'আইনের উৎসগুলো ভিন্ন হওয়ার কারণে বিভিন্ন প্রকার আইন গড়ে উঠেছে'- উক্তিটির সাথে আমি একমত।আইন হলো রাষ্ট্র কর্তৃক প্রণীত বিধিবিধান যা মানুষের আচরণ নিয়ন্ত্রণ করে এবং সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখে। আইনের কয়েকটি উৎস আছে। প্রতিটি উৎসের নিজস্ব বৈশিষ্ট্য এবং প্রভাব থাকার কারণে বিভিন্ন ধরনের আইন তৈরি হয়। সমাজে দীর্ঘকাল ধরে চলে আসা প্রথা ও রীতিনীতিগুলো আইনের অন্যতম উৎস। যখন কোনো প্রথা বা রীতিনীতি সমাজে স্বীকৃতি লাভ করে এবং মানুষ তা মেনে চলতে বাধ্য হয়, তখন সেটি আইনে পরিণত হয়। বিভিন্ন ধর্মের অনুশাসন ও বিধিবিধান আইনের গুরুত্বপূর্ণ উৎস হিসেবে কাজ করে। অনেক দেশে ধর্মীয় আইন প্রচলিত রয়েছে, যা ধর্মগ্রন্থ এবং ধর্মীয় নেতাদের ব্যাখ্যার ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে।আবার আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে আইনসভা আইনের প্রধান উৎস। আইনসভা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের নিয়ে গঠিত হয় এবং তারা দেশের প্রয়োজন অনুযায়ী আইন তৈরি করে। অন্যদিকে বিচারকরা যখন কোনো মামলার রায় দেন, তখন সেই রায় একটি নজির হিসেবে কাজ করে এবং ভবিষ্যতে একই ধরনের মামলায় তা অনুসরণ করা হয়। বিজ্ঞানসম্মত আলোচনা ও গবেষণার মাধ্যমে নতুন নতুন তথ্য ও ধারণা পাওয়া যায়, যা আইনের ভিত্তি হিসেবে কাজ করে। যখন কোনো বিষয়ে জনগণের মধ্যে একটি সাধারণ ধারণা বা মতামত তৈরি হয়, তখন সরকার সেই মতামতের ভিত্তিতে আইন প্রণয়ন করে। এর বাইরে ন্যায়বোধ ও বিবেক, আন্তর্জাতিক আইন, নির্বাহী আদেশ, চুক্তি প্রভৃতিও আইনের গুরুত্বপূর্ণ উৎস যা আইনের ভিন্নতা নিয়ে আসে।সুতরাং বলা যায়, নাফিজের মন্তব্যটি যৌক্তিক। আইনের প্রতিটি উৎস নিজস্ব বৈশিষ্ট্য এবং প্রভাব রাখে, যার কারণে বিভিন্ন ধরনের আইন তৈরি হয়। এ ভিন্নতা আইনের পরিধিকে বিস্তৃত করে এবং সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে সাহায্য করে।