'A [গণিত] রাষ্ট্রের শাসন ব্যবস্থায় উল্লেখিত প্রতিবন্ধকতা দূরীকরণে কী কী পদক্ষেপ নেওয়া যায়? বিশ্লেষণ কর।
উত্তর: 'A [গণিত] রাষ্ট্রের শাসনব্যবস্থায় উল্লেখিত প্রতিবন্ধকতা অর্থাৎ সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বিদ্যমান সমস্যা দূরীকরণে বিভিন্ন পদক্ষেপ নেওয়া যায় । সুশাসন প্রতিষ্ঠার জন্য রাষ্ট্রের আমলাতন্ত্রকে দক্ষ ও কার্যকর করে তোলা অপরিহার্য। যেকোনো রাষ্ট্রের সরকার আমলাতন্ত্র বা জনপ্রশাসনের মাধ্যমেই তার নীতির বাস্তবায়ন করে থাকে। তাই সুশাসন প্রতিষ্ঠায় সরকারের একান্ত কর্তব্য হলো সুশাসনমুখী জনপ্রশাসন গড়ে তোলা। 'A [গণিত] রাষ্ট্রের প্রশাসন স্বাধীনভাবে কাজ করতে পারে না। তাই 'A [গণিত] রাষ্ট্রে সুশাসনমুখী প্রশাসন গড়ে তুলতে হবে। সুশাসন প্রতিষ্ঠায় আইনের শাসন অত্যন্ত গুরুত্বপূর্ণ। নাগরিক স্বাধীনতা, গণতন্ত্র, সামাজিক মূল্যবোধ, সাম্য ও মৌলিক অধিকার প্রতিষ্ঠার জন্য আইনের শাসন অত্যাবশ্যক। তাই 'A [গণিত] রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় আইনের শাসন নিশ্চিত করতে হবে। উদ্দীপকের 'A [গণিত] রাষ্ট্রে সম্পদের অপচয়ও হয়, যা সুশাসনের অন্তরায়। তাই সুশাসন প্রতিষ্ঠায় সম্পদের সঠিক ব্যবহার ও বণ্টন নিশ্চিত করতে হবে। সুশাসন প্রতিষ্ঠার জন্য প্রাকৃতিক সম্পদের পাশপাশি মানবসম্পদের উন্নয়নেও উদ্যোগ গ্রহণ করতে হবে। সর্বোপরি সুশাসনের উপাদানসমূহ নিশ্চিত করার জন্য জনগণের সচেতনতা প্রয়োজন । নাগরিকরা যদি তাদের অধিকার, দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হয়, তবে তাদের পক্ষে উন্নয়নমূলক কাজে অংশগ্রহণ সম্ভব হবে। এর ফলে সুশাসন বাস্তবায়নের জন্য গঠিত প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা বৃদ্ধি পাবে। পরিশেষে বলা যায়, সুশাসনের প্রতিবন্ধকতা দূরীকরণে সরকার ও নাগরিক উভয়কেই সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। উভয়ের কার্যকরী পদক্ষেপে উদ্দীপকের 'A [গণিত] রাষ্ট্রের শাসনব্যবস্থায় উল্লেখিত সমস্যা তথ্য সুশাসনের প্রতিবন্ধকতা দূর করা সম্ভব হবে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
'A রাষ্ট্রের শাসন ব্যবস্থায় উল্লেখিত প্রতিবন্ধকতা দূরীকরণে কী কী …
উদ্দীপক
Dinajpur · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর