শেয়ারFacebookWhatsApp

সুশাসনের পথে বাধা দূরীকরণে উদ্দীপকে উল্লিখিত প্রথম দুটি স্তম্ভের গুরুত্ব বর্ণনা করো।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত সুশাসনের চারটি প্রধান স্তম্ভের মধ্যে প্রথম দুটি স্তম্ভ অর্থাৎ দায়িত্বশীলতা ও স্বচ্ছতা সুশাসনের পথে বাধা দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।সরকারের কর্মকাণ্ডের স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণের ভিত্তিতে রাষ্ট্রীয় শাসনকার্য পরিচালনা করাকে সুশাসন (Good Governance) বলে। বিশ্বব্যাংক ও UNDP- এর মতে, সুশাসনের মাধ্যমেই রাষ্ট্রের নাগরিকগণ তাদের আর্থ-সামাজিক ও রাজনৈতিক আশা-আকাঙ্ক্ষাসমূহ প্রকাশ করতে পারে এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা পরিলক্ষিত হয়। উদ্দীপকে উল্লিখিত 'দায়িত্বশীলতা' ও 'স্বচ্ছতা' এসব প্রতিবন্ধকতা দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সরকারের উচ্চপর্যায় থেকে স্থানীয় প্রশাসন পর্যন্ত সকল স্তরে দায়িত্বশীলতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। সরকারের লক্ষ্য অর্জনে কার কী দায়িত্ব এবং কোন সময়ের মধ্যে তা সম্পাদন করতে হবে, পূর্ব থেকে এসব নির্ধারিত থাকলে শাসনকার্য পরিচালনায় কোনো প্রকার অনিয়ম ও বিশৃঙ্খলার সুযোগ থাকে না। প্রশাসনের সকল স্তরে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হলে এবং সরকারের নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়নে যথাযথভাবে কাজ করলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। সরকারের কর্মকাণ্ডের স্বচ্ছতা সুশাসন প্রতিষ্ঠার অন্যতম পূর্বশর্ত। শাসনব্যবস্থার স্বরূপ, সরকারের কর্মকান্ড এবং সরকার কর্তৃক প্রণীত আইন-কানুন এমন স্বচ্ছ হতে হবে যেন তা সকল নাগরিকের জন্য সহজে বোধগম্য হয়। কেউ যেন ক্ষুদ্র ব্যক্তিস্বার্থে কিংবা দলীয় স্বার্থে এগুলোর ব্যবহার করতে না পারে সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারের সকল স্তরে দুর্নীতি দূর করে স্বচ্ছ জনপ্রশাসন গড়ে তুলতে হবে। এককথায় প্রশাসনের যাবতীয় কর্মকান্ডের স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে দেশে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে।উপর্যুক্ত আলোচনা সাপেক্ষে বলা যায়, জনগণের কল্যাগ ও দেশের সামগ্রিক উন্নয়নের জন্য সুশাসন প্রতিষ্ঠা অপরিহার্য। দুর্নীতি দূর করে প্রশাসনের সর্বস্তরে দায়িত্বশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে সুশাসন প্রতিষ্ঠার সকল প্রতিবন্ধকতা দূর হবে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

সুশাসনের পথে বাধা দূরীকরণে উদ্দীপকে উল্লিখিত প্রথম দুটি স্তম্ভের গু…

উদ্দীপক

২০০০ সালে বিশ্বব্যাংক প্রকাশ করে যে, সুশাসন চারটি প্রধান স্তম্ভের ওপর নির্ভরশীল। এ চারটি স্তম্ভ হলো ১. দায়িত্বশীলতা, ২. স্বচ্ছতা, ৩. আইনি কাঠামো ও ৪. অংশগ্রহণ।

Comilla · 2017

উত্তর

সরকারের কর্মকাণ্ডের স্বচ্ছতা, জবাবদিহিতা এবং জনগণের অংশগ্রহণের ভিত্তিতে পরিচালিত শাসনই সুশাসন (Good Governance) |

উত্তর

স্বজনপ্রীতির সাধারণ অর্থ হলো আত্মীয়-স্বজনের প্রতি ভালোবাসা। কিন্তু পৌরনীতিতে এ বিষয়টি এক ধরনের দুর্নীতি হিসেবে বিবেচিত হয়। কোনো ব্যক্তি কর্তৃক বিশেষ প্রভাব খাটিয়ে, প্রচলিত নিয়ম-কানুন ভঙ্গ করে এবং যোগ্য লোককে বঞ্চিত করে নিজের আত্মীয়-স্বজনকে অনৈতিক বা অবৈধ সুযোগ-সুবিধা প্রদান করাকে স্বজনপ্রীতি (Nepotism) বলা হয়। যেমন; বিভিন্ন প্রশাসনিক পদে নিয়োগ ও পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক নেতৃবৃন্দ এবং উচ্চপদস্থ আমলা কর্তৃক এ ধরনের স্বজনপ্রীতির বিষয়টি লক্ষ করা যায়।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত সুশাসনের চারটি প্রধান স্তম্ভের মধ্যে প্রথম দুটি স্তম্ভ অর্থাৎ দায়িত্বশীলতা ও স্বচ্ছতা সুশাসনের পথে বাধা দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।সরকারের কর্মকাণ্ডের স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণের ভিত্তিতে রাষ্ট্রীয় শাসনকার্য পরিচালনা করাকে সুশাসন (Good Governance) বলে। বিশ্বব্যাংক ও UNDP- এর মতে, সুশাসনের মাধ্যমেই রাষ্ট্রের নাগরিকগণ তাদের আর্থ-সামাজিক ও রাজনৈতিক আশা-আকাঙ্ক্ষাসমূহ প্রকাশ করতে পারে এবং নিজেদের অধিকার প্রতিষ্ঠা করতে পারে। সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা পরিলক্ষিত হয়। উদ্দীপকে উল্লিখিত 'দায়িত্বশীলতা' ও 'স্বচ্ছতা' এসব প্রতিবন্ধকতা দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে সরকারের উচ্চপর্যায় থেকে স্থানীয় প্রশাসন পর্যন্ত সকল স্তরে দায়িত্বশীলতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা অত্যন্ত জরুরি। সরকারের লক্ষ্য অর্জনে কার কী দায়িত্ব এবং কোন সময়ের মধ্যে তা সম্পাদন করতে হবে, পূর্ব থেকে এসব নির্ধারিত থাকলে শাসনকার্য পরিচালনায় কোনো প্রকার অনিয়ম ও বিশৃঙ্খলার সুযোগ থাকে না। প্রশাসনের সকল স্তরে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীবৃন্দ নিজেদের দায়িত্ব সম্পর্কে সচেতন হলে এবং সরকারের নীতি ও সিদ্ধান্ত বাস্তবায়নে যথাযথভাবে কাজ করলে দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। সরকারের কর্মকাণ্ডের স্বচ্ছতা সুশাসন প্রতিষ্ঠার অন্যতম পূর্বশর্ত। শাসনব্যবস্থার স্বরূপ, সরকারের কর্মকান্ড এবং সরকার কর্তৃক প্রণীত আইন-কানুন এমন স্বচ্ছ হতে হবে যেন তা সকল নাগরিকের জন্য সহজে বোধগম্য হয়। কেউ যেন ক্ষুদ্র ব্যক্তিস্বার্থে কিংবা দলীয় স্বার্থে এগুলোর ব্যবহার করতে না পারে সে ব্যবস্থা গ্রহণ করতে হবে। সরকারের সকল স্তরে দুর্নীতি দূর করে স্বচ্ছ জনপ্রশাসন গড়ে তুলতে হবে। এককথায় প্রশাসনের যাবতীয় কর্মকান্ডের স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে দেশে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হবে।উপর্যুক্ত আলোচনা সাপেক্ষে বলা যায়, জনগণের কল্যাগ ও দেশের সামগ্রিক উন্নয়নের জন্য সুশাসন প্রতিষ্ঠা অপরিহার্য। দুর্নীতি দূর করে প্রশাসনের সর্বস্তরে দায়িত্বশীলতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে সুশাসন প্রতিষ্ঠার সকল প্রতিবন্ধকতা দূর হবে।

উত্তর

হ্যাঁ, উদ্দীপকে উল্লিখিত সুশাসনের চারটি প্রধান স্তম্ভের মধ্যে তৃতীয় ও চতুর্থ স্তম্ভ সুশাসনের পাশাপাশি গণতন্ত্রকে সুনিশ্চিত করে- এ বক্তব্যের সাথে আমি একমত।উদ্দীপকে বর্ণিত যে, বিশ্বব্যাংকের মতে সুশাসন চারটি প্রধান স্তম্ভের ওপর নির্ভরশীল। এগুলো হলো: দায়িত্বশীলতা, স্বচ্ছতা, আইনি কাঠামো ও অংশগ্রহণ। এগুলোর মধ্যে তৃতীয় ও চতুর্থ স্তম্ভ অর্থাৎ 'আইনি কাঠামো' ও 'অংশগ্রহণ' সুশাসনের পাশাপাশি গণতন্ত্রকে সুনিশ্চিত করে। এ মতের পক্ষে নিম্নে যুক্তি প্রদান করা হলো।আইনি কাঠামো: সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে আইনি কাঠামো অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাষ্ট্রীয় আইনের মাধ্যমে সরকার ও জনগণের পারস্পরিক দায়িত্ব ও কর্তব্য নির্ধারিত হয়। দেশের প্রচলিত আইন অনুযায়ী রাষ্ট্রীয় সকল কার্যক্রম জনগণের কল্যাণে পরিচালিত হলে দেশে সুশাসন নিশ্চিত হবে। সুশাসনের পাশাপাশি গণতন্ত্র সুনিশ্চিত করার ক্ষেত্রেও আইনি কাঠামোর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। গণতন্ত্রের অন্যতম প্রধান পূর্বশর্ত হলো আইনের শাসন। দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হলে জনগণ তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করতে পারবে এবং জনকল্যাণ সুরক্ষিত হবে। নারী-পুরুষ, ধনী-গরিব, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে আইনের দৃষ্টিতে সমান বলে বিবেচিত হবে। সর্বোপরি গণতন্ত্র সুনিশ্চিত হবে। অংশগ্রহণ: সরকারের কর্মকাণ্ডের স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনগণেরঅংশগ্রহণের ভিত্তিতে পরিচালিত শাসনই সুশাসন। অর্থাৎ সুশাসনের ক্ষেত্রে জনগণের অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেননা জনগণের অংশগ্রহণ ব্যতীত শাসনকার্য পরিচালিত হলে সেখানে অনিয়ম ও দুর্নীতির সম্ভাবনা থাকে এবং জনস্বার্থ উপেক্ষিত হয়। ফলে জনগণ তাদের ন্যায্য অধিকার ও সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়। জনগণের অংশগ্রহণের মাধ্যমে শাসনকার্য পরিচালিত হলে যেকোনো নীতি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে জনস্বার্থের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচিত হয়। ফলে সরকার জনকল্যাণবিরোধী বা জনস্বার্থ পরিপন্থি কোনো সিদ্ধান্ত নিতে পারে না। শাসনকার্যে জনগণের অংশগ্রহণ সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি গণতন্ত্রের ভিত্তিকে মজবুত করে। জনগণ তাদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে সচেতন হয়। জনস্বার্থ বিরোধী যেকোনো সরকারি কর্মকান্ডের বিরোধিতা করে সরকারকে জনকল্যাণে পরিচালিত হতে সহায়তা করে।উপর্যুক্ত আলোচনার প্রেক্ষিতে বলা যায়, আইনি কাঠামো ও দেশের শাসনকার্যে জনগণের অংশগ্রহণ সুশাসন প্রতিষ্ঠার পাশাপাশি গণতন্ত্রকেও সুনিশ্চিত করে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।