শেয়ারFacebookWhatsApp

আইন কী?

উত্তর: আইন হলো রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়মকানুন যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

HSC Civics 1st Paper · CQ

উদ্দীপক

শামীম নামক এক বখাটে ছেলে প্রায়ই জেরিনকে স্কুলে যাওয়ার পথে উত্ত্যক্ত করত। এ অবস্থা থেকে রক্ষা পেতে জেরিনের পিতা এলাকাবাসীর সাহায্য চান। এর পরিপ্রেক্ষিতে শামীম ক্ষুব্ধ হয়ে আরও বেশি উত্ত্যক্ত করতে শুরু করে। অবশেষে জেরিনের বাবা থানায় মামলা করতে যান। কিন্তু কর্তৃপক্ষ মামলা নিতে অস্বীকৃতি জানায়।

মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ · 2025

উত্তর

আইন হলো রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়মকানুন যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে।

উত্তর

রাষ্ট্রের শাসন ও বিচারসংক্রান্ত কাজ সম্পাদনের জন্য সরকারের যে বিভাগ আইন প্রণয়ন করে এবং প্রয়োজনে যেকোনো আইন সংশোধন বা পরিবর্তন কিংবা বাতিল করে তা আইন বিভাগ। আর সরকারের যে বিভাগ সংবিধান ও আইনসভা প্রণীত আইন অনুসারে রাষ্ট্রীয় কার্য পরিচালনা করে, সেটি শাসন বিভাগ। অন্যদিকে, সরকারের যে বিভাগ আইন অনুযায়ী অপরাধীকে শাস্তি দেয় ও নিরপরাধকে মুক্তি দেয় এবং জনগণের অধিকার সংরক্ষণ করে সেটি বিচার বিভাগ। সরকারের তিন বিভাগের কাজ ভিন্ন ভিন্ন এবং তারা স্বাধীনভাবে কাজ করে থাকে।

উত্তর

জেরিনের ক্ষেত্রে আইনগত স্বাধীনতা খর্ব হয়েছে। আইনগত স্বাধীনতা রাষ্ট্রীয় আইন, সংবিধান এবং অন্যান্য মাধ্যমে যেসব অধিকারকে সুনির্দিষ্টভাবে নির্ধারণ করে দেওয়া আছে তার সংরক্ষণ করে। আইনগত স্বাধীনতার মাধ্যমে ব্যক্তির কোনো অধিকার লঙ্ঘিত হলে ব্যক্তি আইনের আশ্রয় লাভের সুযোগ পায়। আইনগত স্বাধীনতা এভাবে সমাজের শৃঙ্খলা ধরে রেখে সুশাসন নিশ্চিত করে ও অপরাধীকে সাজা দেয়। উদ্দীপকে দেখা যায় যে, জেবিন ইভটিজিংয়ের শিকার হয়ে থানায় মামলা করতে যায়। কিন্তু থানা মামলা' গ্রহণ না করে তাদেরকে ফেরত পাঠায়। বাংলাদেশের আইনের মাধ্যমে ব্যক্তির চলাফেরার স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। এই স্বাধীনতা কোনোভাবে লঙ্ঘিত হলে সে আইনের আশ্রয় নিতে পারে। উদ্দীপকে যেটির প্রয়োগ দেখা যায় না। কাজেই বলা যায় যে, জেরিনের ক্ষেত্রে আইনগত স্বাধীনতার লঙ্ঘন হয়েছে।

উত্তর

জেরিনের ঘটনায় আইনের শাসন সুষ্ঠুভাবে প্রতিফলিত হয়নি বলে আমি মনে করি। আইনের শাসন বলতে আইনের প্রাধান্য স্বীকার করা ও আইন অনুযায়ী শাসন করাকে বোঝায়। আইনের শাসনে সকলেই আইনের দৃষ্টিতে সমান ও সকলের জন্য একই ধরনের আইন প্রযোজ্য হয়। আইনের শাসন জাতি-ধর্ম-বর্ণ-গোত্র-লিঙ্গ প্রভৃতির ভেদাভেদ না করে সকলের জন্য নিরপেক্ষভাবে কাজ করে ও তাদের অধিকার রক্ষা করে।আইনের শাসন প্রতিষ্ঠার জন্য নিরপেক্ষ, স্বাধীন বিচার বিভাগ এবং দুর্নীতিমুক্ত আইন প্রয়োগকারী সংস্থা জরুরি। উদ্দীপকে দেখা যায়, জেরিন উত্ত্যক্তের শিকার হলেও সে কোনো প্রতিকার পায়নি। তার বাবার করা মামলা থানা কর্তৃপক্ষ নিতে অস্বীকৃতি জানায়। যদিও সংবিধানে মৌলিক অধিকারের সন্নিবেশ ও রাষ্ট্রীয়অন্যান্য আইনের মাধ্যমে জেরিনের বিচার পাবার অধিকার আছে ও সংশ্লিষ্ট আইন বিদ্যমান, কিন্তু আইনের শাসন না থাকার জন্য সংশ্লিষ্ট আইন সমভাবে প্রযোজ্য হয়নি। যেসব দেশে সুশাসনের অভাব, সেখানে আইন প্রয়োগকারী সংস্থা নিরপেক্ষভাবে কাজ করে না বা করতে পারে না। জেরিনের ঘটনায় তা সুস্পষ্টরূপে ফুটে উঠেছে। আইনের দৃষ্টিতে সকলের সমতা ও সকলেই একই আইনের অধীন হলেও আইনের শাসনের অভাবে জেরিন বিচার পেতে ব্যর্থ হয়। সুতরাং বলা যায়, 'জেরিনের ঘটনায় আইনের শাসন সুষ্ঠুভাবে প্রতিফলিত হয়নি' মন্তব্যটি যথার্থ।
HSCCivics 1st Paperমুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।