শেয়ারFacebookWhatsApp

গ্রহণ ও শ্রদ্ধার শিক্ষাই আত্মসংযম— ব্যাখ্যা কর।

উত্তর: সুনাগরিকের অন্যতম গুণ হলো আত্মসংযম। নিজেকে সব ধরনের লোভ-লালসার ঊর্ধ্বে রেখে সততা নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করাই আত্মসংযম। অর্থাৎ সমাজের বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করার নাম আত্মসংযম। এ গুণের অধিকারী ব্যক্তি যেমন স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারেন, তেমনি অন্যের মতামত প্রকাশের ক্ষেত্রেও নিজেকে সংযত রাখেন। অর্থাৎ, তিনি অন্যের মত গ্রহণ করতে পারেন এবং শ্রদ্ধা করতে পারেন। তাই বলা হয়, গ্রহণ ও শ্রদ্ধার শিক্ষাই আত্মসংযম।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

গ্রহণ ও শ্রদ্ধার শিক্ষাই আত্মসংযম— ব্যাখ্যা কর।

উদ্দীপক

ঘটনা-১: গত ৬ সেপ্টেম্বর ২০১৮ দৈনিক ইত্তেফাক পত্রিকার শিরোনামটি ছিল— সহযোগিতার হাত বাড়িয়ে দিন। মানুষ মানুষের জন্য/জীবন জীবনের জন্য/একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না ও বন্ধু ldots...।' ভূপেন হাজারিকার গাওয়া এই গানটি সকলের হৃদয় ছুঁয়ে গেলেও বাস্তব জীবনে এর প্রয়োগ খুব কম দেখেছি। ঘটনা-২: গত ২৮ সেপ্টেম্বর ২০১৮ Bangla News 24 অনলাইন পত্রিকার খবরে প্রকাশ নড়াইলের লোহাগড়া উপজেলার কচুবাড়িয়া গ্রামে বৃদ্ধা মায়ের ভরণ-পোষণ দিতে অস্বীকার করে রাতের অন্ধকারে বাঁশ বাগানের নিচে রাস্তায় ফেলে যাওয়ার ঘটনায় তিন ছেলেমেয়েকে আটক করেছে লোহাগড়া থানা পুলিশ।

Barisal · 2019

উত্তর

ধর্মীয় বিশ্বাস, অনুভূতি ও আচার অনুষ্ঠান পালনের মাধ্যমে এবং ধর্মীয় শিক্ষার দ্বারা মানুষের মাঝে যে মূল্যবোধ জাগ্রত হয় তাই ধর্মীয় মূল্যবোধ।

উত্তর

সুনাগরিকের অন্যতম গুণ হলো আত্মসংযম। নিজেকে সব ধরনের লোভ-লালসার ঊর্ধ্বে রেখে সততা নিষ্ঠার সাথে নিজের দায়িত্ব ও কর্তব্য পালন করাই আত্মসংযম। অর্থাৎ সমাজের বৃহত্তর স্বার্থে নিজের ক্ষুদ্র স্বার্থ ত্যাগ করার নাম আত্মসংযম। এ গুণের অধিকারী ব্যক্তি যেমন স্বাধীনভাবে মতামত প্রকাশ করতে পারেন, তেমনি অন্যের মতামত প্রকাশের ক্ষেত্রেও নিজেকে সংযত রাখেন। অর্থাৎ, তিনি অন্যের মত গ্রহণ করতে পারেন এবং শ্রদ্ধা করতে পারেন। তাই বলা হয়, গ্রহণ ও শ্রদ্ধার শিক্ষাই আত্মসংযম।

উত্তর

ঘটনা-২ এ পুলিশ ফৌজদারি আইনে তিন ছেলেমেয়েকে আটক করেছে। যে আইন দ্বারা রাষ্ট্রীয় অধিকার ভঙ্গ করা হতে কাউকে বিরত রাখা হয় এবং শাস্তির বিধান করা হয়, তাকে ফৌজদারি আইন বলে। যেসব বিধানের দ্বারা দণ্ডদানের জন্য বিচার বিভাগকে ক্ষমতা প্রদান করা হয় তাকে বলে ফৌজদারি দণ্ডবিধি। উদ্দীপকের ঘটনা-২ এ দেখা যায়, নড়াইলের লোহাগড়া উপজেলার কচুবাড়িয়া গ্রামে বৃদ্ধা মায়ের ভরণ-পোষণ দিতে অস্বীকার করে রাতের অন্ধকারে বাঁশ বাগানের নিচে রাস্তায় ফেলে যাওয়ার ঘটনায় তিন ছেলেমেয়েকে পুলিশ আটক করেছে। পুলিশ তাদেরকে ফৌজদারি আইনে আটক করেছে। কারণ রাষ্ট্রীয় অধিকার ভঙ্গ করলে ফৌজদারি আইনে শাস্তি প্রদান করা হয়। এ ক্ষেত্রে বৃদ্ধার আইনগত অধিকারের অন্তর্গত অর্থনৈতিক অধিকার খর্ব করা হয়েছে। কেননা বৃদ্ধ বয়সে প্রতিপালিত হওয়া অর্থনৈতিক অধিকারের অন্তর্গত। যা বৃদ্ধার ছেলেমেয়েরা ভঙ্গ করেছে। তাই বলা যায়, ঘটনা-২ এ পুলিশ ফৌজদারি আইনে তিন ছেলেমেয়েকে আটক করেছে।

উত্তর

ঘটনা-১ এ শিক্ষার্থীর আবেগ এবং ঘটনা-২ এ বৃদ্ধার ছেলেমেয়েদের বিবেক মূলত নৈতিক মূল্যবোধের অভাবকেই প্রতিফলিত করেছে। নীতি ও উচিত-অনুচিতের বোধ হলো নৈতিক মূল্যবোধের উৎস। নৈতিক মূল্যবোধ না থাকলে মানুষের মধ্যে মানবিক আবেগ এবং বিবেকবোধ জাগ্রত হয় না। মানুষ ন্যায়-অন্যায়ের পার্থক্য করে থাকে নৈতিক মূল্যবোধ দ্বারা। উদ্দীপকের ঘটনা-১ এ দেখা যায়, পত্রিকায় প্রকাশিত হয় সাহায্যের হাত বাড়িয়ে দিন । ভূপেন হাজারিকার গাওয়া গান 'মানুষ মানুষের জন্য' সকলের হৃদয় ছুঁয়ে গেলেও বাস্তব জীবনে এর প্রয়োগ খুব কম দেখা যায়। তার কারণ হলো নৈতিক মূল্যবোধের অভাব। কেননা নৈতিক মূল্যবোধের অবক্ষয়ের কারণেই এখন মানুষ আর মানুষের প্রয়োজনে এগিয়ে আসে না। শুধু নিজের স্বার্থের চিন্তা করে। অপরদিকে, ঘটনা-২ এ দেখা যায়, বৃদ্ধা মায়ের ভরণপোষণ দিতে অস্বীকার করে তার তিন ছেলেমেয়ে বৃদ্ধা মাকে বাঁশবাগানের নিচে রাস্তায় ফেলে দিয়ে আসে। এটিও মূলত নৈতিক মূল্যবোধের অভাবকেই নির্দেশ করে। কারণ নৈতিক মূল্যবোধের অভাবেই বৃদ্ধার ছেলেমেয়েদের মধ্যে ন্যায়-অন্যায় বোধ বিকশিত হয়নি। পরিশেষে বলা যায়, ঘটনা-১ ও ঘটনা-২ এ দুইটি ভিন্ন পরিস্থিতি থাকলেও তা মূলত একটি বিষয়কেই প্রতিফলিত করে। অর্থাৎ, নৈতিক মূল্যবোধের অভাবে মানবিক আবেগ ও বিবেকবোধের অবক্ষয়কেই নির্দেশ করে।
HSCCivics 1st PaperBarisal 2019
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।