শেয়ারFacebookWhatsApp

মূল্যবোধ কী?

উত্তর: যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার-ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ ও পরিচালিত করে তাকেই মূল্যবোধ বলা হয়।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

মূল্যবোধ কী?

উদ্দীপক

সম্প্রতি বিশ্ববিদ্যালয়গুলোতে সততা নামে ব্যতিক্রমধর্মী দোকান দেখা যায়। দোকানটিতে ছাত্র-ছাত্রীদের প্রয়োজনীয় জিনিসপত্র থাকে। কিন্তু দোকানে কোনো দোকানি থাকে না। ছাত্র-ছাত্রীরা পছন্দমতো জিনিস নিয়ে এর গায়ে মূল্য দেখে দামটা একটি বাক্সে রেখে যায়। ছাত্র-ছাত্রীদের পড়াশোনার পাশাপাশি সৎ মানুষ হিসেবে গড়ে তোলাই এর উদ্দেশ্য।

সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম · 2025

উত্তর

যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার-ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রণ ও পরিচালিত করে তাকেই মূল্যবোধ বলা হয়।

উত্তর

স্বচ্ছতার অর্থ পরিষ্কার, স্পষ্ট ও নির্ভুল। দ্বৈত অর্থবোধকতার অনুপস্থিতিই হলো স্বচ্ছতা। শাসনব্যবস্থার আইনকানুন, নীতি বা সিদ্ধান্ত যদি স্পষ্ট, পরিষ্কার বা স্বচ্ছ হয়, যদি এর একাধিক অর্থ বা ব্যাখ্যা করার সুযোগ না থাকে তাহলে তা সহজেই জনগণের বোধগম্য হয়। শাসক শাসিতের মধ্যে, সিদ্ধান্ত গ্রহণকারী ও তা পালনকারীর মধ্যে ভুল বোঝাবুঝির সুযোগ থাকে না। নীতি বা সিদ্ধান্ত স্বচ্ছ হলে সুশাসন প্রতিষ্ঠার পথ সুগম হয়।

উত্তর

উদ্দীপকের বিষয়টি ছাত্রছাত্রীদের মাঝে নৈতিক মূল্যবোধ জাগ্রত করতে সহায়তা করবে। নীতি ও উচিত-অনুচিত বোধ হলো নৈতিক মূল্যবোধের উৎস। নৈতিক মূল্যবোধ হচ্ছে সেসব মনোভাব এবং আচরণ যা মানুষ সবসময়, ভালো, কল্যাণকর ও অপরিহার্য বিবেচনা করে মানসিকভাবে তৃপ্তিবোধ করে। সত্যকে সত্য বলা, মিথ্যাকে মিথ্যা বলা, অন্যায়কে অন্যায় বলা, অন্যায় কাজ থেকে নিজেকে বিরত রাখা এবং অন্যকে বিরত রাখতে পরামর্শ প্রদান করা, দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো ও বিপদ থেকে উদ্ধারে তাকে সাহায্য করা, অসহায় ও ঋণগ্রস্ত মানুষকে ঋণমুক্ত হতে সাহায্য করাকে নৈতিক মূল্যবোধ বলা যেতে পারে। শিশু তার পরিবারেই সর্বপ্রথম নৈতিক মূল্যবোধের শিক্ষা পায়। এই নৈতিক মূল্যবোধ জাগ্রত হলে একটি দেশের ভবিষ্যৎ প্রজন্ম আজকের শিশুরা হয়ে উঠবে আদর্শবান মানুষ। ভবিষ্যৎ রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে তারা সুশাসনের সুরভী ছড়িয়ে দেবে সারা বিশ্বে। তাই সরকারের উচিত দেশের প্রতিটি স্কুল কলেজে আমজাদ সাহেবের মতো এধরনের দোকান প্রতিষ্ঠা করা।

উত্তর

উদ্দীপকে বর্ণিত মূল্যবোধের ধারণা যে সমাজে যত বেশি সে সমাজ তত বেশি উন্নত ও প্রগতিশীল। উক্তিটি সঠিক ও যথার্থ।মূল্যবোধ সম্পন্ন আজকের শিশুরা ভবিষ্যতে একটি সুশৃংখল ও সুনিয়ন্ত্রিত রাষ্ট্র গঠনে উদ্বুদ্ধ হতে পারবে। ১. মূল্যবোধ ব্যক্তিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে নিয়ন্ত্রণ করে এবং সততার শিক্ষা দেয়। আমরা দেখতে পাই, সমাজের মূল্যবোধসম্পন্ন ব্যক্তিগণ সততার সাথে দায়িত্ব পালনে ব্রত থাকেন।২. আধুনিক রাষ্ট্র গণতান্ত্রিক রাষ্ট্র। গণতান্ত্রিক রাষ্ট্রে বহুদল ও মত থাকে। কাজেই অন্যের মতামত সহনশীলতার সাথে গ্রহণ করে নিজের মতামত প্রকাশ করতে হয়। মূল্যবোধ ব্যক্তিকে সহনশীলতার শিক্ষা দেয়। ফলে গণতান্ত্রিক ব্যবস্থা সফলতা লাভ করে। ৩. মূল্যবোধ কোনো জনগোষ্ঠীর মধ্যে মানসিক ঐক্য প্রতিষ্ঠা করে। ফলে তাদের মাঝে জাতীয়তাবোধ সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ বলা যায়, ১৯৫২ সালের মহান ভাষা আন্দোলন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের চেতনা এবং অসাম্প্রদায়িক মূল্যবোধের মাধ্যমে আমাদের মধ্যে জাতীয়তাবোধ সৃষ্টি করেছিল। ৪. মানুষের মধ্যে নৈতিক মূল্যবোধ জাগ্রত হলে সে ভালো-মন্দ, ন্যায়-অন্যায়, সততা-শঠতার পার্থক্য বুঝতে পারে। নৈতিক মূল্যবোধসম্পন্ন মানুষ কল্যাণকর কাজে নিয়োজিত হতে অনুপ্রেরণা লাভ করে। ৫. সত্য সর্বদা সুন্দর। মূল্যবোধ সত্যের ওপর প্রতিষ্ঠিত। আর সত্যকে প্রতিষ্ঠার জন্য মানুষ একদিকে যেমন অধ্যবসায়ী হয়, অন্যদিকে আত্মবিশ্বাসী হয়। ৬. মূল্যবোধের অনুপ্রেরণা মানুষকে তার অধিকার ও কর্তব্য সম্পর্কে, সচেতন করে তোলে। ফলে প্রত্যেকে নিজ অধিকার ভোগে সচেতন হয়। সাথে সাথে তার কর্তব্য পালনেও সচেষ্ট থাকে। এরূপ অধিকার ও কর্তব্যবোধসম্পন্ন ব্যক্তি মানব কল্যাণে ব্রত হয় এবং সমাজের উন্নয়নে সচেষ্ট হয়। ৭. মূল্যবোধ আইনের ভিত্তি। কারণ, মূল্যবোধ বিবর্জিত আইন সমাজে টিকে থাকতে পারে না। অতএব বলা যায়, আইন সভায় প্রণীত আইন মূল্যবোধের ওপর প্রতিষ্ঠিত বিধায় সমাজের স্বীকৃতি লাভ করে এবং তা কার্যকর করা সম্ভবপর হয়। উপরিউক্ত আলোচনার মাধ্যমে সুস্পষ্টভাবে প্রতীয়মান হয় যে, মানবিক গুণাবলি বিকাশে মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। মানবিক গুণাবলি বিকাশের মাধ্যমে সুসভ্য ও সুশৃঙ্খল সমাজ প্রতিষ্ঠার ক্ষেত্রে মূল্যবোধ বিশেষ ভূমিকা পালন করে।
HSCCivics 1st Paperসরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ, চট্টগ্রাম 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।