শেয়ারFacebookWhatsApp

তথ্য অধিকার আইন কী?

উত্তর: বাংলাদেশে ২০০৯ সালের ৫ এপ্রিল তথ্য অধিকার বিষয়ক যে আইনটি পাশ হয় তাই তথ্য অধিকার আইন।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

তথ্য অধিকার আইন কী?

উদ্দীপক

দক্ষিণ আফ্রিকায় একসময় কৃষ্ণাঙ্গ শ্রেণী বর্ণবাদের শিকার হয়েছিল। শ্বেতাঙ্গ মানুষের সাথে একই স্কুলে তারা পড়াশোনা করতে, একই ট্রেনে যাতায়াত করতে ও একই মাঠে খেলাধুলা করতে পারত না। কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গদের জন্য আলাদা আইন ছিল। এসবের প্রতিবাদে সেখানকার রাজনৈতিক নেতারা আন্দোলন গড়ে তোলেন। এজন্য শীর্ষ নেতৃত্বকে কারাবরণ করতে হয়েছে। তবে শেষ পর্যন্ত এসব বৈষম্যর অবসান হয়েছে।

Dinajpur · 2022

উত্তর

বাংলাদেশে ২০০৯ সালের ৫ এপ্রিল তথ্য অধিকার বিষয়ক যে আইনটি পাশ হয় তাই তথ্য অধিকার আইন।

উত্তর

রাষ্ট্রীয় জীবনের ন্যায়নীতি ও শৃঙ্খলা প্রতিষ্ঠার জন্য বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োজন। স্বাধীন বিচার বিভাগ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার অপরিহার্য শর্ত। বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া রাষ্ট্রীয় জীবনে ন্যায়নীতি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ব্যক্তির অধিকার এবং স্বাধীনতাকে অর্থবহ করার জন্য বিতান বিভাগের স্বাধীনতা অপরিহার্য। সে চাচার ও জুলুম প্রতিরোধ অস্ত্র হলো বিচার বিভাগের স্বাধীনতা। বিচার বিভাগের স্বাধীনতা ছাড়া সুসভ্য নাগরিক জীবন কল্পনাতীত। নাগরিক জীবনের প্রতি মুহূর্তে গণতান্ত্রিক আদর্শ সংরক্ষণের পরিবেশ সৃষ্টিতে বিচার বিভাগের স্বাধীনতা প্রয়োজনীয়তা অনুভূত হয়।

উত্তর

উদ্দীপকে উল্লেখিত নির্যাতিত জনগোষ্ঠী সামাজিক সাম্য থেকে বঞ্চিত ছিল। জাতি-ধর্ম-বর্ণ ও পেশাগত কারণে যখন মানুষের মানুষের কোন পার্থক্য করা হয় না তখন তাকে সামাজিক সাম্য বলে। অর্থাৎ সামাজিক সাম্য মানে হলো সামাজিক ক্ষেত্রে সকলেই সমান। সমাজে যখন সকল মানুষকে সমান সামাজিক সুযোগ-সুবিধা প্রদান করা হয় তখন সামাজিক সাম্যের উদ্ভব ঘটে। এটি এমন এক সামাজিক পরিবেশকে নির্দেশ করে যেখানে স্বীয় যোগ্যতা অনুসারে সকলের সমান সামাজিক অধিকার ভোগ করে। দাস ও সামন্ত সমাজে সামাজিক সাম্যের অস্তিত্ব ছিল না। পরবর্তীকালে আইনের শাসনের প্রসার লাভের ফলে সামাজিক সাম্যর প্রতিষ্ঠিত হয়। সমাজ বা রাষ্ট্রে বসবাসকারী সকল নাগরিক যখন একই আইনের আওতায় আসবে অর্থাৎ ধনী বা শ্বেতাঙ্গরা যে সুযোগ সুবিধা পাবে গরিব বা কালোরাও সেই সুযোগ পাবে। ধনীদের জন্য যে আইন থাকবে গরীবদের জন্য একই আইন থাকবে। তাহলে সমাজের সমাজের সাম্য প্রতিষ্ঠিত হবে এবং সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন ঘটবে। উদ্দীপকে আফ্রিকার কৃষ্ণাঙ্গ শ্রেণীর বর্ণবাদের শিকার হয়েছিল। যে কারণে তারা একই সাথে পড়াশোনা করতে, একই সাথে ট্রেনে যাতায়াত করতে কিংবা খেলাধুলা করতে পারত না, এমনকি তাদের জন্য আইন ও আলাদাভাবে প্রয়োগ করা হতো। এসব কিছু বিবেচনায় বলা যায়, নির্যাতিত জনগোষ্ঠীর সামাজিক সাম্য থেকে বঞ্চিত ছিল।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত নেতৃত্ব হলো রাজনৈতিক নেতৃত্ব। এ ধরনের নেতৃত্ব সমাজ ও রাষ্ট্রের পরিবর্তন আনায়ন করতে ভূমিকা পালন করে। বিশেষ কোন রাজনৈতিক মতবাদ ও আদর্শ প্রচার করতে গিয়ে জনগণকে সংঘটিত করার জন্য যে নেতৃত্ব প্রয়োজন হয় তাই রাজনৈতিক নেতৃত্ব। রাজনৈতিক নেতৃত্ব রাজনৈতিক দল গঠনের জন্য যুক্ত হলেও এ ধরনের নেতৃত্ব সমাজের কাঙ্ক্ষিত পরিবর্তন আনোনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজনৈতিক মতাদর্শ ভিত্তিক কোন গোষ্ঠীকে সুষ্ঠুভাবে পরিচালনা ও নিয়ন্ত্রিত করার মধ্য দিয়ে কোন ব্যক্তি রাজনৈতিক নেতৃত্ব ও মর্যাদার অধিকারী হয়ে উঠতে পারেন। উদ্দীপকে দক্ষিণ আফ্রিকার কৃষ্ণাঙ্গরা বর্ণবাদের শিকার হলে সেখানকার রাজনৈতিক দলে এর প্রতিবাদ করে আন্দোলন করে তোলেন। এজন্য শীর্ষ নেতৃত্বকে কারাবরণ করতে হয়েছে। তবে শেষ পর্যন্ত এসব বৈষম্যের অবসান হয়েছে। এখানে মূলত রাজনৈতিক নেতৃত্বের ধরন প্রকাশ পেয়েছে। আর এ ধরনের নেতৃত্ব সমাজে ও রাষ্ট্রের কাঙ্ক্ষিত পরিবর্তনে অগ্রণী ভূমিকা পালন করে। কেননা রাজনৈতিক নেতারা সর্বদা দেশের জনগণ এবং দেশের স্বার্থে লড়াই করে বক্তব্য পেশ করে। এতে জনগণ তার অধিকার সম্পর্কে সচেতন হয় প্রশাসনে দুর্নীতি কিংবা অপ্রশনের বিরুদ্ধে রুখে দাঁড়াতে উদ্বুদ্ধ হয়। এমন হাজারো রাজনৈতিক নেতৃত্বের উদাহরণ কিন্তু ইতিহাসে পাওয়া যায়। যাদের পথরসম দৃঢ় নেতৃত্বের ধরুন সমাজ ও রাষ্ট্রের অপশাসন বৈষম্য দূর রয়েছে। নেলসন ম্যান্ডেলা, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহাত্মা গান্ধীর মতো রাজনৈতিক নেতৃত্ব তাদের সময়ে সমাজ ও রাষ্ট্রে আমূল পরিবর্তন ঘটিয়েছেন বিনিময়ে তারা আজ ইতিহাসের পাতায় মানুষের হৃদয় চির অমর হয়ে আছেন। আলোচনা শেষে তাই বলা যায়, রাজনৈতিক নেতৃত্ব রাজনৈতিক দল গঠন কিংবা ক্ষমতা লাভের জন্য গড়ে উঠলেও তারা মূলত জনমতে প্রতিনিধিত্ব করে। সুতরাং তাদের দূরদর্শী নেতৃত্বে সমাজ ও রাষ্ট্র কাঠামোর কাঙ্খিত পরিবর্তন সূচিত হয়।
HSCCivics 1st PaperDinajpur 2022
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।