আধুনিক গণতান্ত্রিক সরকারব্যবস্থায় উদ্দীপকের প্রশ্নচিহ্নিত [?] বিষয়টির গুরুত্ব বিশ্লেষণ কর।
উত্তর: আধুনিক গণতান্ত্রিক সরকারব্যবস্থায় উদ্দীপকের প্রশ্নচিহ্নিত (?) বিষয়টির তথা সুশাসনের গুরুত্ব অত্যধিক। গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায় জনগণের মতামত, অধিকার এবং অংশগ্রহণই হলো মূলভিত্তি। এই ভিত্তি টিকিয়ে রাখতে হলে প্রয়োজন ন্যায়ভিত্তিক, -স্বচ্ছ এবং দায়িত্বশীল প্রশাসন- যা নিশ্চিত হয় সুশাসনের মাধ্যমে।-সুশাসন গণতন্ত্রকে শুধু কার্যকরই করে না, বরং রাষ্ট্র পরিচালনায়। জনআস্থা, ন্যায্যতা ও মানবিকতা প্রতিষ্ঠার পথ সুগম করে।আধুনিক গণতান্ত্রিক সরকারব্যবস্থায় উদ্দীপকে উল্লিখিত সুশাসনের গুরুত্ব অতুলনীয়। কারণ সুশাসনের অভাবে রাষ্ট্রীয় সম্পদের অপচয়, নীতির অপপ্রয়োগ এবং প্রশাসনের সমন্বয়হীনতা দেখা দেয়, যা গণতান্ত্রিক কাঠামোর ওপর আঘাত হানে। অপরদিকে, সুশাসন নিশ্চিত হলে নাগরিকদের অধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়, দারিদ্র্য বিমোচনের পথ প্রশস্ত হয় এবং দুর্নীতির অবসান ঘটে। এটি প্রশাসন ও নীতিনির্ধারণে জনঅংশগ্রহণকে উৎসাহিত করে, যা একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য অত্যাবশ্যক। জনপ্রতিনিধির নেতৃত্বে পরিচালিত কার্যকর সুশাসন সমাজে মানবাধিকার, সমতা ও জবাবদিহিতা নিশ্চিত করে, ফলে রাষ্ট্রীয় সম্পদের যথাযথ ব্যবহার-এবং উন্নয়ন নিশ্চিত হয়। তদুপরি, জনসাধারণ রাষ্ট্রের অংশীদার হিসেবে নিজেদের ভূমিকা নিয়ে সচেতন হয় এবং সমাজে বিশৃঙ্খলা বা অস্থিরতা রোধে সহায়ক ভূমিকা পালন করে। এর অনুপস্থিতিতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয় এবং অপশাসনের শিকার হয়ে সমাজের ভারসাম্য নষ্ট হয়।পরিশেষে বলা যায়, সুশাসন ছাড়া গণতন্ত্র পূর্ণতা পায় না। গণতান্ত্রিক রাষ্ট্রের টেকসই উন্নয়ন এবং ন্যায়ভিত্তিক সমাজ গঠনে সুশাসন একটি অপরিহার্য শর্ত।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
আধুনিক গণতান্ত্রিক সরকারব্যবস্থায় উদ্দীপকের প্রশ্নচিহ্নিত [?] বিষয়ট…
Sylhet · 2025
উত্তর
উত্তর
উত্তর
উত্তর