শেয়ারFacebookWhatsApp

চিত্রের প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে কী বসবে? উদ্দীপকে বর্ণিত বৈশিষ্ট্য ছাড়া এটির অন্যান্য বৈশিষ্ট্য ব্যাখ্যা কর।

উত্তর: চিত্রের প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে সুশাসন বসবে। সুশাসন হলো অংশগ্রহণমূলক, স্বচ্ছ, দায়িত্বশীল ও ন্যায়পরায়ণ শাসনব্যবস্থা। সুশাসনের আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে গণতান্ত্রিক শাসনব্যবস্থা, আইনের শাসন, প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা, দক্ষতা, দায়িত্বশীলতা, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা প্রভৃতি শর্তগুলো পূরণ করতে হয়। সুশাসন আইনের শাসন নিশ্চিত করে এবং অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অগ্রগতিকে প্রাধান্য দেয়, সুশাসন নাগরিক অধিকার নিশ্চিত করে এবং রাষ্ট্রের সমৃদ্ধি বৃদ্ধি করে। চিত্রে অংশগ্রহণমূলক, আইনের শাসন, জবাবদিহিতা, দক্ষতা, দায়িত্বশীলতা, স্বচ্ছতা দ্বারা সুশাসনের বৈশিষ্ট্যকে নির্দেশ করা হয়েছে। এসব বৈশিষ্ট্য ছাড়াও সুশাসনের আরো বৈশিষ্ট্য রয়েছে। যেমন— সরকারের বৈধতা, সুশীল সমাজের ভূমিকা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, গণমাধ্যমের স্বাধীনতা, সাম্য, সংবেদনশীলতা, লিঙ্গ বৈষম্যের অবসান প্রভৃতি সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য। এছাড়াও রাজনৈতিক স্থিতিশীলতা, মৌলিক অধিকার সংরক্ষণ, স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রভৃতি সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত। এ বৈশিষ্ট্যগুলো অর্জন করার মধ্য দিয়েই কোনো রাষ্ট্র সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

চিত্রের প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে কী বসবে? উদ্দীপকে বর্ণিত বৈশি…

Dhaka · 2019

উত্তর

মূল্যবোধ হলো সমাজের মানুষের মৌলিক বিশ্বাস, যা মানুষের নীতি ও চিন্তা-চেতনার মানদণ্ড এবং যা মানুষকে ভালো-মন্দ, ন্যায়-অন্যায় বিবেচনা করতে সহায়তা করে।

উত্তর

সাধারণ অর্থে স্বাধীনতা বলতে নিজের ইচ্ছা অনুযায়ী যেকোনো কাজ করাকে বোঝায়। কিন্তু প্রকৃত অর্থে স্বাধীনতা বলতে এ ধরনের অবাধ স্বাধীনতাকে বোঝায় না । পৌরনীতি ও সুশাসনে স্বাধীনতা ভিন্ন অর্থে ব্যবহৃত হয়। অন্যের কাজে হস্তক্ষেপ বা বাধা সৃষ্টি না করে নিজের ইচ্ছানুযায়ী নির্দিষ্ট সীমার মধ্যে কাজ করাই হলো স্বাধীনতা। অর্থাৎ স্বাধীনতা হলো এমন সুযোগ-সুবিধা ও পরিবেশ, যেখানে কেউ কারও ক্ষতি না করে সবাই নিজের অধিকার ভোগ করে। স্বাধীনতা ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে সহায়তা করে এবং অধিকার ভোগের ক্ষেত্রে বাধা অপসারণ করে।

উত্তর

চিত্রের প্রশ্নবোধক (?) চিহ্নিত স্থানে সুশাসন বসবে। সুশাসন হলো অংশগ্রহণমূলক, স্বচ্ছ, দায়িত্বশীল ও ন্যায়পরায়ণ শাসনব্যবস্থা। সুশাসনের আইনগত ও প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তুলতে গণতান্ত্রিক শাসনব্যবস্থা, আইনের শাসন, প্রশাসনের স্বচ্ছতা, জবাবদিহিতা, দক্ষতা, দায়িত্বশীলতা, স্বাধীন বিচার বিভাগ প্রতিষ্ঠা প্রভৃতি শর্তগুলো পূরণ করতে হয়। সুশাসন আইনের শাসন নিশ্চিত করে এবং অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অগ্রগতিকে প্রাধান্য দেয়, সুশাসন নাগরিক অধিকার নিশ্চিত করে এবং রাষ্ট্রের সমৃদ্ধি বৃদ্ধি করে। চিত্রে অংশগ্রহণমূলক, আইনের শাসন, জবাবদিহিতা, দক্ষতা, দায়িত্বশীলতা, স্বচ্ছতা দ্বারা সুশাসনের বৈশিষ্ট্যকে নির্দেশ করা হয়েছে। এসব বৈশিষ্ট্য ছাড়াও সুশাসনের আরো বৈশিষ্ট্য রয়েছে। যেমন— সরকারের বৈধতা, সুশীল সমাজের ভূমিকা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ, গণমাধ্যমের স্বাধীনতা, সাম্য, সংবেদনশীলতা, লিঙ্গ বৈষম্যের অবসান প্রভৃতি সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য। এছাড়াও রাজনৈতিক স্থিতিশীলতা, মৌলিক অধিকার সংরক্ষণ, স্বাধীন ও নিরপেক্ষ বিচার ব্যবস্থা প্রভৃতি সুশাসনের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত। এ বৈশিষ্ট্যগুলো অর্জন করার মধ্য দিয়েই কোনো রাষ্ট্র সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে।

উত্তর

উদ্দীপকে সুশাসনের প্রতি ইঙ্গিত করা হয়েছে। সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশের বহুবিধ বিদ্দ্যমান। বর্তমান সময়ের যুগোপযোগী ব্যবস্থা হলো সুশাসন। তবে সুশাসন নিশ্চিত করা সহজ নয়। এটি প্রতিষ্ঠা করতে গিয়ে একটি রাষ্ট্রকে বিভিন্ন বাধা অতিক্রম করতে হয়। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। সুশাসন প্রতিষ্ঠায় একটি অন্যতম সমস্যা হলো দারিদ্র্য। বাংলাদেশের অধিকাংশ জনগণ দারিদ্র্যের শিকার। দারিদ্র্যের কারণে জনগণ শিক্ষা ও উন্নত জীবনযাপন থেকে বঞ্চিত হয়। দরিদ্র ও অশিক্ষিত জনগণ রাজনৈতিকভাবে অসচেতন থাকে। ফলে তারা সুশাসনের প্রয়োজনীয়তা ও এটি প্রতিষ্ঠার উপায় সম্পর্কে অজ্ঞ থাকে। তাই দারিদ্র্য ও সুশাসন এক সাথে চলতে পারে না। দুর্নীতি সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অপর একটি বড় বাধা। বাংলাদেশে দুর্নীতি একটি সামাজিক ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে। সুশাসন প্রতিষ্ঠায় আরেকটি সমস্যা হলো গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার অভাব। বাংলাদেশে গণতন্ত্র প্রচলিত থাকলেও তা সুসংহত নয়, যা সুশাসনের অন্তরায়। দক্ষ ও গণতান্ত্রিক চেতনায় উজ্জীবিত নেতৃত্ব ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা যায় না। আর বাংলাদেশে এ ধরনের নেতৃত্বের সংকট রয়েছে। সুশাসন প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে আইনের শাসন। বাংলাদেশে আইনের শাসনের অভাব বিদ্যমান রয়েছে। বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রেই গণমাধ্যমের ওপর কমবেশি হস্তক্ষেপ করা হয়। এর ফলে সুশাসন বাধাগ্রস্ত হয়। তাছাড়া ই-গভর্নেন্স ছাড়া বর্তমানে সুশাসন প্রতিষ্ঠা করা কঠিন। আর বাংলাদেশে এখনও ই-গভর্নেন্স সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়নি। উপরের বিষয়গুলো ছাড়াও বাংলাদেশে নাগরিক অসচেতনতা, কর্তৃত্বমূলক অবকাঠামো, প্রাতিষ্ঠানিকীকরণের অভাব, স্থানীয় শাসন কাঠামোর দুর্বলতা প্রভৃতি সমস্যা রয়েছে। এসব সমস্যা বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় অন্তরায় হিসেবে কাজ করছে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।