শেয়ারFacebookWhatsApp

স্বাধীনতা কী?

উত্তর: অন্যের স্বাধীনতা খর্ব না করে স্বাধীন ভাবে কাজ করার যে অধিকার তাই স্বাধীনতা।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

স্বাধীনতা কী?

উদ্দীপক

জনাব শরিফুল ইসলাম একজন আইনজীবী। তিনি মানুষের আইনি বিষয়ের নানা পরামর্শ দিয়ে থাকেন এবং সমাজে একজন সৎ মানুষ হিসেবে পরিচিত। কালাম একজন সাধারন নাগরিক। তার এক আত্মীয়তার সম্পত্তি ভোগে বাধা প্রদান করে। তখন তিনি শরিফুল ইসলামের শরণাপন্ন হলেন। শরিফুল ইসলাম বলেন, এ ঘটনার দ্বারা তার নাগরিক স্বাধীনতা ক্ষুন্ন হয়েছে। আইনের আশ্রয় নিয়ে তিনি তার অধিকার লাভ করতে পারেন।

Chittagong · 2021

উত্তর

অন্যের স্বাধীনতা খর্ব না করে স্বাধীন ভাবে কাজ করার যে অধিকার তাই স্বাধীনতা।

উত্তর

মানুষ বিভিন্ন কারণে রাষ্ট্রপ্রদত্ত আইন মেনে চলে। শাস্তির ভয়ে মানুষ আইন মেনে চলে। বিষের প্রতিটি রাতে আইন ভঙ্গ কারীদের বিরুদ্ধে শাস্তি প্রদানের বিধান রয়েছে। আইন ভঙ্গের পরিণতি সম্পর্কে মানুষের সচেতনতা মানুষকে আইন মেনে চলতে উদ্বুদ্ধ করে। আইন সমাজবদ্ধ মানুষের জীবনে নিরাপত্তা প্রদান করে বিধায় মানুষ আইন মেনে চলে। এছাড়াও ধর্মীয় বোধ, সামাজিক কল্যাণ ও শাস্তি প্রয়োগের কারণে মানুষ আইন মেনে চলে।

উত্তর

উদ্দীপকের কালাম সামাজিক স্বাধীনতা থেকে বঞ্চিত হয়েছে। সমাজস্থ ব্যক্তিবর্গ ব্যক্তিগতভাবে আইনানুমোদিত যে স্বাধীনতা ভাগ করে তাকে সামাজিক স্বাধীনতা বলে। সামাজিক স্বাধীনতা মূলত ব্যক্তিত্বের পূর্ন বিকাশ ও সমাজ জীবনে সুখ-শান্তি পরিবেশ নিশ্চিত করার সাথে জড়িত। জীবন রক্ষা, সম্পত্তি ভোগ অবৈধ পেশাগ্রহণ করা সামাজিক স্বাধীনতার অন্তর্ভুক্ত। এ ধরনের স্বাধীনতা ভোগের মাধ্যমে নাগরিক জীবন বিকাশিত হয়। সমাজে বসবাসকারী মানুষের অধিকার রক্ষার জন্য সামাজিক স্বাধীনতা প্রয়োজন। উদ্দীপকে কালাম একজন সাধারণ নাগরিক। কিন্তু তার এক আত্মীয়তার সম্পত্তি ভোগে বাধা প্রদান করেন। এভাবে কারো ব্যক্তিগত সম্পদের ভোগ করা ব্যক্তি স্বাধীনতা ভোগে নামান্তর যেটি সামাজিক স্বাধীনতাকে ইঙ্গিত করে। সমাজের সদস্য হিসেবে প্রত্যেক ব্যক্তি একই স্বাধীনতা ভোগ করে বলে সামাজিক স্বাধীনতা ও ব্যক্তিগত স্বাধীনতাকে একই অর্থে ব্যবহার করা হয়। এ অর্থে, ব্যক্তিগত সম্পত্তি ব্যবহার,ভোগ ও হস্তান্ত করার স্বাধীনতা মূলত সামাজিক স্বাধীনতাকে নির্দেশ করে। আর উদ্দীপকে কালাম এ ধরনের সামাজিক স্বাধীনতা থেকে বঞ্চিত হচ্ছে।

উত্তর

আইনের আশ্রয় নিয়ে তিনি তার অধিকার লাভ করতে পারেন। জনাব শরিফুলের শেষোক্ত এ উক্তিটি যথার্থ। আইন স্বাধীনতার রক্ষক। কেননা আইন না থাকলে স্বাধীনতার স্বেচ্ছাচারিতায় পরিণত হতো। কোনো কোনো চিন্তাবিদ আইনকে স্বাধীনতার পূর্ব শর্ত বলে গণ্য করেছেন। তাদের মতে, এক একটি আইন এক একটি স্বাধীনতা। আইন স্বাধীনতাকে রক্ষা করে বলে ব্যক্তির আত্মোপলব্ধি ও ব্যক্তিত্বের বিকাশ সম্ভব হয়। আইন স্বাধীনতার দ্বারকে সকলের জন্য উন্মুক্ত করে দেয়। আইন স্বাধীনতার ক্ষেত্রকে প্রসারিত করে। যেমন - শ্রমিক কল্যাণের জন্য যেসব আইন প্রণীত হয়েছে এর দ্বারা মালিক শ্রেণীর স্বেচ্ছাচারিতা সংকুচিত হয়েছে। আবার গণতান্ত্রিক রাষ্ট্রের জনগণের প্রতিনিধি পুষ্ট আইনসভার মাধ্যমে যে আইন প্রণীত হয় তা জনগণের স্বাধীনতাকে প্রসারিত করে। একদিকে আইনের যৌক্তিক নিয়ন্ত্রণে স্বাধীনতার স্বাদ উপভোগ করা সম্ভবপর হয়ে ওঠে, অন্যদিকে স্বাধীনতার পূর্বে বিকাশের সাথে সাথে ব্যক্তিত্বের পরিপূর্ণ বিকাশ সহজতর হয়।আইনহীন সমাজের স্বাধীনতা স্বেচ্ছাচারিতা আর অরাজগতার নামান্তর। স্বাধীনতাকে আইনের দ্বারা নিয়ন্ত্রিত ও সুরক্ষিত করা হয়। উদ্দীপকে কালাম তার সম্পত্তি ভোগের স্বাধীনতা থেকে বঞ্চিত হলেও জনাব শরিফুল ইসলাম তাকে আইনের আশ্রয় নিতে বলেন। অর্থাৎ নাগরিকের যেকোনো ধরনের স্বাধীনতা রক্ষায় আইন হলো রক্ষক। আইনের দাঁড়ায় স্বাধীনতা তার আসল রূপ আস্বাদন করতে পারে। সুতরাং এ থেকে প্রতিমান হয় যে, জনাব শরিফুলের শেষোক্ত উক্তিটি সঠিক ও যথার্থ।
HSCCivics 1st PaperChittagong 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।