তিনি নির্বাচনে হেরে যান এবং পরাজয় কে মেনে নেন। উদ্দীপকে এ লাইনটি রাজনৈতিক মূল্যবোধকে ইঙ্গিত করেছে। একটি গণতন্ত্র রাষ্ট্রের যেসব চিন্তাভাবনা, লক্ষ্য,উদ্দেশ্য ও সংকল্প মানুষের গণতন্ত্রের আচার-ব্যবহার ও দৈনন্দিন কর্মকান্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে গণতন্ত্রের মূল্যবোধ বলে। গণতান্ত্রিক রাষ্ট্রে এসব মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদন্ড। গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রে বসবাসকারী মানুষের এসব মূল্যবোধের প্রতি শ্রদ্ধাবোধ আছে বললেই তারা এগুলোকে মেনে চলে। উদ্দীপকে জনাব মিজানুর রহমান নির্বাচনে হেরে গিয়ে পরাজয় মেনে নেন। তার এর কর্মকাণ্ডে গণতান্ত্রিক মূল্যবোধের প্রকাশ ঘটেছে। কেননা, গণতান্ত্রিক মূল্যবোধের অন্যতম বৈশিষ্ট্য হলো পরমতসহিষ্ণুতা, সহনশীলতা, পারস্পরিক শ্রদ্ধাবোধ, দেশপ্রেম এবং শৃঙ্খলাবোধ। গণতান্ত্রিক মূল্যবোধের এ সকল বৈশিষ্ট্যগুলো জনাব মিজানুর রহমানের মাঝে প্রকাশ পেয়েছে। পরমতসহিষ্ণুতার কারণে তিনি নির্বাচনকালীন সময়ে সকলের কাছে গিয়েছেন নির্বাচন হেরে অন্যদের মতকে মেনে নিয়েছেন। এর মাধ্যমে অন্য প্রার্থীর প্রতি তার সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের পরিচয় পাওয়া যায়। দেশপ্রেম ও শৃঙ্খলাবোধর কারণে নির্বাচনে হেরেও তিনি কোনো রকম বিরূপ প্রতিক্রিয়া না দেখিয়ে পরাজয় মেনে নিয়েছেন। এর মাধ্যমে শৃঙ্খলাবোধ এবং দেশের প্রতি ভালোবাসা ফুটে ওঠে। আর এসবই গণতান্ত্রিক মূল্যবোধকে উপস্থাপন করে। সুতরাং বলা যায়, নির্বাচনে হেরে গিয়ে পরাজয় মেনে নেওয়া গণতান্ত্রিক মূল্যবোধের বহিঃপ্রকাশ।