শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকের আলোকে রাফি ও অপির দেশে উল্লেখিত বিষয়গুলো বাস্তবায়নে কী কী ব্যবস্থা গ্রহণ করা দরকার? বিশ্লেষণ কর।

উত্তর: উদ্দীপকের রাফি ও অপির দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা দরকার। আইনের শাসন সুশাসনের পথ সুগম করার একটি প্রধান সহায়ক উপাদান। আইনের শাসন প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রে শান্তি বিরাজ করে। সুশাসন প্রতিষ্ঠা করতে বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োজন। ব্যক্তির অধিকার ও স্বাধীনতাকে অর্থবহ করার জন্য বিচার বিভাগের স্বাধীনতা অপরিহার্য। বিচার বিভাগের স্বাধীনতা হলো স্বেচ্ছাচারিতা প্রতিরোধক অস্ত্র। উদ্দীপকের রাফি ও অপি সুশাসন প্রতিষ্ঠায় তাদের দেশের জনগণকে সচেতন করবে বলে সিদ্ধান্ত গ্রহণ করে। বস্তুত সুশাসনের অন্যতম উপাদান সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য জনগণের সচেতনতা প্রয়োজন। নাগরিক সচেতনতা বৃদ্ধিতে ই- গভর্নেন্সের প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । তাই রাষ্ট্রীয় সব ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। সুশাসন প্রতিষ্ঠার জন্য বক্তব্য প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। তাই জনমত প্রকাশের মাধ্যম ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় আইনি কাঠামো তৈরি ও তা বাস্তবায়ন করতে হবে। সুশাসন প্রতিষ্ঠার জন্য মানবাধিকার প্রতিষ্ঠা করা গুরুত্বপূর্ণ। তাই নারী- -পুরুষ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিককে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের জন্য সমান সুযোগ দিতে হবে। সর্বোপরি সুশাসন প্রতিষ্ঠায় সরকার ও জনগণকে সমানভাবে ভূমিকা পালন করতে হবে। পরিশেষে বলা যায়, সুশাসনের উপাদানগুলো কার্যকর করার মধ্য দিয়েই কোনো রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। তাই বলা যায়, উপরিউক্ত ব্যবস্থাগুলো গ্রহণ করলে উদ্দীপকের রাফি ও অপির দেশে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

উদ্দীপকের আলোকে রাফি ও অপির দেশে উল্লেখিত বিষয়গুলো বাস্তবায়নে কী …

উদ্দীপক

রাফি ও অপি লন্ডনের একটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে। তারা উভয়ই ঐ দেশের আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠা দেখে অভিভূত, যা রাফি ও অপির রাষ্ট্রে অনুপস্থিত। তাই তারা দেশে ফিরে নিজ দেশের জনগণকে সচেতন করবে বলে সিদ্ধান্ত গ্রহণ করল।

Sylhet · 2019

উত্তর

আইন বিভাগের ক্ষমতা ক্রমশ হ্রাস পাচ্ছে।

উত্তর

নিজের কাজের জন্য অন্য ব্যক্তি বা কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যাদানের বাধ্যবাধকতাই জবাবদিহিতা। জবাবদিহিতা সুশাসনের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। ব্যক্তি যখন তার কাজটি কী উদ্দেশ্যে বা কীভাবে করা হয়েছে এ বিষয়ে ব্যাখ্যা দেয়, তখন তাকে জবাবদিহি করা বলে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক. রাজনৈতিক এবং আর্থিক সংগঠনের সিদ্ধান্ত গ্রহণকারী জনগণ সংগঠনের সংশ্লিষ্টদের কাছে তাদের কাজের জন্য কমবেশি দায়বদ্ধ। সর্বস্তরে জবাবদিহিতা নিশ্চিত করা গেলে দুর্নীতি কমবে, আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস পাবে, সর্বোপরি জনকল্যাণ নিশ্চিত হবে।

উত্তর

উদ্দীপকের রাফি ও অপির দেশে সুশাসন প্রতিষ্ঠায় সমস্যা রয়েছে। প্রশাসনের স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে প্রতিষ্ঠিত শাসনব্যবস্থাই সুশাসন। তবে সুশাসন নিশ্চিত করা সহজ নয়। এটি প্রতিষ্ঠায় বিভিন্ন সমস্যা থাকতে পারে। আইনের শাসনের অভাব, বাক স্বাধীনতার অভাব, বিচার বিভাগের স্বাধীনতার অভাব, মানবাধিকার লঙ্ঘন, দারিদ্র্য, দুর্নীতি প্রভৃতি সমস্যা থাকলে রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠিত হতে পারে না । উদ্দীপকে দেখা যায়, রাফি ও অপি লণ্ডনের একটি শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করছে। তারা ঐ দেশের আইনের শাসন, বিচার বিভাগের স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ও মানবাধিকার প্রতিষ্ঠা দেখে অভিভূত যা রাফি ও অপির রাষ্ট্রে অনুপস্থিত। এ বিষয়গুলো হলো সুশাসন প্রতিষ্ঠার উপাদান, যা রাফি ও অপির রাষ্ট্রে নেই। কিন্তু আইনের শাসন ছাড়া সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। বিচার বিভাগ স্বাধীন না হলে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয় না যা সুশাসনের অন্তরায়। এছাড়া সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ উপাদান হলো শক্তিশালী ও কার্যকর জনমত। জনগণের মতামত প্রকাশের স্বাধীনতা না থাকলে তা তৈরি হতে পারে না। ধর্ম-বর্ণ-নারী-পুরুষ নির্বিশেষে মানবাধিকার প্রতিষ্ঠাও সুশাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ। এসব বিষয় রাফি ও অপির দেশে নেই। তাই বলা যায়, উদ্দীপকের রাফি ও অপির দেশে সুশাসন প্রতিষ্ঠায় সমস্যা রয়েছে।

উত্তর

উদ্দীপকের রাফি ও অপির দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে হলে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করার জন্য কার্যকর ব্যবস্থা গ্রহণ করা দরকার। আইনের শাসন সুশাসনের পথ সুগম করার একটি প্রধান সহায়ক উপাদান। আইনের শাসন প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রে শান্তি বিরাজ করে। সুশাসন প্রতিষ্ঠা করতে বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োজন। ব্যক্তির অধিকার ও স্বাধীনতাকে অর্থবহ করার জন্য বিচার বিভাগের স্বাধীনতা অপরিহার্য। বিচার বিভাগের স্বাধীনতা হলো স্বেচ্ছাচারিতা প্রতিরোধক অস্ত্র। উদ্দীপকের রাফি ও অপি সুশাসন প্রতিষ্ঠায় তাদের দেশের জনগণকে সচেতন করবে বলে সিদ্ধান্ত গ্রহণ করে। বস্তুত সুশাসনের অন্যতম উপাদান সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার জন্য জনগণের সচেতনতা প্রয়োজন। নাগরিক সচেতনতা বৃদ্ধিতে ই- গভর্নেন্সের প্রতিষ্ঠা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । তাই রাষ্ট্রীয় সব ক্ষেত্রে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করতে হবে। সুশাসন প্রতিষ্ঠার জন্য বক্তব্য প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা জরুরি। তাই জনমত প্রকাশের মাধ্যম ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করার জন্য প্রয়োজনীয় আইনি কাঠামো তৈরি ও তা বাস্তবায়ন করতে হবে। সুশাসন প্রতিষ্ঠার জন্য মানবাধিকার প্রতিষ্ঠা করা গুরুত্বপূর্ণ। তাই নারী- -পুরুষ, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিককে রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের জন্য সমান সুযোগ দিতে হবে। সর্বোপরি সুশাসন প্রতিষ্ঠায় সরকার ও জনগণকে সমানভাবে ভূমিকা পালন করতে হবে। পরিশেষে বলা যায়, সুশাসনের উপাদানগুলো কার্যকর করার মধ্য দিয়েই কোনো রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব। তাই বলা যায়, উপরিউক্ত ব্যবস্থাগুলো গ্রহণ করলে উদ্দীপকের রাফি ও অপির দেশে সুশাসন প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
HSCCivics 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।