জনাব সাদিকের দেশে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে তোমার সুপারিশ ব্যক্ত করো।
উত্তর: উদ্দীপকে উল্লিখিত জনাব সাদিকের দেশে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে সুপারিশ নিম্নে উপস্থাপন করা হলো-১. জবাবদিহিতা বা দায়বদ্ধতার নীতি প্রতিষ্ঠা: রাষ্ট্র পরিচালক বা সরকার প্রধান থেকে শুরু করে প্রশাসনের সকল স্তরে জবাবদিহিতা বা দায়বদ্ধতার নীতি প্রতিষ্ঠা করতে হবে। কোনো লক্ষ্য অর্জনে কার কী দায়িত্ব? কোন সময়ের মধ্যে তা সম্পন্ন করতে হবে? কার নিকট জবাবদিহি করতে হবে? তার সুস্পষ্ট নির্দেশনা দিতে হবে। ২. দুর্নীতি ও রাজনীতি মুক্ত জবাবদিহিমূলক প্রশাসন প্রতিষ্ঠা: টেকসই জাতীয় উন্নয়নের জন্য সরকার বা রাষ্ট্র পরিচালক থেকে শুরু করে সর্বস্তরের শাসন কর্তৃপক্ষের মধ্যে প্রশাসনিক জবাবদিহিতা বা দায়বদ্ধতার নীতি বাস্তবায়ন অপরিহার্য। কেননা সরকারি নীতিনির্ধারণ ও নীতি বাস্তবায়নে যদি প্রশাসনিক জবাবদিহিতা না থাকে তাহলে যেকোনো সিদ্ধান্ত পক্ষপাতদুষ্ট হয়; যা সুশাসনের অন্তরায়। তাই দুর্নীতি রোধ করে প্রশাসনিক স্বচ্ছতা সৃষ্টির পাশাপাশি একে রাজনীতিমুক্ত করাও একান্ত প্রয়োজন। ৩. আইনের শাসন প্রতিষ্ঠা: সুশাসন তখনই প্রতিষ্ঠিত হয় যখন দেশে আইনের শাসন বিদ্যমান থাকে। আইনের শাসনের মূলকথাই হলো আইনের দৃষ্টিতে সকলেই সমান, সকলেরই আইনের আশ্রয় লাভের সমান সুযোগ রয়েছে; এক্ষেত্রে হয়রানিমূলক কোনো পদক্ষেপ নেয়া যাবে না। আইন হতে হবে সুনির্দিষ্ট, স্পষ্ট ও সহজবোধ্য। এছাড়াও আইনের শাসনের জন্য প্রয়োজন সরকারের ন্যায়পরায়ণ আচরণ, রাষ্ট্রের নিপীড়নমুক্ত স্বাধীন পরিবেশ এবং নিরপেক্ষ ও স্বাধীন বিচার বিভাগ। উদ্দীপকে বর্ণিত জনাব সাদিকের দেশে আইনের শাসনের অনুপস্থিতি লক্ষ করা যায়। উপরে উল্লিখিত পদক্ষেপগুলো গ্রহণের মাধ্যমে তার দেশে বিদ্যমান সমস্যাগুলোর সমাধান সম্ভব হবে।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
জনাব সাদিকের দেশে বিদ্যমান সমস্যাগুলো সমাধানে তোমার সুপারিশ ব্যক্ত …
উদ্দীপক
Sylhet · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর