আইন আছে বলেই স্বাধীনতা উপভোগ করা যায়— ব্যাখ্যা কর।
উত্তর: আইন ও স্বাধীনতার সম্পর্ক গভীর এবং আইন আছে বলেই স্বাধীনতা টিকে আছে। আইন স্বাধীনতার শর্ত ও প্রধান রক্ষাকবচ। আইন স্বাধীনতা ভোগের পরিবেশ সৃষ্টি করে এবং স্বাধীনতাকে সবার জন্য উন্মুক্ত করে। আইন আপন শক্তির সাহায্যে স্বাধীনতাকে নিরাপদ রাখার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করে। আইন স্বাধীনতার বিরোধী শক্তিকে প্রতিহত করে। আইন শাসকগোষ্ঠীর স্বেচ্ছাচারিতার হাত থেকে জনগণকে রক্ষা করে। আইন সংযত ও নির্দিষ্ট সীমারেখার গণ্ডিতে সবাইকে আবদ্ধ রেখে স্বাধীনতা বজায় রাখে। তাই বলা যায়, আইন আছে বলেই স্বাধীনতা উপভোগ করা যায়।
HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Civics 1st Paper · সৃজনশীল
আইন আছে বলেই স্বাধীনতা উপভোগ করা যায়— ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2019
উত্তর
উত্তর
উত্তর
উত্তর