উদ্দীপকে আইনের বিচারকের রায় উৎসটির কথা বলা হয়েছে।
আইনের উৎস হিসেবে বিচারালয়ের বা বিচারকদের সিদ্ধান্ত আইনের গুরুত্বপূর্ণ একটি উৎস।বিচারকগণ প্রচলিত আইনের অদ্ভুত পরিস্থিতি মোকাবেলার জন্য নতুন ভাবে ব্যাখ্যা করেন এবং কখনো কখনো আইনের ত্রুটিবিচ্যুতিসমূহ তুলে ধরেন। আবার যখন প্রচলিত আইন অনুযায়ী মামলা-মকদ্দমার নিষ্পত্তি করতে সমর্থ হন না তখন তারা নিজস্ব বিবেক,প্রজ্ঞা ও অভিজ্ঞতা থেকে নতুন নতুন আইন সৃষ্টি করেন এবং আইনের যথার্থতা বিশ্লেষণ করেন। পরবর্তী বিচারক প্রণীত যেসব আইন অন্যান্য বিচারক কর্তৃক ব্যাপকভাবে অনুষ্ঠিত হতে থাকে।
উদ্দীপকে দেখা যায়, জামিল হাসান উচ্চ আদালতের একজন বিচারক। আদালতে একটি জটিল মামলার রায় প্রদান করতে গিয়ে বিদ্যমান আইনের কোন সমাধান না পেয়ে নিজের প্রজ্ঞা ও বিবেক বুদ্ধি অনুসারে বিচার কাজ সম্পূর্ণ করেন। ফলে নতুন আইনের সৃষ্টি হয়।
এরূপ বর্ণনায় আইনের বিচারকের রায় উৎসটি প্রকাশ পেয়েছে। সারা বিশ্বে বিচারকের রায় গুরুত্বপূর্ণ উৎস হিসেবে বিবেচিত। মার্কিন যুক্তরাষ্ট্রের মার্শাল, হিউজেস প্রমুখ বিচারক এভাবে বহু আইন সৃষ্টি করেছেন।