর্মকাণ্ডের মধ্যে সুসামঞ্জস্য খুঁজে পাওয়া যায়। এই ব্যবস্থায় শাসক শুধু শাসনই করেন না বরং সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা বজায় রাখার চেষ্টা করেন। রাষ্ট্রের নাগরিকদের জন্য শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা, নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বণ্টন ও সুষম সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ, আইনের শাসন প্রতিষ্ঠা, মৌলিক মানবাধিকার নিশ্চিত করণ, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা, নারীর অধিকার প্রতিষ্ঠা; ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সুশাসন নিশ্চিত করার বিকল্প নেই। তাই কোনো রাষ্ট্রে যদি সুশাসন প্রতিষ্ঠিত থাকে তাহলে গণতন্ত্রও বজায় থাকবে। আর ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করাই সুশাসনের লক্ষ্য। এ সকল কারণে বলা হয় সুশাসন গণতন্ত্রের পূর্বশর্ত।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
সুশাসন গণতন্ত্রের পূর্বশর্ত- যুক্তি দাও।
উদ্দীপক
Chittagong · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর