উক্ত সমস্যা সমাধানে রাজনৈতিক দল ও নাগরিক সচেতনতার গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: উক্ত সমস্যা তথা সুশাসন প্রতিষ্ঠার পেছনের নানা সমস্যা সমাধানে রাজনৈতিক দল ও নাগরিক সচেতনতার গুরুত্ব অত্যধিক।সুশাসন বলতে এমন শাসনব্যবস্থাকে বোঝায় যেখানে স্বচ্ছতা, জবাবদিহিতা, ন্যায়বিচার, মানবাধিকার ও আইনের শাসন নিশ্চিত থাকে। রাজনৈতিক দলসমূহ সুশাসনের মূল চালিকাশক্তি, কারণ তারা নীতিনির্ধারণ ও রাষ্ট্র পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অন্যদিকে, সচেতন নাগরিকরাই শাসনব্যবস্থার যথার্থতা মূল্যায়ন করে এবং সরকারের কার্যক্রম পর্যবেক্ষণ করে গঠনমূলক সমালোচনার মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠায় অবদান রাখে।উদ্দীপকে দেখা যায়, 'X [গণিত] নামক রাজনৈতিক দল ক্ষমতায় এসে স্বচ্ছতা ও জবাবদিহিতা বজায় রাখতে ব্যর্থ হয়েছে। বিরোধী দলীয় কর্মসূচিতে বাধা দেওয়া ও মিথ্যা মামলা দায়ের করার মাধ্যমে তারা মতপ্রকাশ ও রাজনৈতিক অধিকারের উপর হস্তক্ষেপ করেছে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে সুশাসনের পরিপন্থী। এ ধরনের পরিস্থিতি থেকে উত্তরণে রাজনৈতিক দলের দায়িত্ব হলো-সংবিধান ও গণতান্ত্রিক চেতনার প্রতি শ্রদ্ধাশীল থাকা, বিরোধীমতের প্রতি সহনশীলতা প্রদর্শন এবং জনগণের কাছে নিজেদের কার্যক্রমের ব্যাখ্যা প্রদান করা। অন্যদিকে, নাগরিকদেরও সচেতন হতে হবে। তারা যেন কেবল ভোটপ্রদানেই সীমাবদ্ধ না থেকে শাসক দলের কাজকর্ম পর্যবেক্ষণ করে, সামাজিক মাধ্যম, গণমাধ্যম বা অন্যান্য শান্তিপূর্ণ উপায়ে মত প্রকাশ করে। সুশিক্ষিত ও দায়িত্বশীল নাগরিকগণ অপশাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে এবং আইনসঙ্গত পথে দাবি উত্থাপন করে সমাজে জবাবদিহিতা প্রতিষ্ঠায় ভূমিকা রাখে।সুতরাং, রাজনৈতিক দলের গণতান্ত্রিক আচরণ এবং নাগরিকদের সচেতন অংশগ্রহণই একটি রাষ্ট্রে সুশাসনের ভিত শক্ত করে। উদ্দীপকের মতো পরিস্থিতি তখনই প্রতিরোধ করা সম্ভব, যখন রাজনৈতিক নেতৃত্ব হবে দায়িত্বশীল এবং জনগণ থাকবে সচেতন ও সক্রিয়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উক্ত সমস্যা সমাধানে রাজনৈতিক দল ও নাগরিক সচেতনতার গুরুত্ব বিশ্লেষণ কর।
উদ্দীপক
Rajshahi · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর