শেয়ারFacebookWhatsApp

জনাব আবু তাহেরের কার্যক্রম তোমার পাঠ্যপুস্তকের কোন বিষয়কে নির্দেশ করে? ব্যাখ্যা কর।

উত্তর: জনাব আবু তাহেরের কার্যক্রম আমার পাঠ্যপুস্তকের সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব ও কর্তব্যকে নির্দেশ করে। যে কোনো রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের অনেক দায়িত্ব-কর্তব্য রয়েছে। এসব দায়িত্ব-কর্তব্যের মধ্যে অন্যতম হলো নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালন করা এবং প্রত্যেক ক্ষেত্রে সৎ ও নিষ্ঠাবান হওয়া। প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে, তবে তাদের উন্নয়ন ও সমৃদ্ধি ত্বরান্বিত হবে। পাশাপাশি সুশাসন নিশ্চিত হবে। এছাড়া নাগরিকদের ন্যায়নীতি ও সততা সমাজকে দুর্নীতিমুক্ত রাখে এবং প্রশাসনব্যবস্থাকে সচল রাখতে ভূমিকা পালন করে। উদ্দীপকে জনাব আবু তাহেরের কার্যক্রমে সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের এ দুটি দায়িত্ব- কর্তব্যই প্রতিফলিত হয়েছে । উদ্দীপকে দেখা যায়, জনাব আবু তাহের গত বছর একটি সরকারি স্কুল থেকে অবসর গ্রহণ করে পেনশন প্রাপ্তির লক্ষ্যে প্রয়োজনীয় কাগজপত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রেরণ করেন। অর্থাৎ আবু তাহের নাগরিক হিসেবে তার সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন করেন। এছাড়া তিনি তার পেনশন প্রাপ্তির জন্য কোনোরকম ঘুষ প্রদান করেন নি । যা নাগরিক হিসেবে তার নিষ্ঠা ও সততার পরিচয় বহন করে। তাই বলা যায়, জনাব আবু তাহেরের কার্যক্রমে সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব ও কর্তব্যের বিষয়টিই নির্দেশিত হয়েছে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

জনাব আবু তাহেরের কার্যক্রম তোমার পাঠ্যপুস্তকের কোন বিষয়কে নির্দেশ …

উদ্দীপক

জনাব আবু তাহের গত বছর একটি সরকারি হাইস্কুল থেকে অবসর গ্রহণ করেন। তিনি তার প্রয়োজনীয় সব কাগজপত্রাদি যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রেরণ করেন। বেশ কয়েক মাস অতিবাহিত হলেও পেনশন অনুমোদন না হওয়ায় খোঁজ নিতে তিনি মন্ত্রণালয়ে যান। মন্ত্রণালয়ের জনৈক কর্মকর্তা জনাব আবু তাহেরের বিষয়টি অবগত হয়ে দ্রুত পেনশন অনুমোদনের ব্যাপারে তাকে সহায়তা করেন। দেরিতে হলেও জনাব আবু তাহের তার পেনশনের সমুদয় টাকা বিনা ঘুষে প্রাপ্ত হন।

Sylhet · 2019

উত্তর

রাষ্ট্রের উপাদান ৪টি। যথা: ১. জনসমষ্টি, ২. নির্দিষ্ট ভূখণ্ড, ৩. সরকার ও ৪. সার্বভৌমত্ব।

উত্তর

অন্যের কল্যাণে আত্মত্যাগের মহান ব্রতের নামই জনসেবা। জনসেবা বলতে এক মহান হৃদয়বৃত্তিকে বোঝায়, যার ফলে আত্মত্যাগের মাধ্যমে অন্যের কল্যাণ সাধিত হয়। উদার হৃদয়ে নিজ স্বার্থ বিসর্জন দিয়ে, প্রতিদানের আশা ব্যতিরেকে অপরের দুঃখ-কষ্টে-সমস্যায় পাশে দাঁড়ানো, বিপদে-আপদে সাহায্য করার নামই হলে জনসেবা। এছাড়া অনেকের পেশার সাথেও জনসেবা বিষয়টি জড়িত থাকে। সমাজের প্রতি দায়বদ্ধ থেকেও পেশার খাতিরে জনকল্যাণ সাধন করাকেও জনসেবা বলে।

উত্তর

জনাব আবু তাহেরের কার্যক্রম আমার পাঠ্যপুস্তকের সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব ও কর্তব্যকে নির্দেশ করে। যে কোনো রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের অনেক দায়িত্ব-কর্তব্য রয়েছে। এসব দায়িত্ব-কর্তব্যের মধ্যে অন্যতম হলো নিষ্ঠার সাথে সরকারি দায়িত্ব পালন করা এবং প্রত্যেক ক্ষেত্রে সৎ ও নিষ্ঠাবান হওয়া। প্রত্যেকে যদি নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করে, তবে তাদের উন্নয়ন ও সমৃদ্ধি ত্বরান্বিত হবে। পাশাপাশি সুশাসন নিশ্চিত হবে। এছাড়া নাগরিকদের ন্যায়নীতি ও সততা সমাজকে দুর্নীতিমুক্ত রাখে এবং প্রশাসনব্যবস্থাকে সচল রাখতে ভূমিকা পালন করে। উদ্দীপকে জনাব আবু তাহেরের কার্যক্রমে সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের এ দুটি দায়িত্ব- কর্তব্যই প্রতিফলিত হয়েছে । উদ্দীপকে দেখা যায়, জনাব আবু তাহের গত বছর একটি সরকারি স্কুল থেকে অবসর গ্রহণ করে পেনশন প্রাপ্তির লক্ষ্যে প্রয়োজনীয় কাগজপত্র যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মন্ত্রণালয়ে প্রেরণ করেন। অর্থাৎ আবু তাহের নাগরিক হিসেবে তার সরকারি দায়িত্ব যথাযথভাবে পালন করেন। এছাড়া তিনি তার পেনশন প্রাপ্তির জন্য কোনোরকম ঘুষ প্রদান করেন নি । যা নাগরিক হিসেবে তার নিষ্ঠা ও সততার পরিচয় বহন করে। তাই বলা যায়, জনাব আবু তাহেরের কার্যক্রমে সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব ও কর্তব্যের বিষয়টিই নির্দেশিত হয়েছে।

উত্তর

উদ্দীপকে সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব ও কর্তব্যের প্রতি ইঙ্গিত করা হয়েছে। এ বিষয়টি সুশাসন প্রতিষ্ঠায় অনেকাংশে ভূমিকা রাখবে বলে আমি মনে করি। সুশাসন প্রতিষ্ঠায় সরকারের যেমন ভূমিকা আছে, তেমনি নাগরিকরাও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। মূলত নাগরিকের যথাযথ কর্তব্য পালনের মাধ্যমেই সুশাসন পূর্ণতা পায়। সুশাসনের মূল ভিত্তি হচ্ছে রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় নারী পুরুষের সমান অংশগ্রহণ। জনগণের অংশগ্রহণের ফলে সরকারের কাজে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পায়। এতে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়। জনসাধারণের আইন মান্য করার মাধ্যমে রাষ্ট্রের শান্তি- -শৃঙ্খলা ও জনগণের নিরাপত্তা বিধান সম্ভব হয়। জনগণ আইন মান্য করলে সমাজ ও রাষ্ট্রে স্থিতিশীলতা বজায় থাকে, যা সুশাসন প্রতিষ্ঠায় সহায়ক। রাষ্ট্রের সার্বিক উন্নয়নের লক্ষ্যে নিয়মিত কর প্রদান করা নাগরিকের আইনগত কর্তব্য। তাই রাষ্ট্রীয় উন্নয়ন তথা সুশাসনের জন্য সঠিক নিয়মে নাগরিকদের কর প্রদান করা উচিত। সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের সামাজিক ও রাজনৈতিক সচেতনতা বিশেষ গুরুত্বপূর্ণ, যা সুশাসন প্রতিষ্ঠার পথ ত্বরান্বিত করে। ভোটাধিকার প্রয়োগ করা নাগরিকের রাজনৈতিক কর্তব্য। ভোটাধিকারের মাধ্যমে যোগ্য প্রতিনিধি নির্বাচন করে নাগরিকগণ সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। এছাড়া সৎ নিষ্ঠাবান হওয়া দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া সরকারি দায়িত্ব পালন উন্নয়ন কর্মকাণ্ডে অংশগ্রহণ, রাষ্ট্রের প্রতি আনুগত্য প্রদর্শন প্রভৃতির মাধ্যমে নাগরিকগণ সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে। উপরের আলোচনার ভিত্তিতে বলা যায়, নাগরিকের যথাযথ দায়িত্ব ও কর্তব্য পালনের ওপর সুশাসন প্রতিষ্ঠা অনেকাংশে নির্ভর করে। তাই সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকের দায়িত্ব ও কর্তব্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।