ঘটনা-১ এ শিক্ষার্থীর আবেগ এবং ঘটনা-২ এ বৃদ্ধার ছেলেমেয়েদের বিবেক মূলত নৈতিক মূল্যবোধের অভাবকেই প্রতিফলিত করেছে।
নীতি ও উচিত-অনুচিতের বোধ হলো নৈতিক মূল্যবোধের উৎস। নৈতিক মূল্যবোধ না থাকলে মানুষের মধ্যে মানবিক আবেগ এবং বিবেকবোধ জাগ্রত হয় না। মানুষ ন্যায়-অন্যায়ের পার্থক্য করে থাকে নৈতিক মূল্যবোধ দ্বারা।
উদ্দীপকের ঘটনা-১ এ দেখা যায়, পত্রিকায় প্রকাশিত হয় সাহায্যের হাত বাড়িয়ে দিন । ভূপেন হাজারিকার গাওয়া গান 'মানুষ মানুষের জন্য' সকলের হৃদয় ছুঁয়ে গেলেও বাস্তব জীবনে এর প্রয়োগ খুব কম দেখা যায়। তার কারণ হলো নৈতিক মূল্যবোধের অভাব। কেননা নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের কারণেই এখন মানুষ আর মানুষের প্রয়োজনে এগিয়ে আসে না। শুধু নিজের স্বার্থের চিন্তা করে। অপরদিকে, ঘটনা-২ এ দেখা যায়, বৃদ্ধা মায়ের ভরণপোষণ দিতে অস্বীকার করে তার তিন ছেলেমেয়ে বৃদ্ধা মাকে বাঁশবাগানের নিচে রাস্তায় ফেলে দিয়ে আসে। এটিও মূলত নৈতিক মূল্যবোধের অভাবকেই নির্দেশ করে। কারণ নৈতিক মূল্যবোধের অভাবেই বৃদ্ধার ছেলেমেয়েদের মধ্যে ন্যায়-অন্যায় বোধ বিকশিত হয়নি।
পরিশেষে বলা যায়, ঘটনা-১ ও ঘটনা-২ এ দুইটি ভিন্ন পরিস্থিতি থাকলেও তা মূলত একটি বিষয়কেই প্রতিফলিত করে। অর্থাৎ, নৈতিক মূল্যবোধের অভাবে মানবিক আবেগ ও বিবেকবোধের অবক্ষয়কেই নির্দেশ করে।