শেয়ারFacebookWhatsApp

মূল্যবোধ কী?

উত্তর: মূল্যবোধ হলো সমাজ স্বীকৃত এমন কার্যক্রম বা আচরণ, যা সামগ্রিকভাবে প্রশংসিত হয়।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

মূল্যবোধ কী?

উদ্দীপক

ঘটনা -১: দক্ষিণ আফ্রিকায় একসময় এখানকার কৃষ্ণাঙ্গ শ্রেণী বর্গবাদের শিকার হয়েছিলেন। শ্বেতাঙ্গ মানুষের সাথে একই স্কুলে তারা পড়াশোনা করতে, একই ট্রেনে যাতায়াত করতে ও একই মাঠে খেলাধুলা করতে পারত না। কৃষ্ণাঙ্গ ও শ্রোতাঙ্গের জন্য আলাদা আইন ছিল। ঘটনা -২: রহিমা একজন কারখানা শ্রমিক। দৈনিক আট ঘন্টা কাজ করেন। কিন্তু দিনশেষে পারিশ্রমিক নিতে গিয়ে দেখেন, পুরুষ শ্রমিকদের তুলনায় তাকে কম পারিশ্রমিক দেওয়া হচ্ছে।

Chittagong · 2021

উত্তর

মূল্যবোধ হলো সমাজ স্বীকৃত এমন কার্যক্রম বা আচরণ, যা সামগ্রিকভাবে প্রশংসিত হয়।

উত্তর

সাম্য প্রতিষ্ঠার মাধ্যমে প্রত্যেক মানুষ সমানভাবে নাগরিক অধিকার ও স্বাধীনতা ভোগের সুযোগ লাভ করে। এজন্য সাম্য প্রতিষ্ঠা করা প্রয়োজন। সাম্য বলতে বোঝায় যেখানে মানুষ মানুষের কোনো ভেদাভেদ থাকবে না এবং সকলের সমান মর্যাদা লাভ করবে। সাম্য একদিকে যেমন নাগরিকদের মধ্যে সাম্যতা এনে দেয় তেমনি নাগরিকের জীবনকে পরিপূর্ণরূপে বিকশিত হতে সহায়তা করে। তাই যে কোন রাষ্ট্রে নাগরিকদের জীবনকে পরিপূর্ণরূপে বিকাশিত করার জন্য সম প্রতিষ্ঠা করা প্রয়োজন।

উত্তর

উদ্দীপকের ঘটনা -১ এ উল্লেখিত নির্যাতিত জনগোষ্ঠী সামাজিক সাম্য থেকে বঞ্চিত ছিল। জাতি-ধর্ম-বর্ণ ও পেশাগত কারণে যখন মানুষ মানুষের কোন পার্থক্য করা হয় না তখন তাকে সামাজিক সাম্য বলে। অর্থাৎ শামও বলতে বোঝায় সকল মানুষ সমান। সামাজিক সাম্য দ্বারা প্রতিটি ব্যক্তি তার নিজ নিজ যোগ্যতা বিকাশের সমান সামাজিক সুযোগ-সুবিধা পাবে । সমাজে বসবাসকারী সাদা শ্রেণী এক ধরনের সুযোগ-সুবিধা পাবে,কালোরা অন্য ধরনের সুযোগ সুবিধা পাবে, ধনী ছেলেমেয়েরা এক স্কুলে পড়বে, গরিবের ছেলেমেয়েরা অন্য স্কুলে পড়বে, ধনীরা যে গাড়িতে যাতায়াত করবে গরিবরা সেই গাড়িতে যাতায়াত করতে পারবেনা তাহলে সেটা কোনোভাবেই সমাজ বা রাষ্ট্রের সামাজিক সাম্য নিশ্চিত করতে পারবে না। সমাজ বা রাষ্ট্রে বসবাসকারী সকল নাগরিক যখন একই আইনের আওতায় আসবে অর্থাৎ ধনী বা শ্বেতাঙ্গরা যে সুযোগ সুবিধা পাবে গরিব বা কালোরাও সেই সুযোগ-সুবিধা পাবে। ধনীদের জন্য যে আইন থাকবে গরিবদের জন্য একই আইন থাকবে। তাহলে সমাজের সামাজিক সম্ম প্রতিষ্ঠিত হবে এবং সমাজ ও রাষ্ট্রের উন্নয়ন ঘটবে। উদ্দীপকে ঘটনা -১ আফ্রিকার কৃষ্ণ শ্রেণী বর্গবাদের শিকার হয়েছিল। যে কারণে তারা একই সাথে পড়াশোনা করতে, একই সাথে ট্রেনে যাতায়াত করতে কিংবা খেলাধুলা করতে পারত না, এমনকি তাদের জন্য আইন ও আলাদাভাবে প্রয়োগ করা হতো। এসব কিছু বিবেচনায় বলা যায় তারা সামাজিক সাম্য থেকে বঞ্চিত ছিল।

উত্তর

না, উদ্দীপকের ঘটনা-২ এ রহিমা এবং আফ্রিকা কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠীর একই ধরনের সাম্য থেকে বঞ্চিত নয়। কেননা রহিমা অর্থনৈতিক সাম্য এবং কৃষ্ণাঙ্গরা সামাজিক সাম্য থেকে বঞ্চিত। জাতি-ধর্ম-বর্ণ ও পেশাগত কারণে যখন মানুষ মানুষের কোন পার্থক্য করা হয় না তখন তাকে সামাজিক সাম্য বলে। আর অর্থনৈতিক সাম্য বলতে দক্ষতা ও যোগ্যতা অনুসারে আয় ও ধন সম্পদে প্রত্যেক ব্যক্তির সুযোগ সুবিধা লাভের সমতাকে বোঝায়। অর্থাৎ যোগ্যতা অনুযায়ী সম্পদ ও সুযোগের সমতায়ে অর্থনৈতিক সাম্য। নারী-পুরুষ, ধনি-দরিদ্র, জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে অর্থ উৎপাদন ও অর্ধ বন্টনের ক্ষেত্রে সকল প্রকার বৈষম্য দূর করে সকলকে অর্থনৈতিক ক্ষেত্রে সমান সুযোগ প্রদান করলে অর্থনৈতিক সাম্য নিশ্চিত হবে। এক্ষেত্রে নারী-পুরুষ, ধর্ম-বর্ণ-জাতি ইত্যাদি কারণে কোন বৈষম্য করা যাবে না । উদ্দীপকের রহিমা একজন কারখানা শ্রমিক। দৈনিক আট ঘন্টা কাজ করেন।কিন্তু দিনশেষে পারিশ্রমিক নিতে গিয়ে দেখেন পুরুষ শ্রমিকদের তুলনায় তাকে কম পারিশ্রমিক দেয়া হচ্ছে। এরূপ ঘটনায় রহিমা মূলত অর্থনৈতিক সাম্য থেকে বঞ্চিত। কেননা অর্থনৈতিক সাম্য বলতে অর্থ উৎপাদান ও অর্থ বন্টনের ক্ষেত্রে সকল প্রকার বৈষম্য দূর করে সকলকে অর্থনৈতিক ক্ষেত্রে সমান সুযোগ সুবিধা প্রদান করাকে বোঝায়। অন্যদিকে ঘটনা -১ এর কৃষ্ণাঙ্গরা সামাজিক অধিকার যেমন এক সাথে খেলাধুলা করা, চলাফেরা করা,স্কুলে পড়াশোনা করা থেকে বঞ্চিত হয়েছে যাক তৃষ্ণাঙ্গদেশ সামাজিক অধিকার লঙ্ঘনের নির্দেশিত করে। আলোচনা শেষে তাই বলা যায়, ঘটনা-২ এর রহিমা অর্থনৈতিক সাম্য থেকে বঞ্চিত অন্যদিকে কৃষ্ণাঙ্গরা সামাজিক সাম্য থেকে বঞ্চিত হয়।
HSCCivics 1st PaperChittagong 2021
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।