শেয়ারFacebookWhatsApp

নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলতে কী বোঝায়?

উত্তর: যে ধরনের রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রের রাজা বা রানী উত্তরাধিকার সূত্রে বা নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রপ্রধান হন, তিনি সীমিত ক্ষমতা ভোগ করেন, রাষ্ট্রীয় প্রকৃত শাসন ক্ষমতা থাকে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে তাকে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলে। যুক্তরাজ্যে (গ্রেট ব্রিটেন) নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রচলিত রয়েছে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলতে কী বোঝায়?

উদ্দীপক

জনাব শফিক আহমেদ একজন শিক্ষক। তিনি শ্রেণী কক্ষে শিক্ষার্থীদের ভালো-মন্দ, উচিত-অনুচিত সম্পর্কে জ্ঞানদান করেন। তিনি শিক্ষার্থীদের বিশ্বাসী, সৎ, সহনশীল ও অন্যের প্রতি আত্মশীল হওয়ার শিক্ষা দেন। যাতে ব্যক্তি জীবনে শিক্ষার্থীরা মানুষ হিসেবে ভূমিকা রাখতে পারে। তিনি শিক্ষার্থীদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আইনের শাসন, ন্যায় বিচার ইত্যাদি রাজনৈতিক নীতি ও আদর্শের শিক্ষা দেন। এতে শিক্ষার্থীরা গণতান্ত্রিক জীবনাচারের সাথে পরিচিত হতে পারে।

Dinajpur · 2021

উত্তর

Civis শব্দের অর্থ নাগরিক।

উত্তর

যে ধরনের রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রের রাজা বা রানী উত্তরাধিকার সূত্রে বা নিয়মতান্ত্রিকভাবে রাষ্ট্রপ্রধান হন, তিনি সীমিত ক্ষমতা ভোগ করেন, রাষ্ট্রীয় প্রকৃত শাসন ক্ষমতা থাকে জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে তাকে নিয়মতান্ত্রিক রাজতন্ত্র বলে। যুক্তরাজ্যে (গ্রেট ব্রিটেন) নিয়মতান্ত্রিক রাজতন্ত্র প্রচলিত রয়েছে।

উত্তর

উদ্দীপকে জনাব শফিক আহমেদ শিক্ষার্থীদের মূল্যবোধ সম্পর্কে শিক্ষা দেন। সমাজকাঠামোর অবিচ্ছেদ্য উপাদান হলো মূল্যবোধ। মূল্যবোধ হলো সমাজ যে বিষয়গুলোর ওপর মূল্য আরোপ করে এবং আমরা যাকে মূল্য দিই।মূল্যবোধ নির্ধারিত হয় সমাজের মানুষের আচার-আচরণ তথা সামাজিক গ্রহণযোগ্য রীতিনীতি ও নৈতিকতা দ্বারা। সমাজের ভিন্নতায় মূল্যবোধের ভিন্নতা পরিলক্ষিত হয়। এটি একদিকে যেমন মানুষের রীতি-নৈতিকতার জ্ঞান দান করে তেমনি মানুষকে বিশ্বাসী, সৎ,সহনশীল ও অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার শিক্ষা ও প্রদান করে থাকে। এর ফলে একজন মানুষ বা ব্যক্তির সমাজ ও রাষ্ট্রে কাঙ্খিত আচরণ করতে উদ্বুদ্ধ হয়। উদ্দীপকে জনাব শফিক আহমেদ শিক্ষার্থীদের ভালো-মন্দ, উচিত-অনুচিত, বিশ্বাসী,সৎ,সহনশীল ও অন্যের প্রতি আস্থাশীল হওয়ার শিক্ষা দেন। যাতে তারা ব্যক্তি জীবনে ভূমিকা রাখতে পারে। শিক্ষকের এরূপ জ্ঞান মূলত মূল্যবোধকে নির্দেশ করে। কারণ তার দেওয়া শিক্ষাগুলো মূল্যবোধের বিভিন্ন উপাদানকে উপস্থাপন করে। এর মাধ্যমে ব্যক্তি একটি রাষ্ট্রে বা সমাজের আদর্শ গণতান্ত্রিক, সামাজিক ও নৈতিক মূল্যবোধ সম্পন্ন আচরণ করতে শেখে।

উত্তর

উদ্দীপকে বিবৃত রাজনৈতিক নীতি ও আদর্শ সমূহ গণতান্ত্রিক মূল্যবোধকে নির্দেশিত করে যার গুরুত্ব অপরিসীম। একটি গণতান্ত্রিক রাষ্ট্রের যেসব চিন্তা ভাবনা, লক্ষ্য,উদ্দেশ্য ও সংকল্প মানুষের গণতান্ত্রিক আচার ব্যবহার ও দৈনন্দিন কর্মকান্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকে গণতান্ত্রিক মূল্যবোধ বলে। গণতান্ত্রিক রাষ্ট্রে এসব মূল্যবোধ মানুষের ইচ্ছার একটি প্রধান মানদন্ড। গণতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রের বসবাসকারী মানুষের এসব মূল্যবোধের প্রতি শ্রদ্ধাবোধ আছে বলেই তারা এগুলোকে মেনে চলে। এ গণতান্ত্রিক মূল্যবোধের গুরুত্বপূর্ণ পরিপূর্ণ হল স্বাধীনতা, ঐক্যমত রাজনৈতিক অংশগ্রহণ, ন্যায় বিচার, সাম্য, আইনের শাসন প্রভৃতি। উদ্দীপকের শিক্ষক শিক্ষার্থীদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আইনের শাসন, ন্যায় বিচার ইত্যাদি রাজনৈতিক নীতি ও আদর্শ শিক্ষা দেন। এগুলো গণতান্ত্রিক মূল্যবোধকে নির্দেশ করে। একটি রাতে গণতান্ত্রিক নীতি ও আদর্শের তথা গণতন্ত্র সফলতা নির্ভর করে এসব গণতান্ত্রিক চেতনা বা গণতান্ত্রিক মূল্যবোধের ওপর। গণতান্ত্রিক মূল্যবোধ গণতন্ত্রকে সফলতা দান করে এবং নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটায় ও নাগরিকদের পরস্পরের প্রতি সহানুভূতিশীল হতে শেখায়। পাশাপাশি নতুন নতুন অভিজ্ঞতার মধ্য দিয়ে ব্যক্তি যে সমস্যার মুখোমুখি হবে তার সমাধানের পথও গণতান্ত্রিক মূল্যবোধ দেখিয়ে দেয়। ব্যক্তির সহনশীল ও সৌহার্যপূর্ণ পরিবেশে বসবাসের জন্য যে সুষ্ঠু ও সামাজিক পরিবেশের প্রয়োজন হয় তা গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার মধ্য দিয়ে অর্জিত হয়। এছাড়া এর মাধ্যমে দায়িত্বশীল শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়। গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার মাধ্যমে নাগরিকের মর্যাদা বৃদ্ধি পায় ও নাগরিক অধিকার সমূহ সুরক্ষিত হয়। সুতরাং আলোচনা পরিশেষে বলা যায়, গণতান্ত্রিক মূল্যবোধ সুশাসন প্রতিষ্ঠার জন্য অপরিহার্য। এটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার পূর্বশর্ত। কেননা এতে নাগরিক অধিকারের সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয়। তাই নাগরিক কল্যাণ নিশ্চিত করে যে কোনো রাষ্ট্র ও সমাজের সুশাসন প্রতিষ্ঠার জন্য গণতান্ত্রিক মূল্যবোধের বিকল্প নেই।
HSCCivics 1st PaperDinajpur 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।