উদ্দীপকে সামাজিক মূল্যবোধ প্রতিফলিত হয়েছে।
মূল্যবোধ হলো সামাজিক স্বীকৃত এমন এক কার্যক্রম বা আচরণ, যা সামগ্রিকভাবে প্রশংসিত হয়। মূল্যবোধের বিভিন্ন ধরন আমাদের সমাজে পরিলক্ষিত হয়। এর মধ্যে অন্যতম একটি মূল্যবোধ হলো সামাজিক মূল্যবোধ। সামাজিক মূল্যবোধ হলো সামাজিক শিষ্টাচার, সততা, সত্যবাদিতা, ন্যায়বিচার, সহনশীলতা, সহমর্মিতা, শৃঙ্খলাবোধ, আত্মত্যাগ প্রভৃতি। এ ধরনের মূল্যবোধের কারণে মানুষ সমাজে একত্র বসবাস করে সমাজ জীবনকে সুন্দর করে তোলে। এ মূল্যবোধ মানুষের আচরণকে পরিমাপ ও নিয়ন্ত্রণ করে সমাজকে একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে পরিচালিত করে।
উদ্দীপকের সমাজকর্মী তাপস সর্বদা মানুষের কল্যাণে কাজ করেন। সমাজের সকলেই তাকে ভালোবাসে। তিনি দুরারোগ্য রোগে আক্রান্ত হলে সমাজে সর্বস্তরের জনগণ তার পাশে এসে দাঁড়ায়। এরূপ বর্ণনায় সামাজিক মূল্যবোধের রূপ সুস্পষ্ট। সমাজের মানুষের প্রতি সহনশীলতা, সহমর্মিতার মতো সামাজিক মূল্যবোধগুলো মানুষকে মানুষের কল্যাণে এগিয়ে আসতে উদ্বুদ্ধ করে। সামাজিক মূল্যবোধের কারণে মানুষ মানুষের জন্য কাজ করে।একে অন্যের বিপদের মুহূর্তের সহমর্মিতার হাত প্রসারিত করে যেমনটি আমরা উদ্দীপকে লক্ষ্য করি। সামাজিক মূল্যবোধ প্রকাশ পেয়েছে।