শেয়ারFacebookWhatsApp

আইন প্রধানত কত প্রকার?

উত্তর: আইন প্রধানত দুই প্রকার।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

আইন প্রধানত কত প্রকার?

উদ্দীপক

বিবেক এমন একটি আয়না যার মধ্যে তুমি তোমার সকল কাজের প্রতিবিম্ব দেখতে পাবে। বিবেকের চেয়ে বড় উপদেশদাতা আর নেই। অন্যের মধ্যে যে আচরণ দেখলে তোমার মধ্যে ঘৃণা সৃষ্টি হয়, তোমার নিজের সংশোধনের জন্য সেগুলো নিয়ে চিন্তা ভাবনা করাই যথেষ্ট।

Mymensingh · 2022

উত্তর

আইন প্রধানত দুই প্রকার।

উত্তর

সুদীর্ঘকাল ধরে সমাজে কোন নিয়ম চলতে থাকলে তাকে প্রথা বলা হয়। রাষ্ট্র সৃষ্টির পূর্বে সমাজের মানুষ প্রথা মেনে চলত।রাষ্ট্র সৃষ্টি হওয়ার পর এসব প্রথা রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও অনুমোদন লাভ করে আইনের পরিণত হয়েছে। উদাহরণ হিসেবে বলা যায়, গ্রেট ব্রিটেনের অধিকাংশ আইন প্রথার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। এসব আইনের প্রতি জনগণের ব্যাপক সমর্থন থাকায় আইনসভা এসব প্রথাভিত্তিক আইনকে বাতিল করতে পারেনা। এমন কি রাষ্ট্রের বিভিন্ন সময় প্রথা কে যুগোপযোগী করার জন্য প্রয়োজনীয় পরিবর্তন এনে আইন হিসেবে অনুমোদন দান করে।

উত্তর

উদ্দীপকে প্রতিফলিত বিষয়টির সাথে আইনের বেশ কিছু সাদৃশ্য পরিলক্ষিত হয়। সাধারণ অর্থে আইন হলো কতগুলো বিধি-বিধান বা নিয়ম কানুন, যা পালন করা হয়। পৌরনীতিতে আইন হলো এমন আদেশ বা বিধি-বিধান যা মানুষের বাহ্যিক আচার নিয়ন্ত্রণে সার্বভৌম কর্তৃপক্ষ তথা রাষ্ট্র অনুমোদন করে। সার্বভৌম ক্ষমতার স্বীকৃতি বা অনুমোদন এক্ষেত্রে মুখ্য। আইনের যথার্থ প্রয়োগ একটি সমাজকে সুন্দর ও সুশৃংখল করে তোলে। উদ্দীপকে বিবেককে একটি আয়নার সাথে তুলনা করা হয়েছে। বিবেক যেমন একটি মানুষের কর্মের প্রতি ছবি তেমনি আইন একটি সমাজ বা রাষ্ট্রের সামগ্রিক অবস্থার প্রতিচ্ছবি। বিবেক যেমন একটি মানুষের কাজকে নিয়ন্ত্রণ করে তেমনি আইন ও একটি সমাজ বা রাষ্ট্রের কার্যাবলী নিয়ন্ত্রণ করে। অন্যের করা ঘৃণ্যতম আচরণ দেখে যেভাবে একজন মানুষের বিবেক জাগ্রত হয় এবং একই কাজ করা থেকে নিজেকে বিরত রাখে, আইনও সেভাবে সমাজ এবার রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে সকল অন্যায় অনাচারকে দমিয়ে রেখে সমাজে বা রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে সহায়তা করে। বিবেক থেকে জাগ্রত চেতনা মানুষকে সংশোধনের দিকে নিয়ে আসে। উত্তম মানুষ হিসেবে গড়ে উঠতে সহায়তা করে। আইন তার শাসন দ্বারা সমাজ বা রাষ্ট্রের ঘটমান ভুল অপরাধকে সংশোধন করে একটি উত্তম সমাজ ব্যবস্থা বা রাষ্ট্রব্যবস্থা গড়ে তুলতে সাহায্য করে। পরিশেষে বলা যায়, বিবেক এবং বিবেক থেকে জাগ্রত চেতনার সাথে আইনের বিশদ সাদৃশ্য রয়েছে ।

উত্তর

উদ্দীপকে প্রতিফলিত বিষয়টি অর্থাৎ মানুষের বিবেকের সাথে আইনের কিছু সাদৃশ্য থাকলেও কিছু কিছু বৈসাদৃশ্য ও পরিলক্ষিত হয়। নিচে বৈসদৃশ্য গুলো তুলে ধরা হলো -ব্যাপক অর্থে আইন শব্দটির সমাজ জীবনে অসংখ্য নিয়ম কানুন ও বিধি-বিধানকে বুঝালেও সংকীর্ণ অর্থে আইন বলতে শুধু রাষ্ট্রীয় আইনকে বুঝায়। আইনের শাসন হলো রাষ্ট্র পরিচালনার নীতিবিশেষ।যেখানে সরকারের সকল ক্রিয়াকর্ম আইনের অধীনে পরিলক্ষিত হয় এবং যেখানে আইনের স্থান সবকিছুর ঊর্ধ্বে। সুশৃংখল ও নিরাপদ রাষ্ট্রীয় জীবন নিশ্চিত করার জন্য আইনের উপস্থিতি অপরিহার্য। একটি মানুষের বিবেক পরিবর্তণীয়। কিছু আইন সর্বদা অপরিবর্তনীয়। একটি জাগ্রত বিবেক মানুষের কার্যাবলী নিয়ন্ত্রণ করতে পারলেও অধিকার সংরক্ষণ নিশ্চিত করতে পারে না। আইন মানুষের অধিকার সংরক্ষণে কাজ করে। শুধুমাত্র জাগ্রত বিবেক দিয়ে সামাজিক অনাচার ও অশান্তি দূর করা যায় না। এক্ষেত্রে আইন প্রয়োগের প্রয়োজনীয়তা রয়েছে। এছাড়া আইন মানুষের জীবন ও সম্পত্তি নিরাপত্তা প্রদান করে অন্যদিকে যেটি কেবলমাত্র বিবেক দ্বারা সম্ভব হয় না। আইন না থাকলেও সমাজের জীবন ও সম্পত্তি বিপন্ন হত। বিবেক মানুষের সকল কাজের প্রতিচ্ছবি। বিবেকই মানুষের সবচেয়ে বড় উপদেশদাতা। বিবেক মানুষকে অন্যায় কাজ করতে বাধা দেয়। কিন্তু আইনের প্রয়োগ ও আইনের মান্য ছাড়া সর্বোপরি সমাজের শান্তি-শৃঙ্খলা পথে থাকে না। একমাত্র আইনই সমাজে সকলের অধিকার নিশ্চিত করতে পারে। অবশেষে বলা যায়, বিবেক এবং আইনের মধ্যে কিছু সাদৃশ্য থাকলেও বেশ কিছু বই সদস্য পরিলক্ষিত হয়।
HSCCivics 1st PaperMymensingh 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।