শেয়ারFacebookWhatsApp

নৈতিকতা বলতে কী বোঝায়?

উত্তর: নৈতিকতা বলতে বোঝায় মানুষের বিবেকবোধ, ন্যায়নীতি তথা মূল্যবোধের ওপর ভিত্তি করে সুষ্ঠু বিধিনিষেধের সমষ্টি। নৈতিকতা হলো নীতিঘটিত বা নীতিসংক্রান্ত বিষয়, যা সুনীতি, সৎ নীতি বা উৎকৃষ্ট নীতিকে ধারণ করে। অর্থাৎ নৈতিকতা হলো এক ধরনের মানসিক অবস্থা, যা কাউকে অপরের মঙ্গল কামনা করতে এবং সমাজের প্রেক্ষিতে ভালো কাজের অনুপ্রেরণা দেয়। নৈতিকতা হলো সমাজ কর্তৃক স্বীকৃত আচরণবিধি। নৈতিকতা মানুষের মনে উদ্ভব ও বিকশিত হয় এবং এটিকে সমাজ লালন করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

নৈতিকতা বলতে কী বোঝায়?

উদ্দীপক

রবিউলের কলেজের সামনে মারামারি হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ কলেজ থেকে বাড়ি ফেরার পথে রবিউলকে গ্রেফতার করে। তার অপরাধ কী এবং সে গ্রেফতারি পরোয়ানা দেখতে চায়? পুলিশ তাকে গ্রেফতারি পরোয়ানা' দেখাতে 'পারে না। পরদিন তাকে আদালতে হাজির করা হয়। তিনি বিচারককে বলেন, আমি আমার অপরাধ সম্পর্কে কিছুই জানি না। আমি এদেশের নাগরিক, এদেশে । আমার সুবিচার পাওয়ার অধিকার রয়েছে। তার কোনো অপরাধ না থাকায় বিচারক তাকে মুক্তির আদেশ প্রদান করেন।

Jessore · 2025

উত্তর

আইন ফারসি ভাষার শব্দ।

উত্তর

নৈতিকতা বলতে বোঝায় মানুষের বিবেকবোধ, ন্যায়নীতি তথা মূল্যবোধের ওপর ভিত্তি করে সুষ্ঠু বিধিনিষেধের সমষ্টি। নৈতিকতা হলো নীতিঘটিত বা নীতিসংক্রান্ত বিষয়, যা সুনীতি, সৎ নীতি বা উৎকৃষ্ট নীতিকে ধারণ করে। অর্থাৎ নৈতিকতা হলো এক ধরনের মানসিক অবস্থা, যা কাউকে অপরের মঙ্গল কামনা করতে এবং সমাজের প্রেক্ষিতে ভালো কাজের অনুপ্রেরণা দেয়। নৈতিকতা হলো সমাজ কর্তৃক স্বীকৃত আচরণবিধি। নৈতিকতা মানুষের মনে উদ্ভব ও বিকশিত হয় এবং এটিকে সমাজ লালন করে।

উত্তর

রবিউলের গ্রেফতারে আইনের শাসনের ব্যত্যয় ঘটেছে।আইনের শাসন বলতে বোঝায় রাষ্ট্রে এমন একটি শাসনব্যবস্থা, যেখানে সকল ব্যক্তি ও প্রতিষ্ঠান আইন দ্বারা পরিচালিত হয় এবং আইনের দৃষ্টিতে সবাই সমান। এই নীতি অনুযায়ী কোনো ব্যক্তিকে তার বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণ না হওয়া পর্যন্ত দোষী বলা যায় না এবং যথাযথ আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই বিচার কার্য সম্পন্ন হতে হয়।রবিউলের কলেজের সামনে সংঘটিত মারামারির ঘটনার পর পুলিশ সন্দেহের ভিত্তিতে তাকে বাড়ি ফেরার পথে গ্রেফতার করে এবং সে গ্রেফতারি পরোয়ানা দেখতে চাইলে পুলিশ তা দেখাতে ব্যর্থ হয়। এ ঘটনায় আইনের শাসনের গুরুতর ব্যত্যয় ঘটেছে। কারণ, কোনো ব্যক্তিকে গ্রেফতার করতে হলে আইন অনুযায়ী গ্রেফতারি পরোয়ানা দেখানো বাধ্যতামূলক, যা রবিউলের ক্ষেত্রে মানা হয়নি। এতে তার আত্মপক্ষ সমর্থনের সুযোগও অস্বীকার করা হয়েছে। এভাবে বিনা পরোয়ানায় কাউকে গ্রেফতার করা ব্যক্তি স্বাধীনতার লঙ্ঘন, যা আইনের শাসনের মূল চেতনার পরিপন্থী। সুতরাং, রবিউলের এই গ্রেফতার নাগরিক অধিকার ও ন্যায়বিচারের নীতিকে লঙ্ঘন করেছে।

উত্তর

রবিউলের প্রতি আদালতের রায়ের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা পেয়েছে।আইনের শাসন ন্যায়বিচার প্রতিষ্ঠার অন্যতম প্রধান ভিত্তি। এটি এমন একটি নীতি, যেখানে প্রত্যেক নাগরিকের স্বাধীনতা, অধিকার ও নিরাপত্তা সুনিশ্চিত হয়। কোনো ব্যক্তি অপরাধ না করলে তাকে দন্ড দেওয়া যায় না-এই নীতির মাধ্যমেই স্বচ্ছ ও সুশাসনমূলক সমাজ গড়ে ওঠে। আইনের শাসন ব্যক্তি-স্বাধীনতা রক্ষা করে এবং স্বেচ্ছাচারিতা প্রতিরোধ করে।উদ্দীপকে দেখা যায়, রবিউলকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয় এবং পরদিন আদালতে তোলা হলে তিনি বলেন, তিনি জানেন না কেন তাকে আটক করা হয়েছে। এরপর বিচারক অপরাধের সুনির্দিষ্ট প্রমাণ না পাওয়ায় তাকে মুক্তি দেন। এই ঘটনাটি বিশ্লেষণ করলে বোঝা যায়, আইনের শাসনের মূলনীতি-বিনা অপরাধে কাউকে দণ্ড না দেওয়া, ন্যায়সংগত বিচার পাওয়ার অধিকার এবং বিচারপতির নিরপেক্ষতা-এসবই আদালত বজায় রেখেছে। রবিউল আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়েছেন, আদালত স্বাধীনভাবে বিচার বিশ্লেষণ করেছে এবং অভিযোগ না থাকায় তাকে অব্যাহতি দিয়েছে। এটি দেখায় যে, ক্ষমতাবান কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষ খামখেয়ালিভাবে কাউকে দোষী প্রমাণ করতে পারে না, যদি না তা যথাযথ আইন ও প্রক্রিয়া অনুসরণ করে প্রমাণিত হয়। আদালতের এই রায় ব্যক্তি-স্বাধীনতার, সুরক্ষা, বিচার বিভাগের নিরপেক্ষতা এবং আইনের প্রাধান্যকে বাস্তবায়ন করেছে।অতএব, রবিউলের মুক্তির আদেশ শুধু একটি ব্যক্তিগত বিজয় নয়, বরং রাষ্ট্রে আইনের শাসনের প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করার একটি সফল দৃষ্টান্ত। এটি নাগরিক অধিকার রক্ষায় একটি শিক্ষণীয় উদাহরণ হিসেবেও বিবেচিত।
HSCCivics 1st PaperJessore 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।