শেয়ারFacebookWhatsApp

রাজনৈতিক অধিকার বলতে কী বোঝ?

উত্তর: যে সকল অধিকার নাগরিক রাষ্ট্র পরিচালনায় অংশ নেয়ার সুযোগ করে দেয় সেগুলোকে রাজনৈতিক অধিকার বলা হয়। রাজনৈতিক অধিকারগুলো সংবিধান অথবা আইন দ্বারা স্বীকৃত হয়। রাষ্ট্রে রাজনৈতিক অধিকার কেবল নাগরিকরাই ভোগ করতে পারে। বিদেশিরা এ অধিকার ভোগ করতে পারে না। নির্বাচন করা ও নির্বাচিত হওয়া, স্বাধীনভাবে ভোট দান, সরকারি চাকরি লাভ, বিদেশে অবস্থানকালে রাষ্ট্রীয় নিরাপত্তা লাভ করা এবং সরকারের গঠনমূলক সমালোচনা করা প্রভৃতি রাজনৈতিক অধিকারের উদাহরণ।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

রাজনৈতিক অধিকার বলতে কী বোঝ?

উদ্দীপক

মি. আলম একজন বিশিষ্ট ব্যবসায়ী। সৎ ও দক্ষ ব্যবস্থাপনার কারণে তার ব্যবসা দিন দিন বাড়তে থাকে। তিনি শ্রমিকদের ন্যায্য মজুরি দেন এবং শ্রমিকদের কল্যাণে একটি তহবিলও গঠন করেন। তিনি তার এলাকার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক। তিনি রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং নিয়মিত কর দেন। সন্তানদের লেখাপড়ার ব্যাপারেও তিনি বেশ আন্তরিক। তার এলাকায় তিনি একজন ভালো মানুষ হিসেবে পরিচিত।

Jessore · 2017

উত্তর

১৯৪৮ সালের ১০ ডিসেম্বর জাতিসংঘের সাধারণ পরিষদে মৌলিক মানবাধিকারসমূহ ঘোষিত হয়।

উত্তর

যে সকল অধিকার নাগরিক রাষ্ট্র পরিচালনায় অংশ নেয়ার সুযোগ করে দেয় সেগুলোকে রাজনৈতিক অধিকার বলা হয়। রাজনৈতিক অধিকারগুলো সংবিধান অথবা আইন দ্বারা স্বীকৃত হয়। রাষ্ট্রে রাজনৈতিক অধিকার কেবল নাগরিকরাই ভোগ করতে পারে। বিদেশিরা এ অধিকার ভোগ করতে পারে না। নির্বাচন করা ও নির্বাচিত হওয়া, স্বাধীনভাবে ভোট দান, সরকারি চাকরি লাভ, বিদেশে অবস্থানকালে রাষ্ট্রীয় নিরাপত্তা লাভ করা এবং সরকারের গঠনমূলক সমালোচনা করা প্রভৃতি রাজনৈতিক অধিকারের উদাহরণ।

উত্তর

উদ্দীপকের মি. আলমের ভূমিকা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক।সুশাসন আধুনিক বিশ্বে একটি গতিশীল ও চলমান সামাজিক ধারণা। সাধারণত একটি দেশের সকল স্তরের কার্যাবলি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য অর্থনৈতিক, রাজনৈতিক এবং প্রশাসনিক কর্তৃত্বের চর্চা বা প্রয়োগ পদ্ধতিকে সুশাসন বলে। ২০০০ সালে বিশ্বব্যাংক সুশাসনের চারটি স্তম্ভের কথা উল্লেখ করে। এগুলো হলো- দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো ও অংশগ্রহণ। কোনো গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচিত প্রতিনিধিদের নেতৃত্বে সুশাসন প্রতিষ্ঠিত হলে প্রশাসনের সর্বস্তরে আইনের শাসন ও মানবাধিকার নিশ্চিত হয় সেই সাথে সমতা, ন্যায়পরায়ণতা, বিচার বিভাগের স্বাধীনতা, দায়বদ্ধতা, স্বচ্ছতা, জবাবদিহিতা নিশ্চিত করতে সিদ্ধান্ত গ্রহণে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।উদ্দীপকের বিশিষ্ট ব্যবসায়ী মি. আলম সততা ও দক্ষতা দিয়ে দিনদিন তার ব্যবসার উন্নতি করছেন। তিনি শ্রমিকদের ন্যায্য মজুরি দেন এবং তাদের কল্যাণে একটি তহবিলও গঠন করেন। তিনি রাষ্ট্রীয় আইনের প্রতি শ্রদ্ধাশীল। একজন দায়িত্ববান নাগরিক হিসেবে তিনি নিয়মিত কর দেন, সন্তানদের লেখাপড়া করানোর ব্যাপারে আন্তরিক, এলাকার বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষক। মি. আলমের উল্লিখিত কার্যাবলির কারণে এলাকায় তিনি একজন ভালো মানুষ হিসেবে পরিচিত। একই সাথে তিনি একজন সুনাগরিক। প্রকৃতপক্ষে কোনো রাষ্ট্রে সুনাগরিকের সংখ্যা যত বেশি হবে, দেশে সুশাসন প্রতিষ্ঠার সম্ভাবনাও তত বাড়বে। তাই বলা যায়, মি. আলমের মতো সুনাগরিকের ভূমিকা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক।

উত্তর

গণতান্ত্রিক রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করা জরুরি।সাধারণত সদ্য স্বাধীন, অনুন্নত ও উন্নয়নশীল রাষ্ট্রসমূহে রাজনৈতিক স্থিতিশীলতার অভাব লক্ষ করা যায়। ফলে নির্বাচিত সরকারের নির্ধারিত মেয়াদ শেষ হওয়ার আগেই বিরোধী দলগুলো সরকার পতনের আন্দোলন শুরু করে। এর ফলে উন্নয়ন কর্মকাণ্ড বাধাগ্রস্ত হয় এবং আর্থ-সামাজিক ক্ষেত্রে অস্থিরতা বিরাজ করে। এই ধরনের নেতিবাচক পরিস্থিতি সুশাসন প্রতিষ্ঠার প্রতিবন্ধক। এছাড়া অনুন্নত ও উন্নয়নশীল রাষ্ট্রসমূহে জবাবদিহিতার অভাব লক্ষ করা যায়। এখানে সরকারের শাসন বিভাগ তাদের কাজের জন্য আইন বিভাগের নিকট জবাবদিহি করে না।সেইসাথে প্রশাসন কর্মচারী নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনার প্রাধান্য, প্রয়োজনীয় প্রশিক্ষণের অভাব, আমলাদের কাজে অবাঞ্ছিত রাজনৈতিক হস্তক্ষেপ, রাজনীতিকরণ ইত্যাদি কারণে আমলারা ক্রমশ অযোগ্য ও অদক্ষ হয়ে পড়ে। ফলে সুশাসন বাধাগ্রস্ত হয়। এছাড়া আইনের শাসন প্রতিষ্ঠা করতে চাইলে ন্যায়পরায়ণ আচরণ, নিপীড়নমুক্ত স্বাধীন পরিবেশ এবং নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগ থাকা জরুরি। কিন্তু অনেক রাষ্ট্রেই এরূপ অবস্থা বিদ্যমান নেই। উল্লিখিত এ সমস্ত প্রতিবন্ধকতা ছাড়াও নিয়োগ, বদলি, পদায়ন,সুযোগ-সুবিধা বণ্টন, সম্মান-পদবি-খেতাব প্রদান প্রভৃতি সকল ক্ষেত্রে ক্ষমতাসীন সরকার বা গোষ্ঠী স্বজনপ্রীতির আশ্রয় গ্রহণ করে। ফলে যোগ্য, দক্ষ ও মেধাবী ব্যক্তিদের সেবা ও সহযোগিতা থেকে রাষ্ট্র তথা প্রশাসন বঞ্চিত হয়। এর ফলে সুশাসন প্রতিষ্ঠার পথ রুদ্ধ হয়ে যায়। এ ছাড়া অকার্যকর জাতীয় সংসদ, দারিদ্রদ্র্য, ক্ষমতার ভারসাম্যের অভাব, সংবাদ মাধ্যমের স্বাধীনতার অভাব, সাম্প্রদায়িক সম্প্রীতির অভাব প্রভৃতি কারণেও একটি দেশে সুশাসন প্রতিষ্ঠা ব্যাহত হয়।পরিশেষে বলা যায়, বিভিন্ন কারণে কোনো দেশের সুশাসন প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হতে পারে। তবে সরকারের সদিচ্ছা ও নাগরিকের সক্রিয় অংশগ্রহণ থাকলে এ সমস্যা উত্তরণ সম্ভব।
HSCCivics 1st PaperJessore 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।