রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়?
উত্তর: রাজনৈতিক সংস্কৃতি বলতে কোনো দেশের বিদ্যমান রাজনৈতিক ব্যবস্থার প্রতি জনগণের মনোভাব, মূল্যবোধ, বিশ্বাস, অনুভূতি ও দৃষ্টিভঙ্গির সমষ্টিকে বোঝায়। রাজনৈতিক সংস্কৃতি কথাটির প্রথম প্রবক্তা হলেন মার্কিন রাষ্ট্রবিজ্ঞানী গ্যাব্রিয়েল অ্যালমন্ড (Gabriel Almond)। তার মতে, রাজনৈতিক সংস্কৃতি মূলত কোনো রাজনৈতিক ব্যবস্থা এবং এর বিভিন্ন অংশে ব্যক্তির নিজ ভূমিকা সম্পর্কে রাজনৈতিক মনোভাব ও দৃষ্টিভঙ্গির সুনির্দিষ্ট প্রতিকৃতি বা দিকনির্দেশনা। রাজনৈতিক সংস্কৃতি কোনো দেশে রাজনৈতিক ব্যবস্থার দর্পণস্বরূপ। এর মাধ্যমে একটি সমাজের রাজনৈতিক ব্যবস্থার প্রতিচ্ছবি ফুটে ওঠে। একটি রাষ্ট্রের আর্থ-সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধসহ বিভিন্ন বিষয়ের ভিত্তিতে সেখানকার রাজনৈতিক সংস্কৃতি গড়ে ওঠে। যেমন- যুক্তরাজ্য, কানাডা, জাপান প্রভৃতি দেশে উন্নত রাজনৈতিক সংস্কৃতি বিদ্যমান। আবার তৃতীয় বিশ্বের উন্নয়নশীল ও অনুন্নত দেশগুলোতে এখনো দুর্বল রাজনৈতিক সংস্কৃতি বিদ্যমান।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
রাজনৈতিক সংস্কৃতি বলতে কী বোঝায়?
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর