'A [গণিত] রাষ্ট্রে সরকার কর্তৃক গৃহীত উদ্যোগসমূহ সফল হলে কী নিশ্চিত হবে? ব্যাখ্যা কর।
উত্তর: 'A [গণিত] রাষ্ট্রে সরকার কর্তৃক গৃহীত উদ্যোগসমূহ সফল হলে সুশাসন নিশ্চিত হবে। সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে পরিচালিত শাসনকার্যই হচ্ছে সুশাসন। ই-গভর্নেন্স সুশাসন প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ উপাদান । ই-গভর্নেন্স প্রতিষ্ঠিত হলে সরকারের কাজের গতি বৃদ্ধি পায়, তথ্যের অবাধ প্রবাহ সৃষ্টি হয়, আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস পায় এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। যার ফলে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়। প্রশাসনের কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করলে দক্ষ প্রশাসক তৈরি হয়। এছাড়া তথ্য অধিকার আইন জনগণের অধিকার নিশ্চিত করে, যা সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্ষমতার বিবেন্দ্রীকরণও সুশাসন নিশ্চিত করে। উদ্দীপকে দেখা যায়, 'A [গণিত] রাষ্ট্রের সরকার ই-গভর্নেন্স চালুর পাশপাশি প্রশাসনের কর্মকর্তাদের জন্য প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহণ করে। জনগণের অধিকার নিশ্চিত করার জন্য তথ্য অধিকার আইন প্রণয়ন করে। এছাড়া ক্ষমতা নিম্নতর পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য বিদ্যমান আইন সংশোধন করে। বস্তুত এসব বিষয় সুশাসন প্রতিষ্ঠার পূর্বশর্ত হিসেবে কাজ করে। তাই বলা যায় 'A [গণিত] রাষ্ট্রের সরকারের গৃহীত পদক্ষেপসমূহ সফল হলে সুশাসন নিশ্চিত হবে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
'A রাষ্ট্রে সরকার কর্তৃক গৃহীত উদ্যোগসমূহ সফল হলে কী নিশ্চিত হবে? …
উদ্দীপক
Chittagong · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর