উদ্দীপকে যে বিষয়টি ইঙ্গিত করা হয়েছে তা প্রতিষ্ঠার সমস্যা বাংলাদেশের প্রেক্ষিতে আলোচনা কর।
উত্তর: উদ্দীপকে সুশাসনের প্রতি ইঙ্গিত করা হয়েছে। সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশের বহুবিধ বিদ্দ্যমান। বর্তমান সময়ের যুগোপযোগী ব্যবস্থা হলো সুশাসন। তবে সুশাসন নিশ্চিত করা সহজ নয়। এটি প্রতিষ্ঠা করতে গিয়ে একটি রাষ্ট্রকে বিভিন্ন বাধা অতিক্রম করতে হয়। বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। সুশাসন প্রতিষ্ঠায় একটি অন্যতম সমস্যা হলো দারিদ্র্য। বাংলাদেশের অধিকাংশ জনগণ দারিদ্র্যের শিকার। দারিদ্র্যের কারণে জনগণ শিক্ষা ও উন্নত জীবনযাপন থেকে বঞ্চিত হয়। দরিদ্র ও অশিক্ষিত জনগণ রাজনৈতিকভাবে অসচেতন থাকে। ফলে তারা সুশাসনের প্রয়োজনীয়তা ও এটি প্রতিষ্ঠার উপায় সম্পর্কে অজ্ঞ থাকে। তাই দারিদ্র্য ও সুশাসন এক সাথে চলতে পারে না। দুর্নীতি সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে অপর একটি বড় বাধা। বাংলাদেশে দুর্নীতি একটি সামাজিক ব্যাধির মতো ছড়িয়ে পড়েছে। সুশাসন প্রতিষ্ঠায় আরেকটি সমস্যা হলো গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থার অভাব। বাংলাদেশে গণতন্ত্র প্রচলিত থাকলেও তা সুসংহত নয়, যা সুশাসনের অন্তরায়। দক্ষ ও গণতান্ত্রিক চেতনায় উজ্জীবিত নেতৃত্ব ছাড়া সুশাসন প্রতিষ্ঠা করা যায় না। আর বাংলাদেশে এ ধরনের নেতৃত্বের সংকট রয়েছে। সুশাসন প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে আইনের শাসন। বাংলাদেশে আইনের শাসনের অভাব বিদ্যমান রয়েছে। বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা রয়েছে, কিন্তু অনেক ক্ষেত্রেই গণমাধ্যমের ওপর কমবেশি হস্তক্ষেপ করা হয়। এর ফলে সুশাসন বাধাগ্রস্ত হয়। তাছাড়া ই-গভর্নেন্স ছাড়া বর্তমানে সুশাসন প্রতিষ্ঠা করা কঠিন। আর বাংলাদেশে এখনও ই-গভর্নেন্স সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত হয়নি। উপরের বিষয়গুলো ছাড়াও বাংলাদেশে নাগরিক অসচেতনতা, কর্তৃত্বমূলক অবকাঠামো, প্রাতিষ্ঠানিকীকরণের অভাব, স্থানীয় শাসন কাঠামোর দুর্বলতা প্রভৃতি সমস্যা রয়েছে। এসব সমস্যা বাংলাদেশে সুশাসন প্রতিষ্ঠায় অন্তরায় হিসেবে কাজ করছে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে যে বিষয়টি ইঙ্গিত করা হয়েছে তা প্রতিষ্ঠার সমস্যা বাংলাদেশ…
Dhaka · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর