শেয়ারFacebookWhatsApp

গভর্নেন্স শব্দটি কী ধরনের শব্দ?

উত্তর: গভর্নেন্স শব্দটি ইংরেজি শব্দ।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

গভর্নেন্স শব্দটি কী ধরনের শব্দ?

উদ্দীপক

লিমার বাবা একটি আন্তর্জাতিক সংস্থার প্রধান হিসেবে 'XX^{\prime} রাষ্ট্রে দায়িত্ব পালন করছেন। তিনি দেখেন যে 'XX^{\prime} রাষ্ট্রের সরকারি প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয়হীনতা রয়েছে। আর বেসরকারি খাতের প্রতি সহযোগিতার যথেষ্ট অভাব বিদ্যমান। এ বিষয়টি নিয়ে তিনি খুব চিন্তিত। [ন্যাশনাল আইডিয়াল কলেজ, ঢাকা]

উত্তর

গভর্নেন্স শব্দটি ইংরেজি শব্দ।

উত্তর

জবাবদিহিতা অর্থ হচ্ছে দায়িত্ববোধ অর্থাৎ নিজস্ব দায়িত্ব, কর্তব্য ও কার্যক্রম সম্পর্কে সঠিক ব্যাখ্যা দেওয়া। একটি রাষ্ট্রের শাসন বিভাগ যেমন তাদের গৃহীত সিদ্ধান্ত ও কাজের জন্য আইন বিভাগের নিকট জবাবদিহি করতে বাধ্য থাকে, তেমনি রাষ্ট্রের অভ্যন্তরস্থিত সংগঠন পরিচালনার জন্যও এর পরিচালকদের দায়বদ্ধ থাকতে হয়, জবাবদিহি করতে হয়।

উত্তর

X রাষ্ট্রের শাসনব্যবস্থায় সুশাসনের ঘাটতির ফলে এ রকম চিত্র ফুটে উঠেছে। সুশাসন হলো এমন এক কাঙ্ক্ষিত শাসনব্যবস্থা যেখানে থাকবে স্বচ্ছতা, জবাবদিহিতা, জনগণের চাহিদার প্রতি সরকার হবে সংবেদনশীল ও দায়িত্বশীল এবং সংবিধান তথা আইনের দ্বারা সরকারের ক্ষমতা থাকবে সীমাবদ্ধ। সুশাসনের ফলে সমাজের প্রত্যাশা ও রাষ্ট্রীয় কর্মকান্ডের মধ্যে সামঞ্জস্য বিদ্যমান থাকে। আধুনিক গণতান্ত্রিক ও জনকল্যাণমূলক রাষ্ট্রে সুশাসন একটি আলোচিত ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরিণত হয়েছে। রাষ্ট্রে সুশাসনের গুরুত্ব অপরিসীম। সুশাসন ছাড়া জনগণের মৌলিক অধিকার তথা মানবাধিকার ও বাকস্বাধীনতা নিশ্চিত করা যায় না। একটি দেশে সুশাসন নিশ্চিত হলেই গণতন্ত্রের সুফল জনগণ উপভোগ করতে পারে। স্বচ্ছতা, জবাবদিহিতা, দায়িত্বশীলতা, রাজনৈতিক স্থিতিশীলতা, দুর্নীতি ও স্বজনপ্রীতির হ্রাস কেবল সুশাসনের ফলে ঘটে থাকে। আর এসব কারণেই দাতাগোষ্ঠীগুলো। সুশাসনকে গুরুত্বপূর্ণ বলে মনে করে। উদ্দীপকে 'XX^{\prime} রাষ্ট্রে সরকারি প্রতিষ্ঠানগুলোর মাঝে সমন্বয়হীনতা বিদ্যমান। এছাড়া বেসরকারি খাতের প্রতিও সহযোগিতার যথেষ্ট অভাব রয়েছে। একটি রাষ্ট্রে এ ধরনের বৈশিষ্ট্য বিদ্যমান থাকলে সেখানে সুশাসনের ঘাটতি দেখা দেয়। সে হিসেবে 'XX^{\prime} রাষ্ট্রের শাসনব্যবস্থায় সুশাসনের ঘাটতি পরিলক্ষিত হয়।

উত্তর

উল্লিখিত সমস্যা তথা সুশাসন প্রতিষ্ঠার সমস্যা সমাধানে নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করা যেতে পারে।একটি দেশে সুশাসন প্রতিষ্ঠা নির্ভর করে সে দেশের জনগণ কতটুকু সুশাসনের জন্য প্রস্তুত তার ওপর। জনগণের সচেতনতা, বিচক্ষণতা ও সদিচ্ছার ওপর নির্ভর করে রাষ্ট্রের উন্নয়ন এবং সুশাসন প্রতিষ্ঠা। তবে।সরকার যদি ইচ্ছা করে তাহলে কতিপয় বাধা অতিক্রম করে দেশে . সুশাসন প্রতিষ্ঠা করতে পারে। সুশাসনের জন্য প্রয়োজন সদিচ্ছা ও আন্তরিকতা। তবে নিম্নোক্ত উপায়ে একটি রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করা যায়-১. সুশাসন প্রতিষ্ঠায় দেশের আইনসভার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আইনসভা বলিষ্ঠ নেতৃত্বের মাধ্যমে দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে পারে।২. আইনসভার আইনগত ক্ষমতা ও কার্যক্ষেত্র অনুযায়ী যাতে কাজ করতে পারে এবং স্বচ্ছতার ভিত্তিতে ক্ষমতা প্রয়োগ করতে পারে, সরকারকে তা নিশ্চিত করতে হবে। তাহলে যেকোনো দেশে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে।৩. দেশের জনগণের মধ্যে সচেতনতা ও নৈতিক শিক্ষার বিকাশ ঘটানোর মাধ্যমেও দেশে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব।৪. দুর্নীতি দমনে সরকারকে কঠোর আইন প্রণয়ন করতে হবে এবং দুর্নীতি দমন কমিশনকেও যথেষ্ট ক্ষমতা দিয়ে দুর্নীতি রোধ করার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব।৫. রাষ্ট্রের প্রশাসন ব্যবস্থা থেকে স্বজনপ্রীতি ও দুর্নীতিরোধ করার মাধ্যমে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করা যেতে পারে।সর্বোপরি উদ্দীপকে বর্ণিত 'XX^{\prime} রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় উপরিউক্ত পদক্ষেপ গ্রহণ ছাড়াও রাষ্ট্রের জনগণের মধ্যে যদি বিবেকবোধ ও সচেতনতাবোধ জাগ্রত করা যায় তাহলে খুব সহজেই সুশাসন প্রতিষ্ঠিত হবে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।