জনাব মঞ্জু কর্তৃক তার স্ত্রীকে ভোটদানে বিরত রাখার রাজনৈতিক সাম্য লঙ্ঘিত হয়।
রাজনৈতিক সাম্য বলতে রাজনৈতিক অধিকার ভোগের ক্ষমতাকে বোঝায়। রাজনৈতিক অধিকার বলতে ভোটটাধিকার, নির্বাচিত হওয়ার অধিকার, সরকারি চাকরি লাভের অধিকার, সরকারের সমালোচনা হওয়ার অধিকার প্রভৃতিকে বোঝায়। নাবালক, দেউলিয়া, উম্মাদ ব্যতীত সবাই রাজনৈতিক অধিকার ভোগ করার সুযোগ পেলে রাজনৈতিক সাম্য প্রতিষ্ঠিত হয়। বর্তমানে সার্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠাকে রাজনৈতিক সাম্যের পরিচয় হিসেবে গণ্য করা হয়।
উদ্দীপকের জনাব মঞ্জু জাতীয় নির্বাচনে ভোট দিলেও তিনি তার স্ত্রীকে ভোটদানে বিরত রাখেন। এর মাধ্যমে মূলত তার স্ত্রীর রাজনৈতিক সাম্য লঙ্ঘিত হয়েছে। কেননা রাষ্ট্রের নাগরিক হিসেবে নির্বাচনে ভোট দান করার নাগরিকের রাজনৈতিক অধিকার। আর সে অধিকার জনাব মধু ভোগ করার সুযোগ পেলেও তিনি তা থেকে তার স্ত্রীকে বঞ্চিত করেছেন।আর এরূপ রাজনৈতিক অধিকার বঞ্চিত করার অর্থ হলো রাজনৈতিক সাম্য থেকে বঞ্চিত হওয়া। সুতরাং তার স্ত্রী রাজনৈতিক সাম্য থেকে বঞ্চিত।