উদ্দীপকে দৃশ্যকল্প-২ এ সারাহ সামাজিক মূল্যবোধের দ্বারা প্রভাবিত হয়েছে। হ্যাঁ, আমি মনে করি সামাজিক মূল্যবোধ সমাজের ভিত।মূল্যবোধ হলো এক ধরনের মানসিক অবস্থা, যা সমাজের মানুষের আচরণকে নিয়ন্ত্রণ করে। আধুনিক সমাজ গবেষকরা মূল্যবোধকে 'কয়েকটি শ্রেণিতে ভাগ করেছেন। তার মধ্যে সামাজিক মূল্যবোধ অন্যতম। সামাজিক মূল্যবোধ হলো সামাজিক শিষ্টাচার, সততা, সত্যবাদিতা, ন্যায়বিচার, সহনশীলতা, সহমর্মিতা, শ্রমের মর্যাদা, শৃঙ্খলাবোধ, দানশীলতা, আতিথেয়তা প্রভৃতি মানবিক সুকুমার বৃত্তির সমষ্টি। সামাজিক মূল্যবোধ মানুষের আচরণ বিচারের মানদণ্ড। সামাজিক মূল্যবোধ সমাজ ও রাষ্ট্রের অন্যতম ভিত্তি। সামাজিক মূল্যবোধের মানের ওপর সমাজের ও রাষ্ট্রের মান নির্ভর করে। তাই বলা যায়, সামাজিক মূল্যবোধ সমাজের ভিত্তি।উদ্দীপকে, সারাহ গ্রামে বসবাস করে। সে আহত এক ব্যক্তিকে হাসপাতালে পৌঁছে দিয়ে মানবতার পরিচয় দিয়েছে। সে অসহায়দের সহায়তা করে, ভিক্ষুকদের ভিক্ষা দেয়। সারাহর আচরণে সামাজিক মূল্যবোধের বিষয়টি বিশেষভাবে পরিলক্ষিত হয়। আর তাই সামাজিক মূল্যবোধ সমাজের ভিত হিসেবে পরিগণিত হয়।