শেয়ারFacebookWhatsApp

'আইনসভা আইনের প্রধান উৎস'- ব্যাখ্যা কর।

উত্তর: বর্তমান সময়ে আইনসভা আইনের প্রধান উৎস হিসেবে কাজ করে। পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে আইনসভা গঠিত হয়। এ আইনসভার বৈঠকে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে আইন প্রণীত হয়। এজন্য আইনসভাকে আইনের প্রধান উৎস হিসেবে বিবেচনা করা হয়। উদাহরণস্বরূপ বাংলাদেশের আইনসভা বৈঠকের মাধ্যমে আইন, প্রণয়ন, সংশোধন ও বিলোপ করে থাকে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

'আইনসভা আইনের প্রধান উৎস'- ব্যাখ্যা কর।

উদ্দীপক

সৌদি আরবে এক লোক চুরি করে ধরা পড়ে। বিচারে তা প্রমাণিত হওয়ায় তার হাত কেটে দেওয়ার রায় হয়। কারণ পবিত্র কুরআনে চুরির জন্য হাত কাটার বিধান রয়েছে।

মুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ · 2025

উত্তর

যে চিন্তাভাবনা, লক্ষ্য, উদ্দেশ্য ও সংকল্প মানুষের সামগ্রিক আচার-ব্যবহার ও কর্মকাণ্ডকে নিয়ন্ত্রিত ও পরিচালিত করে তাকেই মূল্যবোধ বলা হয়।

উত্তর

বর্তমান সময়ে আইনসভা আইনের প্রধান উৎস হিসেবে কাজ করে। পৃথিবীর প্রায় প্রতিটি দেশেই নির্বাচিত জনপ্রতিনিধিদের মাধ্যমে আইনসভা গঠিত হয়। এ আইনসভার বৈঠকে সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে আইন প্রণীত হয়। এজন্য আইনসভাকে আইনের প্রধান উৎস হিসেবে বিবেচনা করা হয়। উদাহরণস্বরূপ বাংলাদেশের আইনসভা বৈঠকের মাধ্যমে আইন, প্রণয়ন, সংশোধন ও বিলোপ করে থাকে।

উত্তর

উদ্দীপকে সৌদি আরবের ইসলামী শরিয়াভিত্তিক রাষ্ট্রটিতে পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআন আইনের অন্যতম উৎস হিসেবে পরিগণিত হয়। ধর্মগ্রন্থ পৃথিবীতে এসেছে মানুষকে অসত্য, অসুন্দর, পাপ পঙ্কিলতার অবক্ষয় থেকে টেনে তুলে সুখী, সুন্দর, কল্যাণময় জীবনের সোনালি দিক নির্দেশনার জন্য। ধর্মীয় অনুশাসনের অনেক কিছুই পরবর্তীকালে রাষ্ট্রীয় স্বীকৃতি লাভের মাধ্যমে আইনে পরিণত হয়। যেমন- মুসলিম আইন, হিন্দু আইন। আমাদের দেশে পারিবারিক ও সম্পত্তি আইনগুলো ইসলাম ও হিন্দুধর্ম থেকে এসেছে। বর্তমানেও অনেক দেশে ধর্মীয় বিধি-বিধান আইন হিসেবে কার্যকর রয়েছে। তাছাড়া মধ্যপ্রাচ্যের অনেক দেশের প্রচলিত আইনগুলো হলো ধর্মীয় বিধি-বিধানের সমষ্টি। উদ্দীপকেও আমরা দেখতে পাই, মধ্যপ্রাচ্যের ইসলামী শরিয়াভিত্তিক একটি রাষ্ট্রের এক লোক চুরির দায়ে অভিযুক্ত এবং অপরাধী হিসেবে প্রমাণিত হওয়ায় বিচারক তার হাত কেটে দেওয়ার রায় দিয়েছেন। উক্ত রায়টি দেওয়া হয়েছে পবিত্র কুরআনের বিধান অনুযায়ী। চুরি ছাড়াও অন্যান্য অপরাধের বিচারের ক্ষেত্রেও সেদেশে কুরআনের বিধান অনুযায়ী বিচার করা হয়ে থাকে। এ থেকে প্রমাণিত হয় যে, মধ্যপ্রাচ্যের ইস্লামী শরিয়াভিত্তিক রাষ্ট্রের আইনের উৎস হলো পবিত্র ধর্মগ্রন্থ আল-কুরআন।

উত্তর

হ্যাঁ, আমি মনে করি যে, প্রচলিত প্রথা থেকেও আইনের সৃষ্টি হয়। প্রথা বলতে প্রাচীনকাল থেকে যেসব আচার-ব্যবহার, রীতিনীতি ও অভ্যাস সমাজের অধিকাংশ জনগণ কর্তৃক সমর্থত, স্বীকৃত ও পালিত হয়ে আসছে সেগুলোকে বোঝায়। কোনো প্রথা' যখন সমাজে দীর্ঘদিন ধরে প্রচলিত থাকে এবং মানুষ সেটাকে স্বাভাবিক ও প্রয়োজনীয় মনে করে, তখন সেটি ধীরে ধীরে আইনে পরিণত হতে পারে। ব্রিটেনের আইনের ক্ষেত্রে প্রথা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আবার লিখিত আইনের পূর্বে মানুষ তাদের জীবন প্রথানুসারে পরিচালনা করত। যখন লিখিত আইনের প্রয়োজনীয়তা দেখা যায় তখন প্রথাকেই আইনের অন্তর্ভুক্ত করা হয়। আদিবাসী সমাজগুলোতে এ রীতি বেশ প্রচলিত। আন্তর্জাতিক আইনের ক্ষেত্রেও প্রথার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। অনেক আন্তর্জাতিক আইন মূলত বিভিন্ন দেশের মধ্যে দীর্ঘদানের প্রথা ও রীতিনীতির ফল। কোনো প্রথা আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলে তা বিভিন্ন দেশ অনুসরণ করতে থাকে।এভাবে প্রথা একসময় আন্তর্জাতিক আইনের অংশে পরিণত হয়। আদালতও অনেক ক্ষেত্রে বিশেষ কোনো প্রথাকে আইনি ভিত্তি হিসেবে স্বীকৃতি দেয়। যদি কোনো প্রথা সমাজে দীর্ঘদিন ধরে প্রচলিত থাকে এবং সেটি জনস্বার্থের পরিপন্থি না হয় তবে আদালত সেই প্রথাকে আইনি মর্যাদা দিতে পারে। অনেক দেশে পারিবারিক আইন ও উত্তরাধিকার আইনও প্রচলিত প্রথা থেকে তৈরি হয়েছে। বিভিন্ন সমাজে বিবাহের রীতি, সম্পত্তির উত্তরাধিকার ইত্যাদি বিষয়গুলো মূলত প্রচলিত প্রথার ওপর ভিত্তি করেই গঠিত। সুতরাং এটা নির্দ্বিধায় বলা যায়, প্রচলিত প্রথা সমাজের দীর্ঘদিনের অভিজ্ঞতার ফল এবং এটি আইনের গুরুত্বপূর্ণ উৎস।
HSCCivics 1st Paperমুমিনুন্নিসা সরকারি মহিলা কলেজ, ময়মনসিংহ 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।

'আইনসভা আইনের প্রধান উৎস'- ব্যাখ্যা কর। | Prosthuti