শেয়ারFacebookWhatsApp

স্থায়ীভাবে বসবাস করা কোন ধরনের অধিকার? ব্যাখ্যা কর।

উত্তর: স্থায়ীভাবে বসবাস করা নাগরিকের অন্যতম রাজনৈতিক অধিকার। আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে যেকোনো নাগরিকের রাষ্ট্রের অভ্যন্তরে স্থায়ীভাবে বসবাসের অধিকার রয়েছে। এই অধিকার নিশ্চিত না হলে ব্যক্তি চিরস্থায়ীভাবে কোথাও বসবাস করতে পারবে না, ফলে তার শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থানসহ অন্যান্য মৌলিক সুবিধা ব্যাহত হতে পারে। রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিককে এমন পরিবেশ প্রদান করা যেখানে সে স্থায়ীভাবে বসবাস করতে পারে এবং নিরাপদ জীবন গড়তে পারে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

স্থায়ীভাবে বসবাস করা কোন ধরনের অধিকার? ব্যাখ্যা কর।

উদ্দীপক

জনাব কামাল একজন বিচারক। তিনি একটি মামলা পরিচালনা করতে গিয়ে আইন অস্পষ্ট থাকায় নিজস্ব বিচারবুদ্ধি ও প্রজ্ঞার সাহায্যে রায় দেন। পরবর্তীতে সেই রায় আইনে পরিণত হয়।' তিনি আইনসংক্রান্ত একটি গ্রন্থও রচনা করেন। বিচারসংক্রান্ত কোনো জটিলতায় পড়লে বিচারকরা তার গ্রন্থটির সাহায্য নিয়ে থাকেন।

Mymensingh · 2025

উত্তর

সাধারণ অর্থে নৈতিকতা হলো নীতিমূলক, নীতি সম্বন্ধীয়। কথাবার্তা, আচার-আচরণে নীতির অনুসরণ করাই হলো নৈতিকতা।

উত্তর

স্থায়ীভাবে বসবাস করা নাগরিকের অন্যতম রাজনৈতিক অধিকার। আইনের দ্বারা আরোপিত যুক্তিসঙ্গত বাধানিষেধ সাপেক্ষে যেকোনো নাগরিকের রাষ্ট্রের অভ্যন্তরে স্থায়ীভাবে বসবাসের অধিকার রয়েছে। এই অধিকার নিশ্চিত না হলে ব্যক্তি চিরস্থায়ীভাবে কোথাও বসবাস করতে পারবে না, ফলে তার শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থানসহ অন্যান্য মৌলিক সুবিধা ব্যাহত হতে পারে। রাষ্ট্রের দায়িত্ব হলো নাগরিককে এমন পরিবেশ প্রদান করা যেখানে সে স্থায়ীভাবে বসবাস করতে পারে এবং নিরাপদ জীবন গড়তে পারে।

উত্তর

উদ্দীপকে আইনের উৎস হিসেবে বিচারকের রায় ও বিজ্ঞানসম্মত আলোচনা উৎস দুটির প্রতিফলন ঘটেছে।আইন একটি চলমান প্রক্রিয়া, যা কেবল প্রণয়নকারী সংস্থার মাধ্যমে নয়, বিচারক ও বিশেষজ্ঞদের চিন্তা-চেতনার মাধ্যমেও গড়ে ওঠে। কোনো একটি মামলা বা আইনি সমস্যার সমাধান করতে গিয়ে 'যখন প্রচলিত আইন অপর্যাপ্ত হয়, তখন বিচারক ও আইনবিদদের বিশ্লেষণ নতুন আইন গঠনে ভূমিকা রাখে।উদ্দীপকে দেখা যায়, জনাব কামাল বিচারক হিসেবে একটি মামলায় প্রচলিত আইন অস্পষ্ট থাকায় নিজ সিদ্ধান্ত ও প্রজ্ঞার আলোকে রায় প্রদান করেন, যা পরবর্তীতে আইন হিসেবে প্রতিষ্ঠিত হয়। এ থেকে স্পষ্ট যে এখানে 'বিচারকের রায়' বা 'বিচারক প্রণীত আইন'-এর প্রতিফলন ঘটেছে। এটি বিচার বিভাগের এক ধরনের আইন প্রণয়ন প্রক্রিয়া, যেখানে প্রয়োজনের খাতিরে বিচারক নতুন ব্যাখ্যা বা নিয়ম তৈরি করেন। একইসঙ্গে তিনি একটি গ্রন্থ রচনা করেন, যা পরবর্তীতে অন্যান্য বিচারক আইনি ব্যাখ্যার ক্ষেত্রে অনুসরণ করেন। এটি আইনবিদদের 'বিজ্ঞানসম্মত আলোচনার' একটি উদাহরণ, যা আদালতে মর্যাদার সঙ্গে গৃহীত হয় এবং আইনের বিকাশে ভূমিকা রাখে। কাজেই, উদ্দীপকে আইনের দুটি উৎসেরই-বিচারকের রায় ও বিজ্ঞানসম্মত আলোচনা-প্রতিফলন ঘটেছে।

উত্তর

'উদ্দীপকে বর্ণিত উৎসগুলো ছাড়াও আইনের আরো অনেক উৎস রয়েছে'- উক্তিটি যথার্থ।আইনের উৎসসমূহ বৈচিত্র্যময় ও বহুমুখী। সমাজে শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ন্যায়বিচার নিশ্চিত করার জন্য আইনের যে ধারাবাহিক বিকাশ ঘটেছে, তার পেছনে রয়েছে একাধিক উৎসের অবদান। শুধু একটি বা দুইটি উৎস নয়, সময়, পরিবেশ ও প্রয়োজনের ভিত্তিতে বিভিন্ন উৎস থেকে আইন উদ্ভব হয়েছে এবং আইনপ্রণয়ন ও প্রয়োগে এই উৎসগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।উদ্দীপকে আইনের গুরুত্বপূর্ণ দুটি উৎস বিচারকের রায় ও বিজ্ঞানসম্মত আলোচনা- প্রতিফলিত হয়েছে। তবে এগুলো ছাড়াও আইনের আরো উৎস রয়েছে। যেমন, প্রথা-সমাজে দীর্ঘদিন ধরে চালু থাকা রীতিনীতিকে কেন্দ্র করে গড়ে ওঠা আইন; ধর্মীয় বিধান-যা ব্যক্তিগত আইনগুলোতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে; এবং আইনসভা-যা রাষ্ট্রীয়ভাবে প্রণীত আইন তৈরি করে। আধুনিককালে নির্বাহী বিভাগের ঘোষণাও প্রশাসনিক আইনের রূপ নেয়। এসব উৎস আইনকে সময়োপযোগী ও জনগণের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করে তোলে। তাছাড়া জনমত একটি প্রভাবশালী উৎস, যা আইন প্রণয়নের ভিত্তি হিসেবে বিবেচিত হয়। সবশেষে বলা যায়, আইনের উৎস একাধিক এবং এসব উৎসের সম্মিলিত প্রয়োগেই একটি সমাজে কার্যকর ও মানবিক আইনব্যবস্থা গড়ে ওঠে।আলোচনার প্রেক্ষিতে তাই বলা যায়, আইনের উৎসসমূহ যত বেশি পরিপূর্ণ ও বাস্তবভিত্তিক হবে, আইন ততটাই জনগণের নিকট গ্রহণযোগ্য ও প্রাসঙ্গিক হবে।
HSCCivics 1st PaperMymensingh 2025
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।