উক্ত ধারণার বাস্তবায়ন রাষ্ট্রের সার্বিক উন্নয়নকে কীভাবে ত্বরান্বিত করে? মতামত দাও।
উত্তর: উক্ত ধারণা তথা সুশাসনের বাস্তবায়ন বিভিন্নভাবে রাষ্ট্রের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করে। সুশাসন হলো স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে পরিচালিত শাসনব্যবস্থা। বর্তমান বিশ্বায়নের যুগে সুশাসন রাষ্ট্র পরিচালনার একটি উত্তম ব্যবস্থা হিসেবে বিবেচিত। যে দেশে সুশাসনের কাঠামো যত মজবুত, সেখানে সমৃদ্ধি তত বেশি। উদ্দীপকে দেখা যায়, 'ক' রাষ্ট্রটি সুশাসন প্রতিষ্ঠা করার মাধ্যমেই বিশ্ব সম্প্রদায়ের কাছে উন্নয়নের রোলমডেল হিসেবে পরিচিতি পাচ্ছে। বস্তুত দেশের সার্বিক উন্নয়নের জন্য সুশাসন অপরিহার্য। কেননা সুশাসন প্রতিষ্ঠিত হলে সামাজিক অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত হয়। দারিদ্র্য বিমোচন ছাড়া সামাজিক উন্নয়ন সম্ভব নয়। সুশাসনের ফলে সমাজ থেকে দারিদ্র্য নির্মূল করা সম্ভব হয়। সুশাসনের ফলে শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিত হয় এবং গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠিত হয় । সুশাসন প্রতিষ্ঠিত হলে আইনের শাসন নিশ্চিত হয়। রাজনীতিতে জনগণের অংশগ্রহণ বৃদ্ধি পায় এবং জনমতের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। ক্ষমতার বিকেন্দ্রীকরণ হয় বলে সবাই রাষ্ট্রীয় উন্নয়নে অংশগ্রহণ করতে পারে। তাছাড়া বর্তমান সুশাসনের ধারণাটি অর্থনৈতিক ক্ষেত্রের উন্নয়নের জন্য প্রণীত হয়েছিল। অর্থাৎ সুশাসনের উৎপত্তির সাথেই অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসনের গুরুত্ব ফুটে উঠেছে। সুশাসন প্রতিষ্ঠিত হলে শিল্পের অগ্রগতি সাধিত হয়। পাশাপাশি বেকারত্ব হ্রাস পায়, জাতীয় উৎপাদন বৃদ্ধি পায় এবং রাষ্ট্র অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করে। উপরিউক্ত আলোচনা থেকে বোঝা যায়, সুশাসন কোনো দেশে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক উন্নয়নে মূল চালিকা শক্তির মতো কাজ করে। তাই বলা যায়, সুশাসনের বাস্তবায়ন রাষ্ট্রের সার্বিক উন্নয়নকে ত্বরান্বিত করে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উক্ত ধারণার বাস্তবায়ন রাষ্ট্রের সার্বিক উন্নয়নকে কীভাবে ত্বরান্বি…
উদ্দীপক
Rajshahi · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর