শেয়ারFacebookWhatsApp

আইনের চারটি উচ্ছের নাম লিখ।

উত্তর: আইনের ৪ টি উৎসের নাম হলো: প্রথা, ধর্ম ন্যায়বোধ, আইন পরিষদ। প্রথা :আইনের একটি সুপ্রাচীন উৎসব প্রাচীনকাল থেকে যেসব আচার ব্যবহার রীতিনীতি অভ্যাস সমাজে অধিকাংশ জনগণ কর্তৃক সমর্থিত হয়ে পড়েছে তাকে প্রথা বলে। ধর্ম :ধর্মীয় অনুশাসন ও ধর্মগ্রন্থ আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস। ন্যায়বোধ: দেশে প্রচলিত আইন যখন যুগ উপযোগী বিবেচিত হয় না বা পরিবর্তিত অবস্থায় প্রেক্ষিতে কঠোর বা অনুপযুক্ত হয়ে ওঠে বিচারকরা তখন তাদের শুভবুদ্ধি সচেতন বুদ্ধিমত সেই আয়নের ব্যাখ্যা দিয়ে থাকেন কিনা নতুন আইন তৈরি করেন বিচারকের থেকে এভাবে অনেক নতুন আইন প্রণীত হয়েছে। আইন পরিষদ :আইনসভা জনমতের সাথে সঙ্গতি রেখা আইন প্রণয়ন করে।

HSC Civics 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Civics 1st Paper · সৃজনশীল

আইনের চারটি উচ্ছের নাম লিখ।

উদ্দীপক

সহপাঠী রনি ও সৌমি পাঠ্য বইয়ের আলোচনা করছিল। যা আমাদের ব্যক্তিগত, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে জড়িত। এটি সমাজ ও রাষ্ট্র কর্তৃক স্বীকৃত, ব্যক্তির আচরণকে নিয়ন্ত্রণ করে এবং জনকল্যাণে অপরিহার্য। রাষ্ট্রের সব নাগরিকের এ বিষয়ে জ্ঞান থাকলে কেউ কারো অধিকার ও স্বাধীনতা হস্তক্ষেপ করবে না।

সোনার বাংলা কলেজ · 2024

উত্তর

রাষ্ট্রের আইন দ্বারা আরোপিত কর্তব্য কে আইনগত কর্তব্য বলে।

উত্তর

আইনের ৪ টি উৎসের নাম হলো: প্রথা, ধর্ম ন্যায়বোধ, আইন পরিষদ। প্রথা :আইনের একটি সুপ্রাচীন উৎসব প্রাচীনকাল থেকে যেসব আচার ব্যবহার রীতিনীতি অভ্যাস সমাজে অধিকাংশ জনগণ কর্তৃক সমর্থিত হয়ে পড়েছে তাকে প্রথা বলে। ধর্ম :ধর্মীয় অনুশাসন ও ধর্মগ্রন্থ আইনের একটি গুরুত্বপূর্ণ উৎস। ন্যায়বোধ: দেশে প্রচলিত আইন যখন যুগ উপযোগী বিবেচিত হয় না বা পরিবর্তিত অবস্থায় প্রেক্ষিতে কঠোর বা অনুপযুক্ত হয়ে ওঠে বিচারকরা তখন তাদের শুভবুদ্ধি সচেতন বুদ্ধিমত সেই আয়নের ব্যাখ্যা দিয়ে থাকেন কিনা নতুন আইন তৈরি করেন বিচারকের থেকে এভাবে অনেক নতুন আইন প্রণীত হয়েছে। আইন পরিষদ :আইনসভা জনমতের সাথে সঙ্গতি রেখা আইন প্রণয়ন করে।

উত্তর

উদ্দীপকের আলোচনায় পাঠ্য বইয়ের আইন বিষয়টি ফুটে উঠেছে এর বৈশিষ্ট সমূহ ব্যাখ্যা করা হল: আইন ফার্সি শব্দ। ফার্সি ভাষায় আইন শব্দের অর্থ সুনির্দিষ্ট নীতি বা নিয়ম। সমাজ জীবনে প্রচলিত বিধি-বিধানের নামই আইন। ১. আইন কতগুলো প্রথা, রীতি-নীতি এবং নিয়মকানুনের সমষ্টি। ২. আইন মানুষের বাহ্যিক আচরণ ও কর্মকাণ্ড নিয়ন্ত্রণ করে । যেমন- আইনবিরোধী কোনো কাজের জন্য শাস্তি পেতে হয়। শাস্তির ভয়ে মানুষ অপরাধ থেকে বিরত থাকে। ৩. সমাজের যেসব নিয়ম রাষ্ট্র অনুমোদন করে সেগুলো আইনে পরিণত হয় । অন্য কথায়, আইনের পিছনে রাষ্ট্রীয় কর্তৃত্ব থাকে। রাষ্ট্রীয় অনুমোদন ও স্বীকৃতি ব্যতিরেকে কোনো বিধিবিধান আইনে পরিণত হয় না। ৪.আইন ব্যক্তিস্বাধীনতার রক্ষক হিসেবে কাজ করে । এজন্য আইনকে ব্যক্তিস্বাধীনতার ভিত্তি বলা হয়। ৫. আইন সর্বজনীন। সমাজের সকল ব্যক্তি আইনের দৃষ্টিতে সমান। জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, নারী-পুরুষ, ধনী, দরিদ্র সবার জন্য আইন সমানভাবে প্রযোজ্য। ৬. আইন অবশ্যই সুস্পষ্ট হবে। অন্যথায় নিরাপরাধী ক্ষতির সম্মুখীন হয়ে যেতে পারে। ৭. পরিবর্তনশীল: আইনকে দেশ, কাল ও সময় ভেদে পরিবর্তনশীল হতে হবে। ৮.আইনের বিধানগুলো সুনির্দিষ্ট ও সুস্পষ্ট। সুনির্দিষ্ট কর্তৃপক্ষ কর্তৃক আইন বলবৎ হয়। এ জন্যই আইনের ক্ষেত্রে কোন অস্পষ্টতা থাকে না। ৯. কেউ আইন ভঙ্গ করলে শাস্তি পেতে হয়। আইনের ব্যতিক্রম সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে বিধায় আইন অবশ্যই পালনীয়। তাই আইন ভঙ্গ করা শাস্তিযোগ্য অপরাধ। ১০.আইন হচ্ছে সার্বভৌম শক্তির আদেশ। তাই সকলেই আইন মেনে চলতে বাধ্য। সার্বভৌম শক্তি কর্তৃক সমর্থিত বিধায় আইনের স্থান সবার ঊর্ধ্বে। ১১.আইন প্রধানত মানুষের বাহ্যিক আচার-আচরণ ও ক্রিয়াকলাপকে নিয়ন্ত্রণ করে। মানুষের চিন্তা ভাবনার সাথে আইনের প্রত্যক্ষ কোন সম্পর্ক নেই।

উত্তর

আইন ও স্বাধীনতার সম্পর্ক বিশ্লেষণ করা হলো : আইন ও স্বাধীনতার সম্পর্ক নিয়ে পরস্পরবিরোধী দুটি মতবাদ প্রচলিত আছে।আইন ও স্বাধীনতার গভীর সম্পর্কের বিষয়ে মতামত ব্যক্ত করেন রাষ্ট্রবিজ্ঞানী অ্যারিস্টটল (Aristotle),জন লক (John Locke), জ্যা জ্যাক রুশো (Jean-Jacques Rousseau), উইলোবি (Willoughby), বার্কার (Barker), লাস্কি (Laski) প্রমুখ। তাঁদের মতে আইন সামাজিক কল্যাণ সাধন করে, ব্যক্তিত্ব বিকাশের পথ সুগম করে ও স্বাধীনতার ক্ষেত্র প্রসারিত করে। অপর পক্ষ মনে করে, আইন ও স্বাধীনতা পরস্পরবিরোধী।এ মতবাদ যাঁরা সমর্থন করেন তাঁরা হলেন জন স্টুয়ার্ট মিল (J. S Mill), ডাইসি (Dicey), হার্বার্ট স্পেন্সার (Herbert Spencer)।এ বিষয়ে তাঁদের যুক্তি হলো, আইন স্বাধীনতার ক্ষেত্রকে সংকুচিত করে তোলে। অধ্যাপক ডাইসির মতে, “আইন বৃদ্ধি পেলে স্বাধীনতা কমে এবং স্বাধীনতা বৃদ্ধি পেলে আইন কমে।”আইন ও স্বাধীনতার সম্পর্ক নিয়ে দু'ধরনের মতবাদ থাকা সত্ত্বেও আইন ও স্বাধীনতার গভীর সম্পর্কের বিষয়টি অধিক যৌক্তিক ও তাৎপর্যপূর্ণ। কারণ, আইন ও স্বাধীনতা পরস্পর পরিপূরক। ১। আইন স্বাধীনতার শর্ত: আদর্শবাদী দার্শনিকগণ আইনকে স্বাধীনতার শর্ত হিসেবে উল্লেখ করেছেন। সমাজব্যবস্থায় আইন না থাকলে সমাজে বিশৃঙ্খলা বিরাজ করত, সামাজিক অন্যায়-অবিচার বেড়ে যেত। ২। আইন স্বাধীনতার রক্ষক: আইন স্বাধীনতাকে যথাযথভাবে উপভোগ করার সুযোগ সৃষ্টি করে। আইনের কর্তৃত্ব ও নিয়ন্ত্রণের মাধ্যমে ব্যক্তির স্বাধীনতা ভোগে বাধা ও প্রতিবন্ধকতা দূরীভূত হয়।, “যেখানে আইন থাকে না, সেখানে স্বাধীনতা থাকতে পারে না।” ৩। আইন ব্যক্তিত্ব বিকাশে সহায়ক: স্বাধীনতা উপভোগের মাধ্যমে নাগরিকের ব্যক্তিত্বের বিকাশ ঘটে। রাষ্ট্র আইন প্রণয়ন করে নাগরিকের স্বাধীনতা ভোগের ক্ষেত্র প্রসারিত করে। উদাহরণস্বরূপ, শ্রমিক অধিকার আইন, শিশু ও নারী অধিকার রক্ষা আইন ইত্যাদি ক্ষেত্রে আইন সাধারণ মানুষের জীবনে স্বস্তি আনয়ন করে ব্যক্তিত্বের বিকাশ সাধন করছে। রাষ্ট্রবিজ্ঞানী রিচি বলেন, “স্বাধীনতাকে যদি আত্মবিকাশের জন্য আবশ্যক সুযোগ-সুবিধা বোঝায় তবে তা অবশ্যই আইনের দ্বারা সৃষ্টি হয়।” ৪। আইন স্বাধীনতার ক্ষেত্রকে প্রসারিত করে: আইনের মাধ্যমে সমাজে শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয়। জননিরাপত্তা আইন সামাজিক অনুকূল পরিবেশ সৃষ্টি করে মানুষের স্বাধীনতা ভোগের ক্ষেত্রকে প্রসারিত করে। আইনের মাধ্যমে নাগরিক অধিকারসমূহ ভোগের ক্ষেত্র সৃষ্টি হয়। উদাহরণস্বরূপ, বিভিন্ন সামাজিক নিরাপত্তামূলক আইন, শ্রমিককল্যাণ আইন, নারী অধিকার রক্ষা আইন ইত্যাদি আইন জনগণের অধিকার বাস্তবায়নে সহায়তা করে স্বাধীনতা ভোগের সুযোগ করে দেয়। ৫। আইন স্বাধীনতার অভিভাবক: আইন স্বাধীনতার অভিভাবক ও পরিচালক হিসেবে কাজ করে। রাষ্ট্রীয় আইন মানুষকে অন্যের স্বাধীনতায় হস্তক্ষেপ করা থেকে বিরত রাখে। মানুষ আইনের আশ্রয়ে নির্বিঘ্নে স্বাধীনতা ভোগ করে। আইন স্বাধীনতাকে সব অশুভ শক্তি থেকে রক্ষা করে। ৬। আইন দ্বারা স্বাধীনতা নিয়ন্ত্রিত: স্বাধীনতা অবাধ ও নিয়ন্ত্রণহীন হলে সমাজে বিশৃঙ্খলা দেখা দেয়। স্বাধীনতাকে আইনের দ্বারা নিয়ন্ত্রণ করতে হয়। স্বাধীনতা নিয়ন্ত্রিত না হলে দুর্বলের স্বাধীনতা খর্ব হবে। শিল্প-কারখানার মালিকপক্ষ অনিয়ন্ত্রিত স্বাধীনতা ভোগ করলে শ্রমিকপক্ষের স্বাধীনতা খর্ব হয়। ৭। কিছু আইন স্বাধীনতাকে খর্ব করে: অনেক সময় রাষ্ট্রের প্রয়োজনে জনস্বার্থবিরোধী আইন প্রণয়ন করা হয়। এসব আইন ব্যক্তিস্বাধীনতাকে খর্ব করে। ৮। আইন স্বাধীনতার সহায়ক: আইন স্বাধীনতাকে সহযোগিতা করে বিধায় সবাই স্বাধীনতা উপভোগ করতে সক্ষম হয়। আইনের মাধ্যমে স্বাধীনতার নতুন ক্ষেত্র সৃষ্টি হয় এবং জনগণের আত্মবিকাশের পথ উন্মুক্ত হয়। উপর্যুক্ত আলোচনা শেষে বলা যায় যে, আইন ও স্বাধীনতার মধ্যে গভীর সম্পর্ক রয়েছে। তবে সব আইন স্বাধীনতার জন্য সহায়ক নয় । কেননা অনেক সময় একটি গণবিরোধী আইন স্বাধীনতাকে বিপন্ন করতে পারে। তদুপরি, আইন ও স্বাধীনতা পাশাপাশি অবস্থান করে রাষ্ট্রের ঐক্য ও সংহতিকে সুদৃঢ় করে ।
HSCCivics 1st Paperসোনার বাংলা কলেজ 2024
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.ISP এর পূর্ণরূপ কী?

Dinajpur · 2017

  • Internet Service Provider
  • Internet Service Protocol
  • International Service Provider
  • Internet Service Project

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?

Dinajpur · 2017

  • স্কুল
  • পরিবার
  • ধর্মীয় প্রতিষ্ঠান
  • রেডিও

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইন প্রণয়ন করে। উদ্দীপকে নিচের কোন আইনটির প্রতি ইঙ্গিত করা হয়েছে?

Dinajpur · 2017

  • সাংবিধানিক আইন
  • ডিক্রি
  • প্রশাসনিক আইন
  • বিচারকের রায়

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.G < C অর্থ-

Dinajpur · 2017

  • Government to citizen
  • Government to citizenship
  • Government to civil socity
  • Government to civil servant

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.কোনটি সরকারি আইন নয়?

Dinajpur · 2017

  • ফৌজদারি আইন
  • সাংবিধানিক আইন
  • আন্তর্জাতিক আইন
  • প্রশাসনিক আইন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রুয়ারি ২০১৬- এ বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক হতে ৮১ মিলিয়ন ডলার চুরি করে।Q. উদ্দীপকে উল্লিখিত ঘটনাটি হ্যাকারদের দ্বারা কীভাবে সংঘটিত হয়?

Dinajpur · 2017

  • সাইবার আক্রমণের মাধ্যমে
  • ডাকাতির মাধ্যমে
  • ই-মেইল এর মাধ্যমে
  • ভাইরাস আক্রমণের মাধ্যমে

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?
i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাপ্ত
ii. ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতির অনুপস্থিত
iii. জনগণ রাষ্ট্রের করণীয় নির্ধারণ করে নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • ii ও iii
  • iii
  • i ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.বাংলাদেশের সরকার প্রধান কে?

Dinajpur · 2017

  • রাষ্ট্রপতি
  • প্রধানমন্ত্রী
  • প্রধান বিচারপতি
  • স্পিকার

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-
i. চিন্তা ও বিবেকের স্বাধীনতা
ii. জীবনধারণের স্বাধীনতা
iii. চলাফেরার স্বাধীনতা নিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii
  • i, ii, ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. উদ্দীপকে যে নীতির প্রতি ইঙ্গিত করা হয়েছে তার নাম কী?

Dinajpur · 2017

  • আইনের শাসন
  • নিয়ন্ত্রণ ও ভারসাম্য
  • ক্ষমতা স্বতন্ত্রীকরণ
  • পূর্ণাঙ্গ ক্ষমতা স্বতন্ত্রীকরণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.উদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে যেখানে সংবিধান অনুযায়ী সরকারের সকল অঙ্গ পৃথক। তবে কখনও কখনও সরকারের ভারসাম্য রক্ষার জন্য একটি অঙ্গ অন্যটির ওপর কিছুটা নিয়ন্ত্রণ আরোপ করতে পারে।Q. কোন রাষ্ট্রে এ ধরনের ব্যবস্থা বিদ্যমান?

Dinajpur · 2017

  • USA
  • বাংলাদেশ
  • ভারত
  • ব্রিটেন

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12."An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

Dinajpur · 2017

  • এরিস্টটল
  • হস
  • ডাইসি
  • হল্যান্ড

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

ISP এর পূর্ণরূপ কী?কোনটি জনমতের প্রাথমিক মাধ্যম?রাষ্ট্রের সর্বোচ্চ আইন হলো সকল আইনের উৎস। পার্লামেন্ট এই আইনের বিধান অনুযায়ী আইনG < C অর্থ-কোনটি সরকারি আইন নয়?হ্যাকাররা ডিসেম্বর ২০১৬-এ রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংক হতে ৩১.৩ মিলিয়ন ডলার এবং ফেব্রাজনৈতিক সরকারের বৈশিষ্ট্যগুলো কী?i. রাষ্ট্রপ্রধান উত্তরাধিকার সূত্রে ক্ষমতাপ্রাবাংলাদেশের সরকার প্রধান কে?ব্যক্তি স্বাধীনতা বলতে বুঝায়-i. চিন্তা ও বিবেকের স্বাধীনতাii. জীবনধারণের স্বাধীনউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছেউদ্দীপকটি পড়ে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাও:এমন একটি প্রজাতান্ত্রিক রাষ্ট্র রয়েছে"An Introduction to the Law of the Constitutions" গ্রন্থটির লেখক কে?

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।