শেয়ারFacebookWhatsApp

তথ্য অধিকার আইন বলতে কী বোঝায়?

উত্তর: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে ২০০৯ সালের ৬ এপ্রিল যে আইন পাস করে তাই তথ্য অধিকার আইন। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার 'তথ্য অধিকার' অধ্যাদেশ জারি করে। অধ্যাদেশে ৯টি ক্ষেত্র ছাড়া অন্য কোনো তথ্য প্রদানে অস্বীকৃতি জানালে, বিকৃত বা ভুল তথ্য দিলে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়। দেশের যে কোনো নাগরিক ও বেসরকারি সংস্থা মুদ্রিত ফরমে তথ্য প্রাপ্তির জন্য আবেদন করতে পারবে। তথ্য প্রদানকারী সংশ্লিষ্ট কর্মকর্তা আবেদন প্রাপ্তির ২০ দিনের মধ্যে তথ্য জানাতে বাধ্য থাকবে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

তথ্য অধিকার আইন বলতে কী বোঝায়?

উদ্দীপক

মি. X একজন প্রতিষ্ঠিত শিল্পপতি। দেশে তার প্রতিটি শিল্প কারখানায় শ্রমিক স্বার্থ সংরক্ষণ ও নিরাপত্তার প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। তিনি প্রতি বছর সঠিকভাবে কর প্রদান করেন। কিন্তু X এর বন্ধু বড় ব্যবসায়ী হলেও শ্রমিক স্বার্থ সংরক্ষণ না করে কলকারখানা পরিচালনা করেন এবং নিজের আয় গোপন করে কর ফাঁকি দেন।

Dhaka · 2017

উত্তর

ব্যক্তির জন্য রাষ্ট্র কর্তৃক স্বীকৃত ও অনুমোদিত অধিকারই আইনগত অধিকার।

উত্তর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণের লক্ষ্যে ২০০৯ সালের ৬ এপ্রিল যে আইন পাস করে তাই তথ্য অধিকার আইন। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকার 'তথ্য অধিকার' অধ্যাদেশ জারি করে। অধ্যাদেশে ৯টি ক্ষেত্র ছাড়া অন্য কোনো তথ্য প্রদানে অস্বীকৃতি জানালে, বিকৃত বা ভুল তথ্য দিলে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাকে সর্বোচ্চ ২৫ হাজার টাকা পর্যন্ত জরিমানার বিধান রাখা হয়। দেশের যে কোনো নাগরিক ও বেসরকারি সংস্থা মুদ্রিত ফরমে তথ্য প্রাপ্তির জন্য আবেদন করতে পারবে। তথ্য প্রদানকারী সংশ্লিষ্ট কর্মকর্তা আবেদন প্রাপ্তির ২০ দিনের মধ্যে তথ্য জানাতে বাধ্য থাকবে।

উত্তর

মি. 'XX^{\prime} রাষ্ট্রের নাগরিক হিসেবে অর্থনৈতিক কর্তব্য পালন করেছেন।অধিকার ভোগের বিনিময়ে নাগরিককে বেশ কিছু দায়িত্ব পালন করতে হয়। এসব দায়িত্বকেই নাগরিকের কর্তব্য বলা হয়। এজন্যই কর্তব্য বলতে সমাজ ও রাষ্ট্রের কল্যাণের জন্য কোনো কিছু করা বা না করার দায়িত্বকে বোঝায়। যেমন- আইন মেনে চলা, নিয়মিত কর প্রদান করা প্রভৃতি। রাষ্ট্রের উৎপাদন, বণ্টন ও বিনিময় কাজে নাগরিকের অংশগ্রহণ করাকে অর্থনৈতিক কর্তব্য বলে। যেমন: নিয়মিত খাজনা ও কর প্রদান করা, জাতীয় সম্পদের রক্ষণাবেক্ষণ করা, রাষ্ট্রীয় উৎপাদন ও উন্নয়নে অংশ্রগ্রহণ ইত্যাদি। রাষ্ট্রীয় কাজ সম্পাদনের জন্য অর্থের প্রয়োজন। রাষ্ট্র নাগরিকদের ওপর বিভিন্ন কর আরোপের মাধ্যমে এ অর্থ সংগ্রহ করে থাকে। নাগরিকগণ যদি স্বেচ্ছায় যথাসময়ে কর প্রদান না করে তাহলে রাষ্ট্রের কাজ পরিচালনা ব্যাহত হবে। কাজেই নাগরিকদের নিয়মিত কর প্রদান করা উচিত।উদ্দীপকে লক্ষ করা যায়, মি. 'XX^{\prime} তার প্রতিটি শিল্প কারখানায় শ্রমিক স্বার্থ সংরক্ষণ ও নিরাপত্তার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রেখেছেন। তিনি প্রতিবছর সঠিকভাবে কর প্রদান করেন। মি. 'XX^{\prime} মূলত নাগরিক হিসেবেরাষ্ট্রের প্রতি তার অর্থনৈতিক কর্তব্য পালন করেছেন।

উত্তর

মি. 'YY^{\prime} এর কর্মকান্ড রাষ্ট্রের অর্থনৈতিক উন্নয়নের অন্তরায়।প্রত্যেক নাগরিককে রাষ্ট্র থেকে অধিকার ভোগের সাথে সাথে কতগুলো দায়িত্ব ও কর্তব্য পালন করতে হয়। অধিকার ভোগ ও কর্তব্য পালনের মধ্য দিয়েই নাগরিক জীবন সংহত ও উন্নত হয়। অধিকার সম্পর্কে নাগরিকদের যেমন সচেতন থাকতে হবে তেমনি দায়িত্ব ও কর্তব্য সম্বন্দ্বেও সচেতন থাকতে হবে।রাষ্ট্রের প্রতি নাগরিকের কর্তব্যগুলোর মধ্যে অন্যতম হলো নিয়মিত কর প্রদান করা। এটি নাগরিকের অর্থনৈতিক কর্তব্য। রাষ্ট্রীয় কাজ সম্পাদনের জন্য অর্থের প্রয়োজন। রাষ্ট্র নাগরিকদের ওপর বিভিন্ন কর আরোপ করে এ অর্থ সংগ্রহ করে থাকে। নাগরিকের উচিত নিয়মিত কর প্রদান করা। নাগরিকগণ যদি স্বেচ্ছায় যথাসময়ে কর প্রদান না করে তাহলে রাষ্ট্রের কাজ পরিচালনা ব্যাহত হয়। নিয়মিত কর প্রদান না করলে রাষ্ট্রের উন্নয়ন বা অগ্রযাত্রা থেমে যায়।উদ্দীপকে দেখা যায় যে, 'YY^{\prime} বড় ব্যবসায়ী হলেও শ্রমিক স্বার্থ সংরক্ষণ না করে কলকারখানা পরিচালনা করেন এবং নিজের আয় গোপন করে কর ফাঁকি দেন। তিনি মূলত রাষ্ট্রের প্রতি তার অর্থনৈতিক কর্তব্য পালন করেননি। তার এ ধরনের কর্মকান্ড রাষ্ট্রের উন্নয়নকে বাধাগ্রস্ত করে।
HSCCivics 1st PaperDhaka 2017
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।