শেয়ারFacebookWhatsApp

নৈতিকতা বলতে কী বোঝায়?

উত্তর: নৈতিকতা বলতে বোঝায় মানুষের বিবেকবোধ, নীতির তথা মূল্যবোধের উপর ভিত্তি করে সুষ্ঠু বিধিনিষেধের সমষ্টি। নৈতিকতা হলো নীতিঘটিত বা নীতিসংক্রান্ত বিষয়, যা সুনীতি,সৎ নীতি বা উৎকৃষ্ট নীতিকে ধারণ করে। অর্থাৎ নৈতিকতা হলো এক ধরনের মানসিক অবস্থা, যা কাউকে অপরের মঙ্গল কামনা করতে এবং সমাজের প্রেক্ষিতে ভালো কাজের অনুপ্রেরণা দেয়। নৈতিকতা মানুষের মনে উদ্ভব ও বিকশিত হয় এবং এটিকে সমাজ লালন করেন।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

নৈতিকতা বলতে কী বোঝায়?

উদ্দীপক

মি. 'ক' সপরিবারে ঢাকা থেকে ট্রেনে গ্রামে বেড়াতে যাচ্ছিলেন। তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে সিটে বসে গেলেন। গৃহ কর্মীকে সিটে বসতে না দিয়ে পুরোপথ দাঁড় করিয়ে নিলেন। অন্যদিকে 'খ' একজন ছাত্র। সে একই ট্রেনের সিটে বসে যাচ্ছিল। একজন বৃদ্ধ লোক ট্রেনের সিট না পাওয়ায় 'খ' সিট ছেড়ে দিয়ে বৃদ্ধ লোকটিকে বসতে দিল। লোকটি খুশি হয়ে তাকে আশীর্বাদ করলো।

Barisal · 2022

উত্তর

আইন হচ্ছে সমাজ কর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়ম-কানুন, যা মানুষের ব্যাহিক আচরণ নিয়ন্ত্রণ করে।

উত্তর

নৈতিকতা বলতে বোঝায় মানুষের বিবেকবোধ, নীতির তথা মূল্যবোধের উপর ভিত্তি করে সুষ্ঠু বিধিনিষেধের সমষ্টি। নৈতিকতা হলো নীতিঘটিত বা নীতিসংক্রান্ত বিষয়, যা সুনীতি,সৎ নীতি বা উৎকৃষ্ট নীতিকে ধারণ করে। অর্থাৎ নৈতিকতা হলো এক ধরনের মানসিক অবস্থা, যা কাউকে অপরের মঙ্গল কামনা করতে এবং সমাজের প্রেক্ষিতে ভালো কাজের অনুপ্রেরণা দেয়। নৈতিকতা মানুষের মনে উদ্ভব ও বিকশিত হয় এবং এটিকে সমাজ লালন করেন।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত 'ক'- এর আচরণে সামাজিক সাম্যের ঘাটতি পরিলক্ষিত হয়। সাম্য বলতে সেই পরিবেশ বা প্রক্রিয়াকে বোঝায় যেখানে সকল মানুষ সমান সুযোগ সুবিধা ভোগ করে এবং সকলে সমান ভাবে আত্মবিকাশের সুযোগ লাভ করে। বিভিন্ন বৈশিষ্ট্য ও ক্ষেত্রভেদে সাম্যকে বিভিন্ন শ্রেণীকরণ করা হয়। যদিও সাম্য অখণ্ড ধারণা এবং সব ক্ষেত্রে সাম্য ও কার্যকর না হলে প্রকৃত সাম্য অর্জিত হয় না। তথাপি, জাতি-বর্ণ-ধর্ম ও পেশা বা লিঙ্গভেদে যখন মানুষের কোন পার্থক্য থাকে না তখন তাকে সামাজিক সাম্য বলে।। সামাজিক সাম্যের মূর্খতা হলো সমাজে বসবাসরত সকল মানুষ যোগ্যতা অনুযায়ী সমান সামাজিক সুযোগ-সুবিধা ভোগ করবে। উদ্দীপকে দেখা যায়, মি. 'ক' সপরিবারে ঢাকা থেকে ট্রেনে গ্রামের বাড়ি বেড়াতে যাচ্ছিলেন। তিনি তার পরিবারের সদস্যদের নিয়ে সিটে বসে গেলেন। গৃহকর্মীকে সিটে বসতে না দিয়ে পুরোপথ দাঁড় করিয়ে নিলেন। মি.'ক'- এর এরূপ আচরণে সামাজিক সাম্যের ঘাটতি পরিলক্ষিত হয়। কেননা,গৃহকর্মী হলেও সে তার পরিবারেরই একজন সদস্য । কিন্তু শুধুমাত্র রক্ত সম্পর্কীয় না হওয়ায় তার প্রতি বৈষম্য দেখানো হয়েছে যেটা তাকে সামাজিক সাম্য থেকে বঞ্চিত করার শামিল। সুতরাং বলা যায়, মি. 'ক' এর আচরণে গৃহকর্মীটি সামাজিক সাম্য থেকে বঞ্চিত হয়েছে।

উত্তর

উদ্দীপকে 'খ' এর আচরণের নৈতিক মূল্যবোধ প্রকাশ পেয়েছে।আর সুষ্ঠু সমাজ গঠনে নৈতিক মূল্যবোধ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমি মনে করি। যেসব চিন্তা-ভাবনা মানুষের সামগ্রিক আচরণ ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে সাধারণত মূল্যবোধ বলে। আর নীতি ও উচিত-অনুচিত বোধ থেকে নৈতিক মূল্যবোধের উৎপত্তি। নৈতিক মূল্যবোধ বলতে ঐসব মনোভাব ও আচরণ কে বুঝায়, যা মানুষ সবসময় ভালো, কল্যাণকর ও আবশ্যক বলে মনে করে তৃপ্তি লাভ করে। নৈতিক মূল্যবোধ দাঁড়ায় মানুষ সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, অন্যায় কে অন্যায় বলা, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো , সাহায্য-সহযোগিতা করা, ন্যায়-অন্যায়ের পার্থক্য ও সত্য-মিথ্যার ভেদাভেদ নির্ধারণ করে থাকে। নৈতিক মূল্যবোধ একজন নাগরিকের মধ্যে সর্বপ্রথম পরিবার থেকে জাগ্রত হয়। এই নৈতিক মূল্যবোধ নাগরিকের পরিবার, সমাজ এমনকি রাষ্ট্রের উন্নত জীবন নিশ্চিত করে। অর্থাৎ নৈতিক মূল্যবোধ কোন ব্যক্তিকে তার নিজের কাজের মাধ্যমে পরিপূর্ণতা এনে দেয়। উদ্দীপকে 'খ' ট্রেনে ভ্রমণের সময় নিজের সিট ছেড়ে দিয়ে একজন বৃদ্ধ মানুষকে বসতে দেয়। তার এরূপ কাজের মাধ্যমে নৈতিক মূল্যবোধের প্রকাশ ঘটে। সুষ্ঠ সমাজ গঠনে এ ধরনের মূল্যবোধ খুব জরুরী। কারণ নীতি বা উচিত-অনুচিত বোধ থেকে নৈতিক মূল্যবোধের উদ্ভব ঘটে। ফলে সামাজিক শিষ্টাচার, সংস্কৃতি একটি ইতিবাচক ভিতের উপর গড়ে ওঠে। নৈতিক মূল্যবোধ সামাজিক কাঠামো সুদৃঢ হতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই আমি মনে করি, নৈতিক মূল্যবোধ সুষ্ঠু সামাজিক পরিবেশ গড়ে তোলার মূল হাতিয়ার।
HSCCivics 1st PaperBarisal 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।