শেয়ারFacebookWhatsApp

অর্থনৈতিক সাম্য বলতে কী বোঝায়?

উত্তর: অর্থনৈতিক সাম্য হলো জাতি-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, ধনী-দরিদ্র সকল মানুষ যখন কাজ করার, ন্যায্য মজুরি পাবার সুবিধা লাভ করে তখন সেটা হলো অর্থনৈতিক সাম্য। অর্থনৈতিক সাম্যের মূলকথা হলো যোগ্যতা অনুযায়ী সম্পদ ও সুযোগের রণ্টন। অর্থাৎ অর্থ উপার্জন ও বণ্টন বিষয়ে বৈষম্য দূর করে সকলকে অর্থনৈতিক ক্ষেত্রে সমান সুযোগ-সুবিধা প্রদান করাই হলো অর্থনৈতিক সাম্য।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

অর্থনৈতিক সাম্য বলতে কী বোঝায়?

উদ্দীপক

এলাকার ছোট-বড় সবার পছন্দের ব্যক্তি জনাব 'XX^{\prime} এমন কিছু আদর্শ বা রীতিনীতি মেনে চলেন, যা সমাজকর্তৃক সমর্থিত। এসব রীতিনীতি বা গুণাবলি মানুষের মধ্যে শুভ বুদ্ধি, শুভ চিন্তার বিকাশ ঘটায়। সমাজের নিকট তাই এসব গুণাবলি খুবই প্রত্যাশিত।

Sylhet · 2025

উত্তর

আইন হচ্ছে সমাজকর্তৃক স্বীকৃত এবং রাষ্ট্র কর্তৃক অনুমোদিত নিয়মকানুন, যা মানুষের বাহ্যিক আচরণ নিয়ন্ত্রণ করে।

উত্তর

অর্থনৈতিক সাম্য হলো জাতি-ধর্ম-বর্ণ, নারী-পুরুষ, ধনী-দরিদ্র সকল মানুষ যখন কাজ করার, ন্যায্য মজুরি পাবার সুবিধা লাভ করে তখন সেটা হলো অর্থনৈতিক সাম্য। অর্থনৈতিক সাম্যের মূলকথা হলো যোগ্যতা অনুযায়ী সম্পদ ও সুযোগের রণ্টন। অর্থাৎ অর্থ উপার্জন ও বণ্টন বিষয়ে বৈষম্য দূর করে সকলকে অর্থনৈতিক ক্ষেত্রে সমান সুযোগ-সুবিধা প্রদান করাই হলো অর্থনৈতিক সাম্য।

উত্তর

উদ্দীপকে আমার পঠিত মূল্যবোধের ধারণা প্রতিফলিত হয়েছে।মূল্যবোধ হলো সমাজে ভালো-মন্দ, উচিত-অনুচিত সম্পর্কে প্রচলিত মানদণ্ড ও নীতিকাঠামো, যা মানুষের চিন্তাভাবনা, আচরণ ও কার্যকলাপকে নিয়ন্ত্রিত করে। এটি ব্যক্তিগত এবং সামাজিক জীবনে সঠিক, ও গ্রহণযোগ্য আচরণ বাছাইয়ে সাহায্য করে। মূল্যবোধ সমাজের সংস্কৃতি, ঐতিহ্য ও সভ্যতার ভিত্তি তৈরি করে এবং ব্যক্তিকে দায়িত্বশীল নাগরিক হতে প্রেরণা দেয়।উদ্দীপকে জনাব 'XX^{\prime}-এর যে আদর্শ বা রীতিনীতি অনুসরণের কথা বলা হয়েছে, তা সমাজের কাছে গৃহীত ও সম্মানিত। সমাজের ছোট-বড় সবাই তাকে পছন্দ করে কারণ তিনি এমন কিছু আচরণ ও গুণাবলি ধারণ করেন, যা সমাজে শুভবোধ ও শুভচিন্তা ছড়িয়ে দেয়। এ থেকেই বোঝা যায়, তার আচরণ মূল্যবোধ দ্বারা পরিচালিত এবং তিনি সমাজে একটি আদর্শিক দৃষ্টান্ত। এটি প্রমাণ করে যে মূল্যবোধ ব্যক্তির আচরণে প্রতিফলিত হয় এবং সেই আচরণ যখন সমাজের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হয়, তখন তা সামাজিকভাবে সমাদৃত হয়। মূল্যবোধের এই প্রকাশ শুধু ব্যক্তির নয়, গোটা সমাজের ইতিবাচক বিকাশে ভূমিকা রাখে।

উত্তর

সুশাসন প্রতিষ্ঠায় উদ্দীপকে প্রতিফলিত ধারণা তথা মূল্যবোধের গুরুত্ব অত্যধিক।সুশাসন হলো একটি শাসনব্যবস্থা যেখানে ন্যায়বিচার, স্বচ্ছতা, দায়বদ্ধতা ও অংশগ্রহণ নিশ্চিত করা হয়। এটি এমন এক প্রক্রিয়া যা নাগরিকদের অধিকার রক্ষা করে এবং রাষ্ট্রীয় সম্পদের যথাযথ ব্যবহারের মাধ্যমে জনগণের কল্যাণ নিশ্চিত করে। সুশাসনের মূল লক্ষ্য হলো একটি স্থিতিশীল, ন্যায়ভিত্তিক ও অংশগ্রহণমূলক সমাজ গঠন করা।সুশাসন প্রতিষ্ঠার জন্য এই মূল্যবোধের গুরুত্ব অপরিসীম। কারণ মূল্যবোধের উপাদানসমূহ যেমন নৈতিকতা, ন্যায়বিচার, কর্তব্যবোধ ও জনকল্যাণমুখিতা সরাসরি সুশাসনের বিভিন্ন উপাদানের সঙ্গে সম্পর্কযুক্ত। উদাহরণস্বরূপ, আইনের শাসন কেবল আইন প্রণয়নের মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি কার্যকর হয় যখন নাগরিকরা ন্যায়বোধে উদ্বুদ্ধ হয়ে আইন মেনে চলে এবং রাষ্ট্রও আইন প্রয়োগে পক্ষপাতহীন থাকে। আবার নাগরিক সচেতনতা ও কর্তব্যবোধ মূল্যবোধের গুরুত্বপূর্ণ উপাদান, যা অংশগ্রহণমূলক শাসনের ভিত্তি। নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ন্যায়বিচার ও স্বচ্ছতা নিশ্চিত হয় না। একইভাবে, দায়িত্বশীলতা ও জবাবদিহিতা ব্যক্তিগত ও প্রাতিষ্ঠানিক পর্যায়ে সুশাসনের ভিত্তি হিসেবে কাজ করে, যা মূল্যবোধের মাধ্যমেই বিকাশ লাভ করে। উপরন্তু, রাষ্ট্র ও সরকারের জনকল্যাণমুখী আচরণ তখনই সম্ভব, যখন তা মূল্যবোধ দ্বারা পরিচালিত হয়। অর্থাৎ সুশাসনের প্রতিটি স্তরে মূল্যবোধ মৌলিক ভূমিকা পালন করে।সুতরাং বলা যায়, সুশাসন একটি গঠিত কাঠামো হলেও তার প্রাণশক্তি হলো মূল্যবোধ। তাই টেকসই সুশাসন প্রতিষ্ঠার জন্য সমাজে মূল্যবোধের চর্চা ও সংরক্ষণ অপরিহার্য। মূল্যবোধের অভাব হলে সুশাসনের প্রচেষ্টা ব্যর্থ হতে বাধ্য।
HSCCivics 1st PaperSylhet 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।