শেয়ারFacebookWhatsApp

ই-গভর্নেন্সের দুটি বৈশিষ্ট্য লিখ।

উত্তর: ই-গভর্নেন্সের দু'টি বৈশিষ্ট্য হলো— ১. ই-গভর্নেন্স প্রযুক্তি নির্ভর এবং ২. এটি স্বচ্ছতা নিশ্চিত করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

ই-গভর্নেন্সের দুটি বৈশিষ্ট্য লিখ।

উদ্দীপক

নির্বাচনের 'ক' প্রার্থী বিশাল জনসভায় বলেন, সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে জয়-পরাজয় নির্ধারিত হবে। আপনাদের ভোটেই নির্ধারিত হবে আমি জয়ী হবো, না পরাজিত হবো। জয়-পরাজয় যাই হোক তা আমি মেনে নেব। এমন কি বিরোধী দলের যৌক্তিক পরামর্শ আমি গ্রহণ করতে প্রস্তুত। সংবিধানের ভিত্তিতে সমাজে সুশাসন প্রতিষ্ঠাই আমার।

Comilla · 2019

উত্তর

ই-গভর্নেন্সের দু'টি বৈশিষ্ট্য হলো— ১. ই-গভর্নেন্স প্রযুক্তি নির্ভর এবং ২. এটি স্বচ্ছতা নিশ্চিত করে।

উত্তর

রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ এবং রাজনৈতিক অধিকার ভোগের ক্ষেত্রে সমান সুযোগ থাকাকে রাজনৈতিক সাম্য বলে। গণতান্ত্রিক ব্যবস্থায় রাজনৈতিক সাম্যের গুরুত্ব অপরিসীম। রাজনৈতিক সাম্যের মাধ্যমে প্রত্যেক নাগরিক তার ব্যক্তিত্বের সঠিক বিকাশ সাধন ও রাজনৈতিক স্বাধীনতা ভোগ করে। গণতান্ত্রিক রাষ্ট্রে জাতি-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ নির্বিশেষে সবার ভোটাধিকার, মতামত প্রকাশের অধিকার, চাকরি লাভের অধিকার ইত্যাদি রাজনৈতিক সাম্যের উদাহরণ।

উত্তর

উদ্দীপকে বর্ণিত 'ক' গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত। একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যেসব লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার-ব্যবহার ও দৈনন্দিন কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে, তাকে গণতান্ত্রিক মূল্যবোধ বলে । গণতান্ত্রিক রাষ্ট্রে এসব মূল্যবোধ ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রের মৌলিক বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয়। এসব মূল্যবোধের আদর্শে মানুষের আচার-ব্যবহার ও রীতিনীতি নিয়ন্ত্রিত হয়। গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত ব্যক্তি নির্বাচনে জয়-পরাজয়কে মেনে নেয়। দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে ক্ষুদ্র ব্যক্তি স্বার্থ, গোষ্ঠী স্বার্থ ও দলীয় স্বার্থকে বিসর্জন দেয়। উদ্দীপকে লক্ষ করা যায়, নির্বাচনের প্রার্থী 'ক' জনসভায় সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে জয়-পরাজয় মেনে নেওয়ার কথা বলেন। এমন কি তিনি বিরোধী দলের যৌক্তিক পরামর্শ গ্রহণ করার কথাও বলেন। সংবিধানের ভিত্তিতে সমাজে সুশাসন প্রতিষ্ঠা করা তার লক্ষ্য বলেও তিনি জানান। নির্বাচনের প্রার্থী 'ক' এর এরূপ মনোভাব গণতান্ত্রিক মূল্যবোধের সাথে সাদৃশ্যপূর্ণ। তাই বলা যায়, উদ্দীপকে বর্ণিত 'ক' গণতান্ত্রিক মূল্যবোধে উজ্জীবিত।

উত্তর

উদ্দীপকে ইঙ্গিতকৃত মূল্যবোধ ' অর্থাৎ গণতান্ত্রিক মূল্যবোধ গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য অপরিহার্য বলে আমি মনে করি। গণতান্ত্রিক মূল্যবোধ রাষ্ট্রীয় ও সমাজজীবনের জন্য খুবই গুরুত্বপূর্ণ । গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার মাধ্যমে সমাজ ও রাষ্ট্রীয় জীবনে গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব হয়। গণতন্ত্র হলো এমন এক শাসনব্যবস্থা যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যোগ্যতা অনুযায়ী রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণ, সরকার গঠন ও তা পরিচালনা করতে পারে। আধুনিক গণতন্ত্র হচ্ছে প্রতিনিধিত্বমূলক শাসনব্যবস্থা। আর গণতান্ত্রিক মূল্যবোধ একটি রাষ্ট্রে প্রতিনিধিত্বশীল গণতন্ত্রের ভিত্তি গড়ে দেয়। রাষ্ট্রের নাগরিকদের মাঝে সমতা প্রতিষ্ঠা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থার অন্যতম চাওয়া। ধর্ম, বর্ণ, লিঙ্গ ভেদে সব নাগরিকই সমান অধিকার উপভোগ করবে এটা গণতান্ত্রিক মূল্যবোধেরও অন্যতম মৌলিক ভিত্তি। গণতান্ত্রিক মূল্যবোধ সরকারের স্বেচ্ছাচারিতা রোধ করে এবং সর্বত্র ন্যায়বিচার প্রতিষ্ঠা করে। ফলে গণতন্ত্র সুসংহত হয় । গণতান্ত্রিক মূল্যবোধের ঐক্যবোধের শিক্ষা শাসনব্যবস্থায় স্থিতিশীলতা আনয়ন করে। আর শাসনব্যবস্থার স্থিতিশীলতা গণতন্ত্রকে সুদৃঢ় করে। সর্বোপরি গণতান্ত্রিক মূল্যবোধ গণতান্ত্রিক ব্যবস্থাকে অর্থবহ করে তোলে। পরিশেষে বলা যায়, গণতন্ত্রের বিকাশ ও কল্যাণকর রাষ্ট্রীয় ব্যবস্থা 'প্রতিষ্ঠায় গণতান্ত্রিক মূল্যবোধ আদর্শিক দিক নির্দেশনা প্রদান করে। তাই নাগরিকের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনকে পূর্ণতা দেওয়ার ক্ষেত্রে গণতান্ত্রিক মূল্যবোধ চর্চার গুরুত্ব অনস্বীকার্য।
HSCCivics 1st PaperComilla 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।