শেয়ারFacebookWhatsApp

'সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন'– কেন?

উত্তর: সাম্যের মাধ্যমেই স্বাধীনতাকে পরিপূর্ণভাবে উপভোগ করা যায়। তাই সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন হয়ে পড়ে। সমাজে সাম্য না থাকলে স্বাধীনতা অর্জন করা বা বজায় রাখা সম্ভব নয়। আবার স্বাধীনতা সাম্যের ক্ষেত্রকে প্রসারিত করে। সমাজে সাম্য প্রতিষ্ঠিত হলে মানুষ বৈষম্যহীনভাবে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে। স্বাধীনতা থাকলে সাম্যের এই আদর্শ বাস্তবায়ন সম্ভব হয়। কারণ, স্বাধীনতা সবাইকে সমানভাবে সমাজের সুযোগ-সুবিধাগুলো ভোগ করার অধিকার দেয়। এ সুযোগ না থাকলে স্বাধীনতা নাগরিকের কাছে অর্থবহ হয় না । তাই বলা হয়, সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

'সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন'– কেন?

উদ্দীপক

'ক' নামক রাষ্ট্রটিতে বর্তমানে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু একসময় এখানকার কৃষ্ণাঙ্গ জনগোষ্ঠী বর্ণবাদের শিকার হয়েছিল। শ্বেতাঙ্গদের সাথে তারা একই স্কুলে পড়াশোনা, একই ট্রেনে যাতায়াত ও একই মাঠে খেলাধুলা করতে পারতো না। কৃষ্ণাঙ্গ ও শ্বেতাঙ্গদের জন্য পৃথক আইন করা হয়েছিল। এসবের প্রতিবাদে সেখানকার রাজনৈতিক নেতৃত্ব, আন্দোলন সংগ্রাম গড়ে তোলেন। এ জন্য শীর্ষ নেতৃত্বকে কারাবরণ পর্যন্ত করতে হয়েছে। তবে শেষ পর্যন্ত এই সব বৈষম্যের অবসান হয়েছে।

Dhaka · 2019

উত্তর

জনমতের একটি গুরুত্বপূর্ণ বাহন হলো আইনসভা।

উত্তর

সাম্যের মাধ্যমেই স্বাধীনতাকে পরিপূর্ণভাবে উপভোগ করা যায়। তাই সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন হয়ে পড়ে। সমাজে সাম্য না থাকলে স্বাধীনতা অর্জন করা বা বজায় রাখা সম্ভব নয়। আবার স্বাধীনতা সাম্যের ক্ষেত্রকে প্রসারিত করে। সমাজে সাম্য প্রতিষ্ঠিত হলে মানুষ বৈষম্যহীনভাবে অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক অধিকার ভোগ করতে পারে। স্বাধীনতা থাকলে সাম্যের এই আদর্শ বাস্তবায়ন সম্ভব হয়। কারণ, স্বাধীনতা সবাইকে সমানভাবে সমাজের সুযোগ-সুবিধাগুলো ভোগ করার অধিকার দেয়। এ সুযোগ না থাকলে স্বাধীনতা নাগরিকের কাছে অর্থবহ হয় না । তাই বলা হয়, সাম্য ব্যতীত স্বাধীনতা অর্থহীন।

উত্তর

উদ্দীপকের 'ক' নামক রাষ্ট্রের নির্যাতিত জনগোষ্ঠী সামাজিক সাম্য থেকে বঞ্চিত ছিল। জাতি-ধর্ম-বর্ণ ও পেশাগত কারণে যখন মানুষে মানুষে কোনো পার্থক্য করা হয় না, তখন তাকে সামাজিক সাম্য বলে। সামাজিক সাম্যের মূল কথা হলো সমাজে বসবাসরত সব মানুষ যোগ্যতা অনুযায়ী একই ধরনের সুযোগ-সুবিধা ভোগ করবে। উদ্দীপকে দেখা যাচ্ছে, 'ক' নামক রাষ্ট্রটিতে বর্তমানে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু একসময় সেখানকার কৃষ্ণাঙ্গ শ্রেণি শ্বেতাঙ্গদের হাতে বর্ণবাদী আচরণের শিকার হয়েছিল। শ্বেতাঙ্গদের এই অনাচার ও নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন হয় এবং এক পর্যায়ে বর্ণগত বৈষম্যের অবসান ঘটে। উল্লিখিত চিত্রটি সামাজিক বৈষম্যের সাথে সাদৃশ্যপূর্ণ । কেননা, সামাজিক সাম্যের মূল কথা হলো জাতি-ধর্ম-বর্ণ, শ্রেণি-পেশা নির্বিশেষে সব মানুষকে সমান সুযোগ দেওয়া। কিন্তু উদ্দীপকের ঘটনাটি পুরোপুরি উল্টো। সেখানে বর্ণবাদের বাস্তব চিত্র ফুটে উঠেছে। তাই বলা যায়, 'ক' রাষ্ট্রের কৃষ্ণাঙ্গ শ্রেণি সামাজিক সাম্য থেকে বঞ্চিত ছিল।

উত্তর

উদ্দীপকে বর্ণিত সংগ্রামী নেতৃত্ব সমাজ ও রাষ্ট্রে বৈষম্য দূর করে সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখতে পারে। সমাজ ও রাষ্ট্রকে অভীষ্ট লক্ষ্য অর্জনে পরিচালিত করাই নেতৃত্বের মূল উদ্দেশ্য। তাই সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন সমস্যা ও সংকট সমাধানে সুযোগ্য নেতৃত্বের বিকল্প নেই। কেননা দক্ষ নেতৃত্বই সমাজ ও দেশকে প্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে পারে। উদ্দীপকে উল্লেখিত নেতৃত্বকে এর উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে ধরা যায়। তারা নিজেদের রাষ্ট্রে বিদ্যমান বর্ণবৈষম্যের অবসান ঘটাতে সফল হয়েছেন। এ ধরনের নেতৃত্ব সমাজ ও রাষ্ট্রের আরও নানামুখী পরিবর্তনে ভূমিকা রাখতে পারবে । রাজনৈতিক নেতৃত্বের অন্যতম কাজ হলো রাষ্ট্রীয় নীতি স্থির করা। সংশ্লিষ্ট সংগ্রামী নেতারা ভবিষ্যতে ক্ষমতায় গিয়ে দেশের জন্য মঙ্গলজনক নীতি গ্রহণ করতে পারবেন। রাষ্ট্রীয় নীতি প্রণয়নে কোন কোন বিষয় প্রাধান্য পাবে সে সিদ্ধান্ত তারাই নেবেন। অভিজ্ঞ রাজনৈতিক নেতারা দূরদর্শী বক্তব্য দিয়ে জনগণকে রাজনৈতিকভাবে শিক্ষিত ও সচেতন করে তুলবেন। সংখ্যাগরিষ্ঠের মতকে মেনে নেওয়া, পরমতসহিষ্ণুতা, সহনশীলতা ইত্যাদি আদর্শ প্রচারের মাধ্যমে নেতারা সমাজ ও দেশে গণতান্ত্রিক চেতনার বিস্তার ঘটাতে পারবেন। সুযোগ্য, সম্মোহনী ক্ষমতাসম্পন্ন নেতারা বক্তব্য-বিবৃতি এবং প্রচার-প্রচারণার মাধ্যমে জাতীয় ঐক্য ও সংহতি সুদৃঢ় করতে সক্ষম হবেন। উল্লিখিত আলেচনার ভিত্তিতে তাই বলা যায়, উদ্দীপকের নেতাদের মতো দক্ষ ও নিবেদিতপ্রাণ রাজনৈতিক নেতৃত্ব সঠিকভাবে দায়িত্ব পালনের মাধ্যমে গণতন্ত্র ও সুশাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবেন।
HSCCivics 1st PaperDhaka 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।