শেয়ারFacebookWhatsApp

'B [গণিত] রাষ্ট্রে সরকারের গৃহীত সিদ্ধান্তসমূহ কি সঠিক? মূল্যায়ন কর।

উত্তর: 'B [গণিত] রাষ্ট্রে সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্তসমূহ সঠিক নয়। কেননা এসব সিধান্ত সুশাসন প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যে দেশে সুশাসনের কাঠামো যত মজবুত, সেখানে সমৃদ্ধি তত বেশি। তবে সুশাসন নিশ্চিত করা সহজ নয়। সুশাসন প্রতিষ্ঠা করতে গিয়ে রাষ্ট্রকে অনেক চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হতে হয়। এসব প্রতিবন্ধকতাকে জয় করতে হলে সরকার কর্তৃক সঠিক সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন। উদ্দীপকে দেখা যায়, 'B [গণিত] রাষ্ট্রে সরকার প্রশাসন ব্যবস্থার কেন্দ্রীকরণ করে। এছাড়া বিচার বিভাগ এবং আইনসভার ক্ষমতা হ্রাস করে। এর ফলে সরকারের বিভিন্ন অঙ্গের মধ্যে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়। ক্ষমতাকাঠামো কর্তৃত্বমূলক হয়ে পড়ে। এ ধরনের ক্ষমতা কাঠামোতে নাগরিকরা রাজনীতিতে অংশগ্রহণ করে ঠিকই, কিন্তু তারা নেতৃত্বের জায়গায় যেতে পারে না। এতে সঠিক গণতন্ত্রের চর্চা না হয়ে পরিবারতন্ত্রের চর্চা হয়। আইনসভার ক্ষমতা হ্রাস পাওয়ার ফলে তা অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়, যা সুশাসন প্রতিষ্ঠার অন্তরায়। তাছাড়া বিচার বিভাগের ক্ষমতা হ্রাস পাওয়ার ফলে অপরাধীদের শাস্তি প্রদান বাধাগ্রস্ত হয়, যা রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এছাড়া কেন্দ্রীভূত প্রশাসন ব্যবস্থায় জনগণের আশা-আকাঙ্ক্ষার কোনো গুরুত্ব থাকে না, বরং সরকারের স্বেচ্ছাচারিতা গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করে। উপরের আলোচনা থেকে বোঝা যায়, প্রশাসন ব্যবস্থার কেন্দ্রীকরণ এবং আইনসভা ও বিচার বিভাগের ক্ষমতা হ্রাস করলে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হয়। তাই বলা যায়, 'B [গণিত] রাষ্ট্রে সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্তসমূহ সঠিক নয়।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

'B রাষ্ট্রে সরকারের গৃহীত সিদ্ধান্তসমূহ কি সঠিক? মূল্যায়ন কর।

উদ্দীপক

'AA^{\prime} রাষ্ট্রের সরকার ই-গভর্নেন্স চালুর পাশাপাশি প্রশাসনের কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করে। জনগণের অধিকার নিশ্চিত করার জন্য তথ্য অধিকার আইন প্রণয়ন করে। এছাড়া ক্ষমতা নিম্নতর পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য বিদ্যমান আইন সংশোধন করে। অন্যদিকে 'BB^{\prime} রাষ্ট্রে সরকার প্রশাসন ব্যবস্থার কেন্দ্রীকরণ করে। এছাড়া বিচার বিভাগ এবং আইনসভার ক্ষমতা হ্রাস করে।

Chittagong · 2019

উত্তর

নিজের সম্পাদিত কাজের জন্য অন্য ব্যক্তি বা নির্দিষ্ট কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যাদানের বাধ্যবাধকতাই হচ্ছে জবাবদিহিতা।

উত্তর

A2i বা একসেস টু ইনফরমেশন মূলত একটি ই-তথ্য সেবা প্রোগ্রাম। এটি তথ্য ও সেবা জনগণের দোরগোড়ায় পৌছানোর লক্ষ্যে ইউএনডিপির আর্থিক সহায়তায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে ই-গর্ভেনেন্স সেল এর মাধ্যমে বাস্তবায়িত হচ্ছে। বাংলাদেশে প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রকল্পের অধীনে গণযোগাযোগ অধিদপ্তর কর্তৃক ৬৪টি জেলা ও ৪টি উপজেলা তথ্য অফিসের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলে একসেস টু ইনফরমেশন A2i প্রকল্প পরিচালিত হচ্ছে। যার কারিগরি সহায়তায় রয়েছে ইউএনডিপি। A2i প্রকল্পের কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের প্রায় প্রতিটি নাগরিক কোনো না কোনো ই- সেবা উপভোগ করছে। এছাড়া একসেস টু ইনফরমেশন A2i প্রকল্পের আওতায় গণযোগাযোগ অধিদপ্তর ৬৪টি জেলা ও ৪ টি উপজেলা অফিস দেশের ইতিহাস ঐতিহ্য, সংস্কৃতিকে তুলে ধরতে ফটোগ্রাফী এক্সিবিশন আয়োজন করে। ফটোগ্রাফী এক্সিবিশনে নির্বাচিত ছবিগুলো বাংলাদেশ পোর্টাল সহ বিভিন্ন পোর্টালে ব্যবহৃত হচ্ছে।

উত্তর

'AA^{\prime} রাষ্ট্রে সরকার কর্তৃক গৃহীত উদ্যোগসমূহ সফল হলে সুশাসন নিশ্চিত হবে। সরকারের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে পরিচালিত শাসনকার্যই হচ্ছে সুশাসন। ই-গভর্নেন্স সুশাসন প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ উপাদান । ই-গভর্নেন্স প্রতিষ্ঠিত হলে সরকারের কাজের গতি বৃদ্ধি পায়, তথ্যের অবাধ প্রবাহ সৃষ্টি হয়, আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস পায় এবং স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়। যার ফলে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়। প্রশাসনের কর্মকর্তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করলে দক্ষ প্রশাসক তৈরি হয়। এছাড়া তথ্য অধিকার আইন জনগণের অধিকার নিশ্চিত করে, যা সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ক্ষমতার বিবেন্দ্রীকরণও সুশাসন নিশ্চিত করে। উদ্দীপকে দেখা যায়, 'AA^{\prime} রাষ্ট্রের সরকার ই-গভর্নেন্স চালুর পাশপাশি প্রশাসনের কর্মকর্তাদের জন্য প্রশিক্ষনের ব্যবস্থা গ্রহণ করে। জনগণের অধিকার নিশ্চিত করার জন্য তথ্য অধিকার আইন প্রণয়ন করে। এছাড়া ক্ষমতা নিম্নতর পর্যায়ে ছড়িয়ে দেওয়ার জন্য বিদ্যমান আইন সংশোধন করে। বস্তুত এসব বিষয় সুশাসন প্রতিষ্ঠার পূর্বশর্ত হিসেবে কাজ করে। তাই বলা যায় 'AA^{\prime} রাষ্ট্রের সরকারের গৃহীত পদক্ষেপসমূহ সফল হলে সুশাসন নিশ্চিত হবে।

উত্তর

'BB^{\prime} রাষ্ট্রে সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্তসমূহ সঠিক নয়। কেননা এসব সিধান্ত সুশাসন প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। যে দেশে সুশাসনের কাঠামো যত মজবুত, সেখানে সমৃদ্ধি তত বেশি। তবে সুশাসন নিশ্চিত করা সহজ নয়। সুশাসন প্রতিষ্ঠা করতে গিয়ে রাষ্ট্রকে অনেক চ্যালেঞ্জ বা সমস্যার সম্মুখীন হতে হয়। এসব প্রতিবন্ধকতাকে জয় করতে হলে সরকার কর্তৃক সঠিক সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন। উদ্দীপকে দেখা যায়, 'BB^{\prime} রাষ্ট্রে সরকার প্রশাসন ব্যবস্থার কেন্দ্রীকরণ করে। এছাড়া বিচার বিভাগ এবং আইনসভার ক্ষমতা হ্রাস করে। এর ফলে সরকারের বিভিন্ন অঙ্গের মধ্যে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয়। ক্ষমতাকাঠামো কর্তৃত্বমূলক হয়ে পড়ে। এ ধরনের ক্ষমতা কাঠামোতে নাগরিকরা রাজনীতিতে অংশগ্রহণ করে ঠিকই, কিন্তু তারা নেতৃত্বের জায়গায় যেতে পারে না। এতে সঠিক গণতন্ত্রের চর্চা না হয়ে পরিবারতন্ত্রের চর্চা হয়। আইনসভার ক্ষমতা হ্রাস পাওয়ার ফলে তা অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়, যা সুশাসন প্রতিষ্ঠার অন্তরায়। তাছাড়া বিচার বিভাগের ক্ষমতা হ্রাস পাওয়ার ফলে অপরাধীদের শাস্তি প্রদান বাধাগ্রস্ত হয়, যা রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এছাড়া কেন্দ্রীভূত প্রশাসন ব্যবস্থায় জনগণের আশা-আকাঙ্ক্ষার কোনো গুরুত্ব থাকে না, বরং সরকারের স্বেচ্ছাচারিতা গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠায় বাধা সৃষ্টি করে। উপরের আলোচনা থেকে বোঝা যায়, প্রশাসন ব্যবস্থার কেন্দ্রীকরণ এবং আইনসভা ও বিচার বিভাগের ক্ষমতা হ্রাস করলে গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠা বাধাগ্রস্ত হয়। তাই বলা যায়, 'BB^{\prime} রাষ্ট্রে সরকার কর্তৃক গৃহীত সিদ্ধান্তসমূহ সঠিক নয়।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।