শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রে কোন ধরনের শাসনের অভাব রয়েছে? ব্যাখ্যা করো।

উত্তর: উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রে সুশাসনের অভাব রয়েছে।কোনো রাষ্ট্রের প্রশাসনের যদি জবাবদিহিতা, বৈধতা, স্বচ্ছতা থাকে, এতে যদি জনগণের অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত থাকে, বাকস্বাধীনতাসহ সকল রাজনৈতিক স্বাধীনতা সুরক্ষার ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের অনুশাসন, আইনসভার নিকট শাসন বিভাগের জবাবদিহিতা থাকে তাহলে সে শাসনকে সুশাসন বলে।উদ্দীপকে প্রবীণ সংবাদকর্মী মি. 'M [গণিত] এর পঠিত প্রবন্ধে দেখা যাচ্ছে, তিনি 'ক' নামক রাষ্ট্রের বাস্তব চিত্র তুলে ধরেছেন। রাজধানীতে কিছু উন্নয়ন হলেও দেশে আইনের শাসন, রাজনৈতিক স্থিতিশীলতা, স্বজনপ্রীতি, যথাযথ শিক্ষার অভাব লক্ষ করা যায়। এ সকল অবস্থার স্বারা প্রতীয়মান হয় যে, দেশটিতে সুশাসন নেই। কেননা সুশাসন প্রতিষ্ঠার পূর্বশর্ত হলো- সরকারের স্বচ্ছতা, সততা, বৈধতা, দায়িত্বশীলতা, জবাবদিহিতা, দক্ষতা, রাষ্ট্রে জনগণের অংশগ্রহণ, আইনের শাসন, জনপ্রশাসনের সেবাধর্মী মনোভাব, স্বাধীন বিচার বিভাগ, সুশীল সমাজ, প্রচার মাধ্যমের স্বাধীনতা প্রভৃতি বিদ্যমান থাকবে। কিন্তু 'ক' রাষ্ট্রের ক্ষেত্রে সুশাসনের উল্লিখিত কোনো বৈশিষ্ট্যই বিদ্যমান নেই। যার ফলে একথা স্পষ্টভাবে বলা যায়, 'ক' নামক রাষ্ট্রে সুশাসনের অভাব রয়েছে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রে কোন ধরনের শাসনের অভাব রয়েছে? ব্যাখ্যা …

উদ্দীপক

মি. 'MM^{\prime} একজন প্রবীণ সংবাদকর্মী। তিনি একদিন একটি বিশ্লেষণধর্মী প্রবন্ধ পাঠ করছিলেন। প্রবন্ধটিতে দেখা যায় 'ক' নামক রাষ্ট্রের রাজধানীতে কিছু উন্নয়ন হলেও দেশটিতে আইনের শাসন, রাজনৈতিক স্থিতিহীনতা, স্বজনপ্রীতি, যথাযথ শিক্ষার অভাব ব্যাপকভাবে পরিলক্ষিত হয়। অন্যদিকে, 'খ' নামক রাষ্ট্রে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আইনের শাসন বিদ্যমান।

Chittagong · 2017

উত্তর

সরকারের কর্মকাণ্ডের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে পরিচালিত শাসনই সুশাসন (Good Governance) |

উত্তর

সুশাসন হলো এমন একটি প্রক্রিয়া যেখানে সমাজের প্রত্যাশা ও রাষ্ট্রের কর্মকাণ্ডের মধ্যে সুসামঞ্জস্য খুঁজে পাওয়া যায়। এই ব্যবস্থায় শাসক শুধু শাসনই করেন না বরং সুশৃঙ্খল ও নিয়মতান্ত্রিক শাসন ব্যবস্থা বজায় রাখার চেষ্টা করেন। রাষ্ট্রের নাগরিকদের জন্য শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা, নাগরিকদের মধ্যে সম্পদের সুষম বণ্টন ও সুষম সুযোগ-সুবিধা নিশ্চিতকরণ, আইনের শাসন প্রতিষ্ঠা, মৌলিক মানবাধিকার নিশ্চিত করণ, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা, নারীর অধিকার প্রতিষ্ঠা; ন্যায়ভিত্তিক, দুর্নীতিমুক্ত সমাজ ও রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সুশাসন নিশ্চিত করার বিকল্প নেই। তাই কোনো রাষ্ট্রে যদি সুশাসন প্রতিষ্ঠিত থাকে তাহলে গণতন্ত্রও বজায় থাকবে। আর ঐক্যবদ্ধ ও দায়িত্বশীল গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করাই সুশাসনের লক্ষ্য। এ সকল কারণে বলা হয় সুশাসন গণতন্ত্রের পূর্বশর্ত।

উত্তর

উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রে সুশাসনের অভাব রয়েছে।কোনো রাষ্ট্রের প্রশাসনের যদি জবাবদিহিতা, বৈধতা, স্বচ্ছতা থাকে, এতে যদি জনগণের অংশগ্রহণের সুযোগ উন্মুক্ত থাকে, বাকস্বাধীনতাসহ সকল রাজনৈতিক স্বাধীনতা সুরক্ষার ব্যবস্থা, বিচার বিভাগের স্বাধীনতা, আইনের অনুশাসন, আইনসভার নিকট শাসন বিভাগের জবাবদিহিতা থাকে তাহলে সে শাসনকে সুশাসন বলে।উদ্দীপকে প্রবীণ সংবাদকর্মী মি. 'MM^{\prime} এর পঠিত প্রবন্ধে দেখা যাচ্ছে, তিনি 'ক' নামক রাষ্ট্রের বাস্তব চিত্র তুলে ধরেছেন। রাজধানীতে কিছু উন্নয়ন হলেও দেশে আইনের শাসন, রাজনৈতিক স্থিতিশীলতা, স্বজনপ্রীতি, যথাযথ শিক্ষার অভাব লক্ষ করা যায়। এ সকল অবস্থার স্বারা প্রতীয়মান হয় যে, দেশটিতে সুশাসন নেই। কেননা সুশাসন প্রতিষ্ঠার পূর্বশর্ত হলো- সরকারের স্বচ্ছতা, সততা, বৈধতা, দায়িত্বশীলতা, জবাবদিহিতা, দক্ষতা, রাষ্ট্রে জনগণের অংশগ্রহণ, আইনের শাসন, জনপ্রশাসনের সেবাধর্মী মনোভাব, স্বাধীন বিচার বিভাগ, সুশীল সমাজ, প্রচার মাধ্যমের স্বাধীনতা প্রভৃতি বিদ্যমান থাকবে। কিন্তু 'ক' রাষ্ট্রের ক্ষেত্রে সুশাসনের উল্লিখিত কোনো বৈশিষ্ট্যই বিদ্যমান নেই। যার ফলে একথা স্পষ্টভাবে বলা যায়, 'ক' নামক রাষ্ট্রে সুশাসনের অভাব রয়েছে।

উত্তর

উদ্দীপকে বর্ণিত 'ক' রাষ্ট্রটির অবস্থা বিশ্লেষণ করে বলা যায় এখানে সুশাসন অনুপস্থিত। অপরদিকে 'খ' রাষ্ট্রটিতে আইনের শাসন বিদ্যমান। আর যেখানে আইনের শাসন বিদ্যমান সেখানে সুশাসন থাকবে এটাই স্বাভাবিক। অতএব বলা যায়, দুটি রাষ্ট্রের শাসনব্যবস্থায় বেশ পার্থক্য রয়েছে।উদ্দীপকে দেখা যাচ্ছে 'খ' নামক রাষ্ট্রে অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি আইনের শাসন বিদ্যমান। আর যেখানে আইনের শাসন বিদ্যমান সেখানে সুশাসনের অন্যান্য বৈশিষ্ট্যও সমানভাবে কাজ করবে। সুশাসনের অন্যান্য বৈশিষ্ট্যগুলো হলো- প্রতিনিধিত্বশীল শাসন ব্যবস্থা, ক্ষমতার স্বতন্ত্রীকরণ, দায়বদ্ধ শাসন বিভাগ, আইন বিভাগের কার্যকর ভূমিকা, স্বাধীন বিচার বিভাগ, দক্ষ আমলাতন্ত্র, গণমাধ্যমের স্বাধীনতা, মৌলিক অধিকারের সাংবিধানিক স্বীকৃতি, কার্যকর গণতান্ত্রিক দলব্যবস্থা, সক্রিয় সুশীল সমাজ প্রভৃতি।অতএব বলা যায়, 'খ' রাষ্ট্রটিতে সুশাসন বিদ্যমান। অপরদিকে 'ক' রাষ্ট্রটির অবস্থা 'খ' রাষ্ট্রের পুরোপুরি বিপরীত। অর্থাৎ 'ক' রাষ্ট্রে সুশাসনের যথেষ্ট অভাব রয়েছে। এই রাষ্ট্রটিতে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে, শিক্ষাব্যবস্থার উন্নয়ন করতে হবে, স্বজনপ্রীতি রোধ করতে হবে। পাশাপাশি সুশাসনের অন্যান্য যে সকল উপাদান রয়েছে। সেগুলোর চর্চাও করতে হবে। তাহলে 'ক' রাষ্ট্রটিতেও 'খ' রাষ্ট্রের মতো সুশাসন প্রতিষ্ঠিত হবে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।