উদ্দীপকে বর্ণিত বিচারকের ভূমিকা নতুন আইন সৃষ্টিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। উদ্দীপকে জনাব রফিক সাহেব সহকারী জজ হিসেবে কর্মরত। তিনি মামলার রায় প্রদানে বিদ্যমান আইনের সাহায্য নেন। বিদ্যমান আইনে মামলার সমস্যা সমাধান না করতে পারলে অর্জিত জ্ঞান, অভিজ্ঞতা ও প্রজ্ঞার মাধ্যমে সমস্যার সমাধান করেন। এসব প্রায় পরবর্তীতে দৃষ্টান্ত হিসেবে গৃহীত হয় এবং অনুসরণীয় হয়ে নতুন আইনে স্বীকৃতি লাভ করে। এই ক্ষেত্রে বিচারকের ন্যায়বোধ, প্রজ্ঞা, অভিজ্ঞতা ও বিচক্ষণতার মাধ্যমে নতুন আইন সৃষ্টি হয়, যা আইনের উৎস হিসেবে ন্যায়বোধকে সুনির্দিষ্ট করে। আইনের বিভিন্ন উঠে মধ্যে এই ন্যায়বোধ অন্যতম। প্রাচীন রোমের প্রেটবগণ ন্যায় বিচারের মাধ্যমে নতুন আইন প্রণয়ন করতেন। তাছাড়া গ্রেট ব্রিটেনেও অতীতকাল থেকে ন্যায়বিচারের মাধ্যমে আইন প্রবর্তন করা হচ্ছে।সুতরাং, এভাবেই উদ্দীপকের বর্ণিত বিচারক জনাব রফিক সাহেবের বর্ণিত ভূমিকা নতুন আইন সৃষ্টিতে অবদান রাখছে।