শেয়ারFacebookWhatsApp

সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কী?

উত্তর: সুশাসনের ইংরেজি প্রতিশব্দ Good Governance [গণিত]

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

সুশাসনের ইংরেজি প্রতিশব্দ কী?

উদ্দীপক

আফ্রিকার 'ক' দেশটিতে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার থাকলেও দুর্নীতি, অদক্ষতা, ক্ষমতার অপব্যবহার ইত্যাদির কারণে জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব হচ্ছে না।

Barisal · 2017

উত্তর

সুশাসনের ইংরেজি প্রতিশব্দ Good GovernanceGovernance^{\prime}

উত্তর

আইনের শাসন বলতে আইনের চোখে সবাই সমান এবং আইনের প্রাধান্য বজায় থাকাকে বোঝায়। ধনী-গরিব, ছোট-বড়, নারী-পুরুষ, ধর্ম-বর্ণ-শ্রেণি নির্বিশেষে সবাই আইনের কাছে সমান। কেউ বিশেষ মর্যাদার অধিকারী নয়। কেউ আইন ভঙ্গ করলে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড়াতে হবে এবং ন্যায়বিচার প্রতিষ্ঠা করা হবে- এটাই আইনের শাসনের সার্থকতা। আইনের শাসন মূলত ব্যক্তির সাম্য ও স্বাধীনতার রক্ষাকবচ।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত আফ্রিকার 'ক' দেশটিতে সুশাসনের অভাব পরিলক্ষিত হয়।যে শাসনব্যবস্থায় প্রশাসনের জবাবদিহিতা, বৈধতা, স্বচ্ছতা, সকলের অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত থাকে তাকে সুশাসন বলে। সুশাসন দায়িত্বশীল, অংশগ্রহণমূলক, স্বচ্ছ ও ন্যায়সংগত প্রক্রিয়া; যা রাষ্ট্রে আইনের শাসন কায়েম করে। দুর্নীতিমুক্ত প্রশাসন, দক্ষ ও যোগ্যতার ভিত্তিতে রাষ্ট্রের বিভিন্ন পদে নিয়োগ প্রদান, ক্ষমতার সুষ্ঠু ব্যবহার প্রভৃতি নিশ্চিত করার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠিত হয়। কিন্তু উদ্দীপকে এর বিপরীত অবস্থা ফুটে উঠেছে, যা আফ্রিকার 'ক' দেশটিতে সুশাসন প্রতিষ্ঠার অন্তরায় সৃষ্টি করছে।উদ্দীপকে উল্লিখিত 'ক' দেশটিতে দুর্নীতি, অদক্ষতা, ক্ষমতার অপব্যবহার প্রভৃতি অনাকাঙ্ক্ষিত বিষয়ের উপস্থিতি লক্ষ করা যায়, যা সুশাসনের অভাবকে নির্দেশ করে।কোনো দেশে সুশাসন নিশ্চিত করতে হলে নাগরিক অধিকার সুরক্ষা ও সর্বাধিক জনকল্যাণ নিশ্চিত করতে হবে। এছাড়াও দায়িত্বশীল ও জবাবদিহিমূলক রাষ্ট্রীয় শাসনব্যবস্থা, আইনসভার সার্বভৌমত্ব, ক্ষমতার স্বতন্ত্রীকরণ ও বিকেন্দ্রীকরণ, আইনের শাসন, অসাংবিধানিক শক্তির অবসান, শিক্ষা ও তথ্য প্রযুক্তির উন্নয়ন, গণতান্ত্রিক ঐতিহ্য, মুক্ত ও স্বাধীন গণমাধ্যম, সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রভৃতি নিশ্চিতকরণ সুশাসন প্রতিষ্ঠায় আবশ্যক। আর উদ্দীপকের 'ক' দেশটিতে এ সকল বিষয়েরই অভাব প্রতীয়মান হয়েছে।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত 'ক' দেশটিতে সুশাসন নিশ্চিতকরণের মাধ্যমে জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব। এক্ষেত্রে বাস্তব ও কল্যাণধর্মী কিছু পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।সুশাসন প্রতিষ্ঠার জন্য বাক, ব্যক্তি স্বাধীনতাসহ সব ধরনের মৌলিক অধিকার সংবিধানে সন্নিবেশিত করতে হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ জনমত গঠনের উদ্দেশ্যে মিডিয়া ও প্রচার যন্ত্রের ওপর সরকারের একচেটিয়া নিয়ন্ত্রণ বন্ধ করতে হবে। রাজপথে সহিংস আন্দোলন, জ্বালাও পোড়াও নীতি অবলম্বন করা, অপ্রয়োজনীয় ও অনাকাঙ্ক্ষিত হরতাল প্রভৃতি সংস্কৃতি বদলাতে হবে। জাতীয় সংসদে বসে এবং পারস্পরিক আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণ রাজনৈতিক উপায়েই রাজনৈতিক সমস্যার সমাধান খুঁজতে হবে। সরকার থেকে শুরু করে প্রশাসনের সব স্তরে জবাবদিহিতা বা দায়বদ্ধতার নীতি প্রতিষ্ঠা করতে হবে। দুর্নীতি দূর করে স্বচ্ছ প্রশাসন গড়ে তুলতে হবে। আইন হতে হবে নির্দিষ্ট ও স্পষ্ট, যেন সহজেই তা বোধগম্য হয়। আইন কার্যকর করবে আদালত। কোনো ব্যক্তির ইচ্ছা অনুযায়ী বিচার কাজ চলবে না, তা চলবে আইনের আলোকে। বিচার বিভাগকে আইন ও শাসন বিভাগের নিয়ন্ত্রণ থেকে মুক্ত করতে হবে। সরকারকে দক্ষ, দূরদর্শী ও কার্যকর ভূমিকা পালনে সক্ষম হতে হবে। এছাড়াও দুর্নীতি প্রতিরোধ, সুযোগ্য নেতৃত্ব, কার্যকর আইনসভা, জনস্বার্থকে প্রধান্য, দারিদ্রদ্র্য দূরীকরণ, সাম্প্রদায়িক সম্প্রীতি প্রতিষ্ঠা প্রভৃতি নিশ্চিতকরণের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা সম্ভব, যা জনগণের কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটাবে।
HSCCivics 1st PaperBarisal 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।