উদ্দীপকে শাসকদলের মধ্যে কীসের অভাব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে শাসকদলের মধ্যে সুশাসনের অভাব পরিলক্ষিত হয়।সুশাসন হচ্ছে এক ধরনের শাসন প্রক্রিয়া যার মাধ্যমে ক্ষমতা সুষ্ঠুভাবে চর্চা করা হয়। এ শাসন প্রক্রিয়ায় জনগণ স্বাধীনভাবে অংশগ্রহণ করতে পারবে। সরকারের নীতি ও কর্মকাণ্ড সম্পর্কে অবগত থাকে এবং নারী-পুরুষ স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারে। এটি স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করে এবং আর্থসামাজিক অগ্রগতিকে প্রাধান্য দেয়।উদ্দীপকের বর্ণিত একটি দেশে 'X [গণিত] নামক রাজনৈতিক দল সরকার গঠন করে ক্ষমতাসীন দলের কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতার অভাব পরিলক্ষিত হয়। বিরোধীদলীয় নেতা-কর্মীদের শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে বাধা দেয়। উপরন্তু তাদের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে থাকে। শাসক দলের এরূপ কাজে সুশাসনের অভাব পরিলক্ষিত হয়। কেননা সুশাসনের অন্যতম অনুসঙ্গ হলো প্রশাসনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। এছাড়া গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখা সুশাসন প্রতিষ্ঠার অন্যতম পূর্বশর্ত। যেখানে প্রতিটি রাজনৈতিক দল তাদের কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের অধিকার রাখে। কিন্তু উদ্দীপকের আবহে এসবই ভূলণ্ঠিত হয়েছে। উপরন্তু শাসক দল বিরোধী দলের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে থাকে। সুতরাং এসব বিষয়গুলো স্পষ্টভাবে সুশাসনের অভাবকে তুলে ধরে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে শাসকদলের মধ্যে কীসের অভাব পরিলক্ষিত হয়? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর