উদ্দীপকে নৈতিক মূল্যবোধের ধরনটি ফুটে উঠেছে।
ন্যায়-অন্যায়, সুন্দর-অসুন্দর, রীতিনীতি, প্রথা, আচার-অনুষ্ঠান, নৈতিকতা,দয়া-দক্ষিণ্য,মায়া-মমতা ইত্যাদির সমষ্টি হলো নৈতিক মূল্যবোধ। এ মূল্যবোধের জন্য সমাজ স্থায়িত্ব লাভ করে। তাই নৈতিক মূল্যবোধকে সমাজের ভিত্তি হিসেবে গণ্য করা হয়। উদ্দীপকের লক্ষণীয় যে, সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন শহরের সুশীল সমাজের ব্যক্তিরা মানবতার দেওয়াল উদ্বোধন করেন। এ দেওয়ালের লোকজন প্রয়োজনীয় বস্ত্র রেখে যাবেন। আর যাদের প্রয়োজন তারা নিয়ে যাবেন। এর ফলে সমাজের অসহায়, দুস্থ ও বিপদগ্রস্ত লোকজন উপকৃত হচ্ছে। সমাজের নানা পেশার ব্যক্তিদের এর কর্মকান্ডের মাধ্যমেই নৈতিক মূল্যবোধের পরিচয় প্রকাশ পায়। নৈতিক মূল্যবোধ হলো সমাজে প্রচলিত বিভিন্ন নৈতিকতা যা সমাজের সবাই কমবেশি মেনে চলে। এর মাধ্যমে ব্যক্তি ভালো-মন্দ বিচার করে সমাজে তার ভূমিকা পালনে সচেষ্ট হয়।
সুতরাং তাই বলা যায়, নৈতিক মূল্যবোধ সমাজের সহানুভূতি ও সম্প্রীতির মনোভাব গড়ে তোলে যা মানুষের মাঝে প্রকাশ ঘটে মানবতাবোধের এক উত্তম আদর্শ।